আমেরিকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ ধর্ম যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল মিশিগানে সপ্তাহজুড়ে শরতের মৃদু আবহাওয়া, রাতে ঠান্ডা দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক জীবন বাঁচাতে রক্তদানের প্রতিযোগিতায় ইউএম ও ওহাইও স্টেট টেক্সাস টাউনশিপে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত, আহত ৩ মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত অনলাইনে শিশুকে যৌন শোষণের অভিযোগ, অভিযুক্ত মিশিগানের ব্যক্তি মনরো টাউনশিপে হামলায় নিহত হাই স্কুলের ১৫ বছর বয়সী শিক্ষার্থী মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে  মিশিগানে ‘নো কিংস’ বিক্ষোভ কক্সবাজারের টুপটুপ রিসোর্টে  আগুন, পাঁচজনের মরদেহ উদ্ধার মিশিগানে শারদীয় দুর্গোৎসবের বর্ণিল আবাহন, আজ মহাসপ্তমী বিতর্কিত ৩৭ ব্যালটে পাল্টে  গেল ফল, এগিয়ে মুহিত মাহমুদ ভারতে যাচ্ছে ফোর্ডের ব্যবসার অংশ, মিশিগানে ছাঁটাই ১৫৬ কর্মী

হবিগঞ্জে আবাসিক হোটেল থেকে সাবেক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ৩১-০৩-২০২৬ ০২:৫৪:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৩-২০২৬ ০২:৫৪:৫১ পূর্বাহ্ন
হবিগঞ্জে আবাসিক হোটেল থেকে সাবেক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার
হবিগঞ্জ, ৩১ মার্চ: হবিগঞ্জ শহরের একটি আবাসিক হোটেল থেকে জনতা ব্যাংকের সাবেক কর্মকর্তা কামরুল হাসানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ মার্চ) রাতে শহরের আশরাফ জাহান কমপ্লেক্সে অবস্থিত সোনার তরী হোটেলের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত কামরুল হাসান মাধবপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে। তিনি জনতা ব্যাংক হবিগঞ্জ শাখায় সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং সম্প্রতি অবসর গ্রহণ করেন।
পুলিশ জানায়, গত এক সপ্তাহ ধরে তিনি হোটেলের ৪২৫ নম্বর কক্ষে অবস্থান করছিলেন। সোমবার রাতে হোটেল বয় ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজার ফাঁক দিয়ে ভেতরে তার দেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে হবিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
দেড় শতাব্দী ধরে সম্প্রীতির বন্ধনে পাশাপাশি মসজিদ-মন্দির

দেড় শতাব্দী ধরে সম্প্রীতির বন্ধনে পাশাপাশি মসজিদ-মন্দির