আমেরিকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ পবিত্র আশুরা ইউনিভার্সিটি অব মিশিগানে টিউশন ফি ৩%  ও পুলিশ বাজেট ৩৯% বৃদ্ধি অনুমোদন যৌন নির্যাতন তদন্তে সাগিনাউ ডায়োসিসের ৩৭ যাজকের নাম প্রকাশ ডেট্রয়েটে একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক

নিউজার্সির সাউথ জার্সিতে রাধা কৃষ্ণ মন্দিরে রাম নবমী উদযাপন

  • আপলোড সময় : ২৭-০৩-২০২৬ ০১:০৭:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৩-২০২৬ ০১:০৭:৩১ পূর্বাহ্ন
নিউজার্সির সাউথ জার্সিতে রাধা কৃষ্ণ মন্দিরে রাম নবমী উদযাপন
সাউথ জার্সি, ২৭ মার্চ : নিউজার্সি ষ্টেটের সাউথ জার্সিতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ‘রাম নবমী’ উৎসব পালিত হয়েছে। সাউথ জার্সির প্রবাসী হিন্দু সম্প্রদায় এর উদ্যোগে এবসিকন শহরের রাধা কৃষ্ণ মন্দিরে বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘রাম নবমী’ উৎসব পালিত হয়। উৎসবের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল পুজা অর্চনা, কথামালা, কীর্তন, জপমালা ও ভক্তিমূলক আলোচনা।
হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ উৎসব ’রাম নবমী’ । চৈত্র মাসের শুক্লপক্ষের নবমীর দিন এই উৎসব পালিত হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী ত্রেতা যুগে অযোধ্যার রাজা দশরথ ও রানি কৌশল্যার পুত্র হিসেবে রামচন্দ্র এদিনই জন্মগ্রহণ করেন। রামচন্দ্রের জন্মদিন উদযাপন করা হয় এদিন।
রাম নবমী উৎসবে আলোচকরা রাম নবমীর মাহাত্ম্য তুলে ধরেন। তাঁরা বলেন,হিন্দু ধর্মাবলম্বীদের কাছে রাম, বিষ্ণুর সপ্তম অবতার, ভগবান বিষ্ণুর মানবীয় রূপের প্রাচীনতম অবতার। তিনি মর্যাদা পুরুষোত্তম হিসেবেও খ্যাত। রাম নবমী পালন করার মূল উদ্দেশ্য হল অধর্মকে নিক্ষেপ করে ধর্মকে স্থাপন করা। মন্দ শক্তির বিনাশ করে শুভ শক্তির সূচনা করা।
রাম নবমী উৎসবের বিভিন্ন আয়োজনে অংশগ্রহন করেন সুমন মজুমদার, দীপংকর মিত্র, আন্না মিত্র,প্রদীপ দে,গংগা সাহা, দীপা দে জয়া, মেরি দে, বিউটি দাশ, সুপ্রীতি দে, সুমি মজুমদার, রুমি মল্লিক,তপু প্রমুখ।  অনুষ্ঠান শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চা শিল্পকে কৃষি শিল্পের মর্যাদায় নিতে কাজ চলছে : সালেহ উদ্দিন

চা শিল্পকে কৃষি শিল্পের মর্যাদায় নিতে কাজ চলছে : সালেহ উদ্দিন