আমেরিকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস

উল্টা স্টোরে চুরির মূলহোতা ডেট্রয়েট নারী, সাজা ১৭ এপ্রিল

  • আপলোড সময় : ২৭-০৩-২০২৬ ০১:৩৩:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৩-২০২৬ ০১:৩৩:৩৮ পূর্বাহ্ন
উল্টা স্টোরে চুরির মূলহোতা ডেট্রয়েট নারী, সাজা ১৭ এপ্রিল
অ্যালেন পার্কে অবস্থিত একটি উল্টা বিউটি স্টোর/Google Map

ডেট্রয়েট, ২৭ মার্চ : মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন উল্টা বিউটি স্টোরে সংঘটিত একাধিক চুরির ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত এক নারীর ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অভিযোগ অনুযায়ী, তিনি একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে ৩০ হাজার ডলারেরও বেশি মূল্যের পণ্য চুরি করেছিলেন।
মিশিগানের অ্যাটর্নি জেনারেল ডানা নেসেল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ৩৮ বছর বয়সী চিয়ারা ব্রটন গত ১২ মার্চ ‘অপরাধমূলক চক্র পরিচালনা’র অভিযোগ স্বীকার করেছেন।
নেসেল জানান, ব্রটনের নেতৃত্বে গঠিত একটি ছোট ও সুসংগঠিত দল উল্টা স্টোরগুলোতে প্রবেশ করে উচ্চমূল্যের পণ্যসামগ্রী লুট করত এবং পরে সামনের দরজা দিয়ে দ্রুত বেরিয়ে অপেক্ষমাণ গাড়িতে চড়ে ঘটনাস্থল ত্যাগ করত।
কর্তৃপক্ষ জানায়, ২০২৩ সালের অক্টোবর ও নভেম্বর মাসে ওয়েইন, ওকল্যান্ড ও ম্যাকম্ব কাউন্টির বিভিন্ন উল্টা স্টোরে অন্তত ১৩টি চুরির ঘটনা ঘটেছিল। চুরি করা পণ্যগুলো ব্রটন ফেসবুক মার্কেটপ্লেসের মাধ্যমে বিক্রি করতেন।
অ্যাটর্নি জেনারেল ডানা নেসেল বলেন, “চুরির চক্র ভেঙে দিতে হলে নেপথ্যের পরিকল্পনাকারীদের আইনের আওতায় আনতে হবে। আমাদের ফোর্স (ফোকাসড অর্গানাইজড রিটেইল ক্রাইম এনফোর্সমেন্ট) দল, খুচরা বিক্রেতা অংশীদার এবং আইন প্রয়োগকারী সংস্থার সম্মিলিত প্রচেষ্টায় এই অপরাধমূলক চক্রটি ধ্বংস করা সম্ভব হয়েছে।” তিনি আরও জানান, মিশিগান স্টেট পুলিশ এবং গ্রোস পয়েন্ট, নভি, ক্যান্টন টাউনশিপ, ট্রয়, অ্যালেন পার্ক ও বার্মিংহামের স্থানীয় পুলিশ এই তদন্তে অংশ নেয়।
ডেট্রয়েটের ওয়েইন কাউন্টি সার্কিট কোর্টে আগামী ১৭ এপ্রিল ব্রটনের সাজা ঘোষণা করা হবে। অপরাধমূলক চক্র পরিচালনার অভিযোগে তাঁর সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। তাঁর আইনজীবীর বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
উল্টা বিউটির ওয়েবসাইট সূত্রে জানা গেছে, ইলিনয়ের বোলিংব্রুকভিত্তিক প্রতিষ্ঠানটির মেট্রো ডেট্রয়েট এলাকায় ২১টি স্টোর রয়েছে। এ বিষয়ে মন্তব্য জানতে চেয়ে পাঠানো ইমেইলের কোনো উত্তর প্রতিষ্ঠানটির মুখপাত্র তাৎক্ষণিকভাবে দেননি।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
বাফেলোতে লতিফ ট্রাভেলস ইউএসএ ইনকের নতুন শাখার উদ্বোধন

বাফেলোতে লতিফ ট্রাভেলস ইউএসএ ইনকের নতুন শাখার উদ্বোধন