আমেরিকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

মিশিগানজুড়ে ‘নো কিংস’ বিক্ষোভ কর্মসূচি আজ

  • আপলোড সময় : ২৮-০৩-২০২৬ ০২:০৩:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৩-২০২৬ ০২:০৩:১৮ পূর্বাহ্ন
মিশিগানজুড়ে ‘নো কিংস’ বিক্ষোভ কর্মসূচি আজ
গত বছরের ১৮ অক্টোবর ডেট্রয়েটে ‘নো কিংস’সমাবেশের অংশ হিসেবে হাজার হাজার মানুষ মিশিগান এভিনিউ ধরে পদযাত্রা করেন/Photo : Katy Kildee, The Detroit New

ডেট্রয়েট, ২৮ মার্চ : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরোধীরা আজ শনিবার দেশজুড়ে তৃতীয় দফার বিশাল ‘নো কিংস’ (No Kings) বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে। এই বিক্ষোভের মূল লক্ষ্য রিপাবলিকান দলীয় এই প্রেসিডেন্টের কঠোর নির্বাসন অভিযান এবং মিনিয়াপোলিসে সরকারি কর্মকর্তাদের হাতে দুই মার্কিন নাগরিকের মৃত্যুর প্রতিবাদ জানানো।
‘নো কিংস’ ওয়েবসাইটের তথ্যমতে, আজ ২৮ মার্চ মিশিগান অঙ্গরাজ্যজুড়ে প্রায় ১২০টি প্রকাশ্য সমাবেশ ও ব্যক্তিগত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিক্ষোভ কর্মসূচিগুলো অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চলীয় আপার পেনিনসুলার আয়রনউড এলাকা থেকে শুরু করে গ্র্যান্ড র‍্যাপিডস, ল্যান্সিং এবং ডেট্রয়েট পর্যন্ত বিস্তৃত থাকবে।
সীমান্তের ওপারে কানাডার অন্টারিও প্রদেশের লন্ডন ও টরন্টো শহরেও এ কর্মসূচির অংশ হিসেবে দুটি সমাবেশের আয়োজন করা হয়েছে।
এর আগে ২০২৫ সালের ১৮ অক্টোবর পোর্ট হিউরনে অনুষ্ঠিত একটি ‘নো কিংস’ সমাবেশে যোগ দিতে অন্টারিওর কিনকারডাইন নিবাসী কানাডীয় অবসরপ্রাপ্ত নাগরিক কেভিন লারসন যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেন। ব্লু ওয়াটার ব্রিজ দিয়ে প্রবেশের সময় তাকে বাধা দেওয়া হয় এবং প্রবেশাধিকার থেকে বঞ্চিত করা হয়। অভিযোগ রয়েছে, সে সময় মার্কিন শুল্ক ও সীমান্ত সুরক্ষা বাহিনী তাকে কারাদণ্ডের হুমকি দিয়ে জোরপূর্বক ডিএনএ নমুনা সংগ্রহ করে নেয়, যদিও তার বিরুদ্ধে কোনো ধরনের অপরাধমূলক রেকর্ড ছিল না।

Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাউজানে ধম্মকথা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাউজানে ধম্মকথা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন