আমেরিকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ম্যাকম্ব কাউন্টিতে মানব পাচার মামলায় চীনা নাগরিকের ‘নো কনটেস্ট’ আবেদন সোমবার মিশিগানে পা রাখছেন  ট্রাম্প, অর্থনীতি নিয়ে দেবেন বক্তব্য ডেট্রয়েট এমজিএম ক্যাসিনোতে ছুরিকাঘাত, আহত ৩ রাষ্ট্রপতি ইস্যুতে নাহিদের দাবি, পদত্যাগের পর গ্রেপ্তার রাষ্ট্রপতি ইস্যুতে সফর কাটছাঁট, দেশে ফিরছেন স্পিকার রাষ্ট্রপতি পদ ছাড়ছেন সাহাবুদ্দিন, পরবর্তী রাষ্ট্রপতি কে- জল্পনা তুঙ্গে

চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটি শপথ গ্রহণ

  • আপলোড সময় : ৩০-০৩-২০২৬ ১২:৫৪:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৩-২০২৬ ১২:৫৪:৩৮ পূর্বাহ্ন
চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটি শপথ গ্রহণ
ওয়ারেন, ৩০ মার্চ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান গত শনিবার সন্ধ্যায় ওয়ারেন সিটির আলিফ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। মেম্বার অ্যাট-লার্জ রেজাউল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান সংগঠনের উপদেষ্টা সাহেদুল ইসলাম।
অনুষ্ঠানে ২০২৬–২০২৭ মেয়াদের কার্যকরী কমিটি ও উপদেষ্টা পরিষদের সদস্যরা অভিষেক ও শপথ গ্রহণ করেন। নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে কাজী এবাদুল ইসলাম (এবাদ), সহ-সভাপতি মো. নজরুল ইসলাম, জিয়াউল আলম চৌধুরী ও সৈয়দা শিরীন সুলতানা, সাধারণ সম্পাদক প্রদ্যুন্ন চন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম. সালাহ উদ্দিন (মুরাদ), সাংগঠনিক সম্পাদক হোসেন চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক রতন বড়ুয়া এবং মেম্বার অ্যাট-লার্জ হিসেবে মো. মোস্তফা কামাল, রেজাউল চৌধুরী ও মাইকেল মহসিন দায়িত্ব গ্রহণ করেন।
সংগঠনের উপদেষ্টা পরিষদে রয়েছেন হ্যামট্রাম্যাক সিটির ডেপুটি মেয়র মোহাম্মদ কামরুল হাসান, এস. এম. হাসান ইকবাল, সালাহ উদ্দিন আহমেদ, মিল্টন বড়ুয়া, অরবিন্দু চৌধুরী, ইকবাল আহমদ, সৈয়দ মঈন ও সাহেদুল ইসলাম।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে ফুল দিয়ে নবনির্বাচিত কমিটিকে বরণ করে নেন সংগঠনের সদস্যরা। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন সভাপতি কাজী এবাদুল ইসলাম (এবাদ), সাধারণ সম্পাদক প্রদ্যুন্ন চন্দ, সাহেদুল ইসলাম, অরবিন্দু চৌধুরী মৃদুল, এস. এম. হাসান ইকবাল, মোহাম্মদ কামরুল হাসান, মিল্টন বড়ুয়া, সালাহ উদ্দিন আহমেদ, সৈয়দ মঈন, জিয়াউল আলম চৌধুরী, মো. নজরুল ইসলাম, মো. তাহলীল আজিম, মো. রেজাউল আমিন ও মোহাম্মদ মহসিন।
অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে হ্যামট্রাম্যাক সিটির ডেপুটি মেয়র মোহাম্মদ কামরুল হাসানকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সবশেষে নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চট্টগ্রামের ঐতিহ্য ও ভালোবাসায় মুখরিত নিউ জার্সির বনভোজন

চট্টগ্রামের ঐতিহ্য ও ভালোবাসায় মুখরিত নিউ জার্সির বনভোজন