আমেরিকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম

এবসিকনে প্রাণের আমেজে শুরু হয়েছে বাসন্তী পূজা

  • আপলোড সময় : ২৫-০৩-২০২৬ ১০:৫০:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৩-২০২৬ ১০:৫০:৪৯ পূর্বাহ্ন
এবসিকনে প্রাণের আমেজে শুরু হয়েছে বাসন্তী পূজা
এবসিকন, ২৫ মার্চ : নিউজার্সি রাজ্যের এবসিকন শহরে প্রাণের আমেজে গতকাল মঙ্গলবার থেকে বাসন্তী পূজা শুরু হয়েছে। আজ মহাসপ্তমী। গতকাল সন্ধ্যায় ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় বাসন্তী পূজার আয়োজন। এবসিকন শহরের ৬১১, সাউথ শোর রোডে অবস্থিত রাধাকৃষ্ণ মন্দিরে সম্পূর্ণ শাস্ত্রীয় মতে আগামী ২৮ মার্চ শনিবার পর্যন্ত বাসন্তী পূজার যাবতীয় ধর্মীয় কর্মযজ্ঞ সম্পাদিত হবে।
পুরাণ অনুযায়ী, সমাধি নামক এক বৈশ্যের সঙ্গে রাজ্যচ্যুত রাজা সুরথ বসন্তকালে ঋষি মেধসের আশ্রমে মূর্তি গড়ে দেবী দুর্গার আরাধনা করেন। পরবর্তীতে এই আরাধনাই বাসন্তী পূজা নামে প্রসিদ্ধি লাভ করে। বাসন্তী পূজোকেই অনেকেই বাঙালির প্রাচীন ও মূল দুর্গাপূজা হিসেবে মনে করেন।
শাস্ত্র অনুযায়ী, এবছর দেবী দুর্গার আগমন নৌকায় এবং গমন ঘোড়ায়। নৌকায় আগমনের ফল হিসেবে শস্যবৃদ্ধি ও জলবৃদ্ধির ইঙ্গিত পাওয়া যায়, আর ঘোড়ায় গমনের ফল হিসেবে ছত্রভঙ্গ বা অশান্তির আশঙ্কার কথা উল্লেখ রয়েছে।
বাসন্তী পূজার বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে পূজা-অর্চনা, আরতি, ধর্মসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মহাপ্রসাদ বিতরণ। পূজার ক’দিন ঢাক-ঢোল, কাঁসর ও উলুধ্বনিতে মুখরিত থাকবে মন্দির প্রাঙ্গণ।
বাসন্তী পূজা উপলক্ষে আটলান্টিক কাউন্টির সনাতনী হিন্দু সম্প্রদায়ের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ-উচ্ছ্বাস পরিলক্ষিত হচ্ছে। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝেও এই পূজাকে ঘিরে ব্যাপক আগ্রহ দেখা গেছে।
রাধাকৃষ্ণ মন্দিরের পক্ষে লিটন ধর ও সুনীল দাশ সনাতনী হিন্দু ধর্মাবলম্বীদের বাসন্তী পূজায় অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি

মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি