আমেরিকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী

সুনামগঞ্জে মার্কেটে আগুন, ক্ষয়ক্ষতি ৫–৭ কোটি টাকা

  • আপলোড সময় : ৩১-০৩-২০২৬ ০২:৫৫:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৩-২০২৬ ০২:৫৫:৪৯ পূর্বাহ্ন
সুনামগঞ্জে মার্কেটে আগুন, ক্ষয়ক্ষতি ৫–৭ কোটি টাকা
সুনামগঞ্জ, ৩১ মার্চ: সদর উপজেলার ট্রাফিক পয়েন্ট এলাকার হক মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে প্রায় ৫ থেকে ৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। রোববার (২৯ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একটি জুতার দোকানে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। দোকানে বিপুল পরিমাণ জুতা মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দোকানিরা অনেকেই বাইরে বের হয়ে আসতে পারলেও ভেতরে থাকা মালামাল পুড়ে যায়। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে মার্কেটের আশপাশের প্রায় ৮ থেকে ১০টির বেশি দোকানে আগুন ছড়িয়ে পড়ে।
প্রায় দুই ঘণ্টাব্যাপী ফায়ার সার্ভিস, পুলিশ ও বিজিবির সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, এই অগ্নিকাণ্ডে প্রায় ৫ থেকে ৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স