আমেরিকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস

গুগল চিহ্নিত মিশিগানের সাবেক চিকিৎসক শিশু যৌন অপরাধে দণ্ডিত

  • আপলোড সময় : ২৮-০৩-২০২৬ ০৩:০৫:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৩-২০২৬ ০৩:০৫:৫৯ পূর্বাহ্ন
গুগল চিহ্নিত মিশিগানের সাবেক চিকিৎসক শিশু যৌন অপরাধে দণ্ডিত

মিশিগানে শিশু পর্নোগ্রাফি  মামলায় সাবেক চিকিৎসকের কারাদণ্ড
সেন্ট ক্লেয়ার কাউন্টি, ২৮ মার্চ : শিশু পর্নোগ্রাফি রাখা ও বিতরণের দায়ে দোষী সাব্যস্ত সেন্ট ক্লেয়ার কাউন্টির এক সাবেক চিকিৎসকের বিরুদ্ধে এই সপ্তাহে ফেডারেল আদালতে দণ্ডাদেশ ঘোষণা করা হয়েছে। মিশিগানের পূর্বাঞ্চলীয় জেলার মার্কিন অ্যাটর্নি জেরোম গর্গন জানিয়েছেন, বুধবার ডেট্রয়েটের একজন বিচারক ৬২ বছর বয়সী রবার্ট গ্লাপিনস্কিকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন।
মার্কিন অ্যাটর্নি জেরোম গর্গন বলেন, "শিশুদের ওপর যৌন নির্যাতন ভয়াবহ অপরাধ। কিন্তু একজন চিকিৎসক—যিনি কারো ক্ষতি না করার শপথ নিয়েছেন—যদি এমন অপরাধ সংঘটিত করেন, তার শাস্তি অবশ্যই কঠোর হওয়া উচিত।" শুক্রবার গ্লাপিনস্কির আইনজীবী জেরোম সাবোটার সাথে তাৎক্ষণিকভাবে মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে আদালতে জমা দেওয়া স্মারকলিপিতে সাবোটা উল্লেখ করেছেন যে, তার মক্কেল স্বীকার করেছেন যে তিনি যা করেছেন তা ভুল ছিল এবং নিজের আচরণ সংশোধনের জন্য সবকিছু করবেন। স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়েছে, গ্লাপিনস্কি লিউকেমিয়া, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ বিভিন্ন অসুস্থতায় ভুগছেন, এবং তিনি মাদকাসক্ত।
কর্তৃপক্ষ অভিযোগ করেছে, গ্লাপিনস্কির কাছে হাজার হাজার শিশু পর্নোগ্রাফির ছবি সংরক্ষিত ছিল এবং তিনি সেগুলো অন্যদের সঙ্গে শেয়ার করতেন।
তদন্তকারীদের তথ্যমতে, ২০২৫ সালের ৫ মার্চ ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়েটেড চিলড্রেন (NCME) গুগল থেকে একটি গোপন তথ্য পায়। গুগল জানিয়েছে, একজন ব্যবহারকারী একটি চ্যাটে শিশু পর্নোগ্রাফি আদান-প্রদান করেছেন। ছবিগুলোর মধ্যে কিছুতে বয়ঃসন্ধি-পূর্ব শিশুদের ওপর যৌন নির্যাতন ও নিপীড়নের দৃশ্য ধরা পড়ে। তদন্তের স্বার্থে এই তথ্য মার্কিন সিক্রেট সার্ভিসের কাছে হস্তান্তর করা হয়।
সিক্রেট সার্ভিসের এজেন্টরা জানিয়েছে, তারা চ্যাটে শিশু পর্নোগ্রাফি আদান-প্রদানের ঘটনায় ব্যবহারকারীকে শনাক্ত করতে সক্ষম হন। ব্যক্তি ছিলেন রবার্ট গ্লাপিনস্কি, যিনি তখন একজন ফ্যামিলি মেডিসিন (পারিবারিক চিকিৎসক) হিসেবে কর্মরত ছিলেন। আদালতের নথিপত্র অনুযায়ী, অভিযুক্ত গ্লাপিনস্কি অল্পবয়সী মেয়েদের ওপর যৌন নির্যাতন এবং শিশু পর্নোগ্রাফি শেয়ার করার বিষয়ে চ্যাটে আলোচনা করেছিলেন।
৮ এপ্রিল সিক্রেট সার্ভিসের এজেন্ট এবং মিশিগান স্টেট পুলিশের ইন্টারনেট ক্রাইমস এগেইনস্ট চিলড্রেন টাস্ক ফোর্স কর্মকর্তারা গ্লাপিনস্কির বাড়িতে ফেডারেল তল্লাশি অভিযান চালান। অভিযানে তিনি উপস্থিত ছিলেন এবং শিশু পর্নোগ্রাফি দেখা, গ্রহণ ও সংরক্ষণের কথা স্বীকার করেন। তদন্তে তার ইলেকট্রনিক যন্ত্রগুলো পরীক্ষা করে ২,৫০০-এর বেশি ছবি এবং অন্তত ১৫০টি ভিডিও উদ্ধার করা হয়। এছাড়া, যন্ত্রগুলোতে মোট ৩,২৪৯টি ফাইল পাওয়া গেছে।
তল্লাশির কয়েক দিন পর, গ্লাপিনস্কির বাড়ির পাশের একটি খোলা জায়গায় আগুন লাগার ঘটনা ঘটে। দমকলকর্মীরা সেখানে উপস্থিত হয় এবং অগ্নিকুণ্ডে কাগজ, বই ও কম্পিউটারের টাওয়ার জ্বলতে দেখে পরিস্থিতি নিরাপদ নিশ্চিত করে চলে যান। গ্লাপিনস্কি দাবি করেছেন যে তিনি কেবল ঝোপঝাড় বা আগাছা পোড়াচ্ছিলেন এবং কম্পিউটার বা সরঞ্জাম পোড়ানোর বিষয়টি অস্বীকার করেছেন।
কর্মকর্তারা জানান, ২২ এপ্রিল, একজন ম্যাজিস্ট্রেট রায় দেন যে, গ্লাপিনস্কি ঘটনাটি সম্পর্কে মিথ্যা বলেছেন এবং জামিনের শর্ত লঙ্ঘন করেছেন। নথিপত্রে আরও বলা হয়েছে, 
২০২৫ সালের অক্টোবর মাসে তিনি শিশু পর্নোগ্রাফি বিতরণের অভিযোগে দোষ স্বীকার করেন, যা ৫ থেকে ২০ বছরের কারাদণ্ডের যোগ্য একটি অপরাধ।
গ্লাপিনস্কির এই মামলার ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন গত সপ্তাহে ওয়ারেন শহরের এক ব্যক্তি—যার বিরুদ্ধে শিশু পর্নোগ্রাফি বিতরণের অভিযোগ ছিল—আদালতে নিজের দোষ স্বীকার করে নেন। গত মাসে অ্যান আরবারের এক চিকিৎসকের বিরুদ্ধে শিশু পর্নোগ্রাফি নিজের দখলে রাখার অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়।
এছাড়া, শিশুদের যৌন নির্যাতনের দায়ে দোষী সাব্যস্ত হওয়া কেন্ট কাউন্টির এক সাবেক অর্থোডন্টিস্টকেও গত ফেব্রুয়ারি মাসে ৬০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
বাফেলোতে লতিফ ট্রাভেলস ইউএসএ ইনকের নতুন শাখার উদ্বোধন

বাফেলোতে লতিফ ট্রাভেলস ইউএসএ ইনকের নতুন শাখার উদ্বোধন