আমেরিকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস

আটলান্টিক সিটিতে ঈদ মিলন মেলা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৩-০৩-২০২৬ ১২:৫৮:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৩-২০২৬ ১২:৫৮:৪৭ অপরাহ্ন
আটলান্টিক সিটিতে ঈদ মিলন মেলা অনুষ্ঠিত
আটলান্টিক সিটি, ২৩ মার্চ : নিউ জার্সি স্টেটের আটলান্টিক সিটিতে গতকাল রবিবার এক বর্ণাঢ্য ঈদ মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। সিটির শোবোট হোটেলের মিলনায়তনে আয়োজিত এ ঈদ মিলন মেলায় প্রবাসী বাংলাদেশিদের বিপুল উপস্থিতি লক্ষ্য করা যায়। আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এই আয়োজন প্রবাসী কমিউনিটির মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়।
অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল সুধী সমাবেশ, কথামালা, কাওয়ালী সংগীত পরিবেশন, আড্ডা ও সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র মার্টি স্মল সিনিয়র। এম আনজুম জিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিটি কাউন্সিল সহ-সভাপতি কলিম শাহবাজ, আমের কাশ্মীরি, মাইকেল সুলেমান, জহিরুল ইসলাম বাবুল, সুব্রত চৌধুরীসহ আরও অনেকে। এছাড়া আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ডেমোক্র্যাট দলের প্রার্থীরাও অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন এবং প্রবাসী কমিউনিটির সঙ্গে মতবিনিময় করেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কাওয়ালী সংগীত পরিবেশনা। উত্তর আমেরিকার জনপ্রিয় কাওয়াল সাগর ভ্রাতৃদ্বয়ের মনোমুগ্ধকর পরিবেশনা মিলনায়তনে উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করে। তাদের সুরেলা কাওয়ালী পরিবেশনায় পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে এবং দর্শকরা উৎসাহভরে উপভোগ করেন।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন শওকত আজাদ, সাইফ চৌধুরী, আবিদ কাইউম, আসাদ চৌধুরী, মো. ইকরাম, সোহেল মালিক, আদিল মালিক, হাবিবুর রেহমানসহ আরও অনেকে। নৈশভোজের মাধ্যমে ঈদ মিলন মেলার সমাপ্তি ঘটে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
বাফেলোতে লতিফ ট্রাভেলস ইউএসএ ইনকের নতুন শাখার উদ্বোধন

বাফেলোতে লতিফ ট্রাভেলস ইউএসএ ইনকের নতুন শাখার উদ্বোধন