আমেরিকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারের টুপটুপ রিসোর্টে  আগুন, পাঁচজনের মরদেহ উদ্ধার মিশিগানে শারদীয় দুর্গোৎসবের বর্ণিল আবাহন, আজ মহাসপ্তমী বিতর্কিত ৩৭ ব্যালটে পাল্টে  গেল ফল, এগিয়ে মুহিত মাহমুদ ভারতে যাচ্ছে ফোর্ডের ব্যবসার অংশ, মিশিগানে ছাঁটাই ১৫৬ কর্মী মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর আজ মহাষষ্ঠী, মিশিগানে শুরু শারদীয় দুর্গোৎসব ইলিনয়ে বালাজি মন্দিরে হামলার ছক নস্যাৎ, অভিযুক্ত ১৯ বছরের যুবক ইলিনয়ে হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার ডেট্রয়েটের স্কুলে শিক্ষককে আঘাত, শিক্ষার্থী গ্রেপ্তার মিশিগানে রেস্তোরাঁর পার্টিতে গুলির হুমকি, অভিযুক্ত যুবক রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট সন্দেহজনক বস্তু ঘিরে ডেট্রয়েট মার্সি  বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন খালি ব্লুমফিল্ড টাউনশিপে হরিণ নিধনের পরিকল্পনায় বাসিন্দাদের আপত্তি রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর

মাদক ও সড়ক দুর্ঘটনা সিলেটের বড় চ্যালেঞ্জ : নবাগত পুলিশ সুপার

  • আপলোড সময় : ২৮-০৩-২০২৬ ১১:০৮:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৩-২০২৬ ১১:০৮:২২ অপরাহ্ন
মাদক ও সড়ক দুর্ঘটনা সিলেটের বড় চ্যালেঞ্জ : নবাগত পুলিশ সুপার
সিলেট, ২৮ মার্চ : মাদক নিয়ন্ত্রণ ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধকে সিলেট জেলার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন নবাগত পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে ভারত থেকে গরু চোরাচালান বন্ধ করাও একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি। শনিবার (২৮ মার্চ) সকাল ১১টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার বলেন, দায়িত্ব গ্রহণের পর সহকর্মীদের কাছ থেকে মাদক, মানব পাচার, চোরাই পণ্য প্রতিরোধ এবং রাতের বেলা উচ্চগতির ট্রাক ও পিকআপ চলাচলসহ সীমান্তবর্তী থানাগুলোর বিভিন্ন অপরাধ পরিস্থিতি সম্পর্কে ধারণা নিয়েছেন। এসব অপরাধ নিয়ন্ত্রণে সীমান্তবর্তী থানাগুলোর অধিকৃত এলাকায় স্থায়ী চেকপোস্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে। তবে এ ক্ষেত্রে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। বিশেষ করে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক ও তরুণদের প্রাণহানির ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে।
তিনি আরও বলেন, আমরা নিজেরাই নিজেদের নিরাপত্তার ব্যাপারে সচেতন নই। হাইওয়েতে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো, অতিরিক্ত গতি এবং ট্রাফিক আইন না মানার কারণে মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে। সাম্প্রতিক কয়েকটি দুর্ঘটনা আমাদের ভাবিয়ে তুলেছে। এটা যদি নিজের পরিবারের কেউ হতো, তাহলে কেমন লাগতো। মোটরসাইকেল দুর্ঘটনা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।
ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, বডি কন্ট্রাক্টের মাধ্যমে শ্রমিক পাচার বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এ ক্ষেত্রে স্থানীয় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি আরও জানান, প্রবাসীদের সহযোগিতার জন্য প্রবাসী কল্যাণ ডেস্ক চালু রয়েছে। প্রতিদিনই প্রবাসীদের কাছ থেকে অসংখ্য ফোন পাওয়া যায়, যার অধিকাংশই জমিজমা সংক্রান্ত সমস্যা। অনেক ক্ষেত্রে স্বজনরা জমি দখল করে নেওয়া বা ঘর নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ করছেন। প্রবাসীদের সমস্যা সমাধানে পুলিশের পক্ষ থেকে কোনো গাফিলতি থাকবে না বলেও তিনি আশ্বস্ত করেন। মতবিনিময় সভায় সিলেটে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্গাপূজার নিরাপত্তায় শ্রীমঙ্গল সেক্টরে ৩৪ প্লাটুন বিজিবি, ড্রোনে নজরদারি

দুর্গাপূজার নিরাপত্তায় শ্রীমঙ্গল সেক্টরে ৩৪ প্লাটুন বিজিবি, ড্রোনে নজরদারি