আমেরিকা , বুধবার, ২৫ মার্চ ২০২৬ , ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার প্রস্তাব  ডেট্রয়েটের নারী ফেডারেল ছাত্র সহায়তা জালিয়াতিতে ‘ওয়্যার ফ্রড’-এর দায় স্বীকার নতুন বই নিয়ে মিশিগানে আসছেন জিল বাইডেন সিকল সেল চিকিৎসার মানোন্নয়নে মিশিগানের নতুন পরিকল্পনা প্রকাশ মিশিগানে জ্বালানি তেলের দাম ৪ ডলারের ওপর পৌঁছালো রচেস্টার হিলসে ওয়ালমার্টে অশালীন অঙ্গ প্রদর্শন, অভিযুক্ত ৩২ বছরের ব্যক্তি এক-এগারোর আলোচিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার জ্বালানি ঘাটতিতে পেট্রল পাম্প বন্ধের শঙ্কা ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে  ট্রান্সফার শিক্ষার্থীদের  জন্য দুই বছর ফ্রি টিউশন ডেট্রয়েটে ‘মার্শ দ্যু নেইন রুজ’ প্যারেড কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে, ১২ জন নিহত একজন ভাড়াটে খুনি এখন দণ্ডপ্রাপ্ত ভাড়াটে মিথ্যাবাদী মিশিগানে সৌর প্রকল্পে বিভক্ত কমিউনিটি : উন্নয়ন ও কৃষির দ্বন্দ্ব মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ জামাতে তিন প্রজন্মের আনন্দ স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস 

পলাতক কিশোরীকে অপহরণ ও যৌন নির্যাতন, ডেট্রয়েটের এক ব্যক্তি অভিযুক্ত

  • আপলোড সময় : ২৫-০৩-২০২৬ ০১:২৭:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৩-২০২৬ ০১:২৭:৫৬ পূর্বাহ্ন
পলাতক কিশোরীকে অপহরণ ও যৌন নির্যাতন, ডেট্রয়েটের এক ব্যক্তি অভিযুক্ত
ডেট্রয়েট, ২৫ মার্চ : ওয়েইন কাউন্টির প্রসিকিউটরদের তথ্যমতে, ডেট্রয়েটের এক ব্যক্তির বিরুদ্ধে বাড়ি থেকে পালিয়ে আসা ১৪ বছর বয়সী এক কিশোরীকে অপহরণ ও যৌন নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।
মঙ্গলবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রসিকিউটররা জানান, ৩৭ বছর বয়সী রনেল এজি গত ৩ মার্চ থেকে ১০ মার্চের মধ্যে ডেট্রয়েটের লিন্ডসে স্ট্রিটের ১৯৪০০ ব্লকে অবস্থিত নিজের বাসভবনে ওই কিশোরীকে আটকে রেখে যৌন নির্যাতন করেছেন বলে অভিযোগ রয়েছে।এজির বিরুদ্ধে প্রথম মাত্রার অপরাধমূলক যৌন আচরণের চারটি অভিযোগ, অপহরণের একটি অভিযোগ, তৃতীয় মাত্রার অপরাধমূলক যৌন আচরণের তিনটি অভিযোগ, একজন অপ্রাপ্তবয়স্ককে গাঁজা সেবনে প্ররোচিত করার একটি অভিযোগ এবং বাড়ি থেকে পালিয়ে আসা একজনকে আশ্রয় দেওয়ার একটি অভিযোগ আনা হয়েছে। প্রথম মাত্রার যৌন অপরাধে দোষী সাব্যস্ত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
ওয়েইন কাউন্টির প্রসিকিউটর কিম ওর্থি এক বিবৃতিতে বলেন, গণমাধ্যমে এ ধরনের ঘটনা প্রায়ই দেখা যায়, কিন্তু স্থানীয়ভাবে এমন ঘটনা ঘটলে তা অত্যন্ত বেদনাদায়ক। তিনি বলেন, ভুক্তভোগী তরুণীর ওপর যা ঘটেছে তা মর্মান্তিক এবং তিনি একজন সাহসী ‘সারভাইভার’ হিসেবে প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করছেন।

Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পলাতক কিশোরীকে অপহরণ ও যৌন নির্যাতন, ডেট্রয়েটের এক ব্যক্তি অভিযুক্ত

পলাতক কিশোরীকে অপহরণ ও যৌন নির্যাতন, ডেট্রয়েটের এক ব্যক্তি অভিযুক্ত