আমেরিকা , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ , ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে সাইবার নিরাপত্তা নিয়ে তদন্ত, যুক্ত এফবিআই আজ মিশিগানসহ যুক্তরাষ্ট্রজুড়ে জরুরি সতর্কবার্তা পরীক্ষা  রোজ টাউনশিপে পোল বার্নে আগুন, নিহত ১ মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল মিরপুর, সাভার ও গাজীপুর ফেব্রুয়ারি পর্যন্ত ‘জে.এইচ. ক্যাম্পবেল’ বিদ্যুৎ কেন্দ্র চালু রাখার নির্দেশ ভিসা নিয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সতর্কবার্তা গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, মাঠে এপিসি ও ড্রোন ডিয়ারবর্নে বিপি গ্যাস স্টেশনে গুলিতে নিহত ১ : সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ রোজভিলে গোলাগুলিতে নিহত ২, গ্রেপ্তার ১ প্রথম মুসলিম সিনেটর হিসেবে দায়িত্ব নিতে প্রস্তুত, সম্পন্ন ওরিয়েন্টেশন আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগের  অভিযোগ, চট্টগ্রামে এসপি গ্রেপ্তার মিশিগানে ১০৬টি গির্জায় উপাসনা বন্ধের আশঙ্কা তহবিল সংকটে সোশ্যাল সিকিউরিটি, ঝুঁকিতে মিশিগানের ২০ লাখ মানুষ কাল থেকে মিশিগানে শুরু  হচ্ছে হরিণ শিকারের মৌসুম ওয়ারেনে বিস্ফোরণে বাড়ি  ধ্বংস, হতাহতের ঘটনা নেই যুক্তরাষ্ট্রে বিরল গ্রাউন্ড স্টপ প্রত্যাহার, ফের উড়ছে বিমান ওয়েস্ট মিশিগানে মুসলিমবিরোধী বিতর্ক, উত্তেজনায় বাতিল সভা হেজেল পার্ক সিটি ম্যানেজারের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা ওয়েস্টল্যান্ডে হত্যার পর  বাড়িতে আগুন, গ্রেপ্তার ১ আজ যুক্তরাষ্ট্রে ভেটেরানস ডে

১১ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে মিশিগানে ‘বাংলাদেশ ফেস্ট’ শনিবার

  • আপলোড সময় : ২৪-০৩-২০২৬ ১২:৫৭:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৩-২০২৬ ১২:৫৭:২২ পূর্বাহ্ন
১১ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে মিশিগানে ‘বাংলাদেশ ফেস্ট’ শনিবার
ওয়ারেন, ২৪ মার্চ : মিশিগানে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ফেস্ট ২.০ অনুষ্ঠিত হবে আগামী শনিবার (২৮ মার্চ) রোজভিল সিটির অ্যাথেনা ব্যাংকুয়েট সেন্টারে। মিশিগান বাংলাদেশি স্টুডেন্টস কমিউনিটির ব্যানারে এই ফেস্টের আয়োজন করেছে বাংলাদেশি-আমেরিকান শিক্ষার্থীরা।
আয়োজকরা জানান, ইউনিভার্সিটি অব মিশিগান অ‍্যান আরবার ক‍্যাম্পাস, ডিয়ারবর্ন ক্যাম্পাস, স্টেট ইউনিভার্সিটি, ওয়েইন স্টেট ইউনিভার্সিটি, সেন্ট্রাল ইউনিভার্সিটিসহ মিশিগানের ১১টি ইউনিভার্সিটি এবং একটি কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে এই ফেস্ট অনুষ্ঠিত হবে। দ্বিতীয়বারের মতো আয়োজিত এই  বর্ণাঢ্য আয়োজনে থাকছে সাংস্কৃতিক ও সামাজিক নানা অনুষ্ঠান। শনিবার রাতে ওয়ারেন শহরের রয়েল বেঙ্গল রেস্টুরেন্টে সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানিয়েছেন আয়োজকরা। 
কমিটির মুখপাত্র রাজর্ষি চৌধুরী গৌরব বলেন, দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠান চলবে। স্বাধীনতা দিবসের চেতনা ধারণ করে প্রবাসে বেড়ে ওঠা বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন জোরদার, দেশীয় সংস্কৃতি তুলে ধরা এবং নতুন প্রজন্মকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করানোর লক্ষ্যেই এ আয়োজন। এসময় উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সদস্য ফয়সাল মাহমুদ, মাইশা রহমান ও শাহিমা রহমান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের অভিষেক 

আটলান্টিক সিটিতে বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের অভিষেক