আমেরিকা , বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ , ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা তৃতীয় বছর বাড়ল ডেট্রয়েটের জনসংখ্যা মিশিগানে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় ফেডারেল বিচারকের দণ্ড ডেট্রয়েটে তরুণদের অপরাধমুক্ত  রাখতে  ‘অকুপাই দ্য সামার’ কর্মসূচি জার্সি উন্মোচনের মধ্য দিয়ে মিশিগান স্টাইকার্স এফসির যাত্রা শুরু মার্টিনকে মিশিগান ফেডারেল বিচারক পদে মনোনীত করলেন ট্রাম্প ডেট্রয়েট সুপারমার্কেটে অগ্নিসংযোগের ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার রোমুলাসে বিবাদের জেরে গোলাগুলি : নিহত ১, আহত ১ হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল গর্ভের শিশুর লিঙ্গ প্রকাশ নিষিদ্ধ : হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হ্যামট্রাম্যাকে কুরআন পোড়ানোর হুমকি ঘিরে ব্যাপক উত্তেজনা বিশ্বজুড়ে মা দিবস আজ যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার

মাগুরছড়া পুঞ্জিতে সিলেট প্রেসবিটারিয়ান সিনডের বার্ষিক সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৯-০৩-২০২৬ ০৮:৪৮:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৩-২০২৬ ০৮:৪৮:১৮ অপরাহ্ন
মাগুরছড়া পুঞ্জিতে সিলেট প্রেসবিটারিয়ান সিনডের বার্ষিক সভা অনুষ্ঠিত
সিলেট, ২৯ মার্চ : মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া পুঞ্জিতে ২৭ থেকে ২৯ মার্চ পর্যন্ত সিলেট প্রেসবিটারিয়ান সিনডের বার্ষিক সিনড সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত বার্ষিক সিনড সভায় সিলেট বিভাগের বিভিন্ন জেলার আনুমানিক ৭২টি প্রেসবিটারিয়ান চার্চের ২৫০ জনেরও অধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন, যা বিগত বছরগুলোর মধ্যে সর্বাধিক প্রতিনিধির উপস্থিতি হিসেবে বিবেচিত হচ্ছে।
সভায় সভাপতির আসন অলংকৃত করেন প্রাক্তন মডারেটর রেভা. বি. বি. প্রেন্টিস এবং পরবর্তীতে নবনির্বাচিত মডারেটর রেভা. এভরিসন পতাম দায়িত্ব গ্রহণ করেন। সিনড সভায় নবনির্বাচিত অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাধারণ সম্পাদক মি. নেলসন এন. সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক রেভা. সখরিয় কট, কোষাধ্যক্ষ রেভা. এডওয়ার্ড সাইমন সরকার, সদস্য মি. জিডিশন সূচিয়াং ও মি. রুশ পতামসহ অন্যান্যরা।
এছাড়া সিনড সভায় চারজন খ্রিষ্টিয়ান থিওলজি সম্পন্ন ব্যক্তিকে নিজ নিজ চার্চ পরিচালনার জন্য প্রো-পালক (সহ-পালক) পদে অধিষ্ঠিত করা হয়।
রবিবার (২৯ মার্চ) খ্রিষ্টান সম্প্রদায়ের পাম সানডে উপলক্ষে পার্শ্ববর্তী বিভিন্ন চার্চ থেকে প্রায় ৬০০ অতিথি সিলেট প্রেসবিটারিয়ান সিনড কর্তৃক আয়োজিত বিশেষ উপাসনায় অংশ নিতে মাগুরছড়া পুঞ্জিতে উপস্থিত হন।
সিনডের বার্ষিক সভায় উপস্থিত সকলের সম্মতিতে আলোচ্যসূচি অনুমোদন, আলোচনা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হয়। গত ২৭ মার্চ বিকেল ৪টায় শুরু হওয়া এই সভা ২৯ মার্চ বেলা ২টায় সমাপনী ঘোষণার মাধ্যমে শেষ হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স