আমেরিকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ
ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীর কবীর নানক

মিশিগানে আওয়ামী লীগের মহান স্বাধীনতা দিবস উদযাপন 

  • আপলোড সময় : ০১-০৪-২০২৬ ০১:৪৪:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৪-২০২৬ ১২:২৫:০২ অপরাহ্ন
মিশিগানে আওয়ামী লীগের মহান স্বাধীনতা দিবস উদযাপন 
ওয়ারেন, ১ এপ্রিল : মিশিগানে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে মিশিগান স্টেট ও মহানগর আওয়ামী লীগ। ছাত্রলীগ মিশিগান স্টেটের সার্বিক তত্ত্বাবধানে রোববার  এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
অনুষ্ঠানে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৩০ লাখ শহীদ এবং দুই লাখ মা-বোনের সম্ভ্রমহানীর বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। বঙ্গবন্ধুর দৃঢ় নেতৃত্ব, ঐতিহাসিক ঘোষণা এবং জনগণকে ঐক্যবদ্ধ করার অসাধারণ ক্ষমতা জাতিকে স্বাধীনতার পথে দেখিয়েছিল। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল বাঙালির দীর্ঘদিনের স্বাধিকার আন্দোলনের চূড়ান্ত রূপ, যার মধ্য দিয়ে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
বক্তারা আরও বলেন, স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর স্বপ্ন ছিল একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা, যার ভিত্তি ছিল মুক্তিযুদ্ধের চেতনা ও জনগণের অধিকার প্রতিষ্ঠা।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রবাসীরা বলেন, দেশের বাইরে অবস্থান করেও তারা বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে চলেছেন। নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আওয়ামী লীগ নেতা মাতাবুর রহমান টিপু এবং গীতা পাঠ করেন হিমেল দাস। এর মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। যুক্তরাষ্ট্র দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি এস এম সালাম সেলিমের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাব উদ্দিন ও মিশিগান স্টেট আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবীর নানক। প্রধান বক্তা হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজীত রায় নন্দী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও সাবেক ছাত্রনেতা শাহিদুর রহমান চৌধুরী জাবেদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুম্মান আহমদ চৌধুরী ইভান ও জাবেদ সিরাজ, আইন বিষয়ক সম্পাদক আলী আহমদ ফারিস, ধর্ম বিষয়ক সম্পাদক ইমরান চৌধুরী রাজীব, সদস্য ফারুক আহমদ এবং মতিউর রহমান শিমু, মিশিগান আওয়ামীলীগের সাবেক সভাপতি খলকুর রহমান, মিশিগান স্টেট আওয়ামী লীগের সহসভাপতি নিজাম উদ্দিন, আলমগীর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান জে শরিফ, সাংগঠনিক সম্পাদক সাবুলহুসেন, আমিনুল ইসলাম রুবেল, ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক লিয়াকত আলী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহবুব আলমগীর, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সামছু রহমান সামছু, মিশিগান মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মাসুদ চৌধুরী ও আবদুল বাছিত, যুক্তরাষ্ট্র জাসদের সভাপতি আব্দুল মোছাব্বির, মুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, বঙ্গবন্ধু পরিষদ মিশিগানের সভাপতি ইঞ্জিনিয়ার আহাদ আহমদ, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি কামাল উদ্দিন, গোয়াইনঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সনজু চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম,
 মিশিগান স্টেট আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম তুষার, লিটন তালুকদার, হাসান মাহমুদ, ফারুক আহমদ, শাহ সেবুল, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা আফজাল হোসেন, মিশিগান স্টেট যুবলীগের সভাপতি সৈয়দ সালেক আহমদ, সহসভাপতি মোঃ মোমেন হোসেন, সাধারণ সম্পাদক সৈয়দ ইয়াহীয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোস্তফা আহমদ, সাংস্কৃতিক সম্পাদক রুম্মান আহমদ স্বাগত, শিক্ষা বিষয়ক সম্পাদক সুমন আহমদ, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক সেবুল আহমদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হিমেল দাস, সম্পাদক মন্ডলীর সদস্য লিমন শাহ, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা ইমরান আহমদ, মিশিগান স্টেট স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য সচিব ফয়সাল চৌধুরী রুবেল, সভাপতি  মিশিগান স্টেট শ্রমিক লীগের সভাপতি আব্দুল বাছিত, মিশিগান স্টেট ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান, আরিফ আরমান জিসান, যুক্তরাষ্ট্র ছাত্রলীগ নেতা ফাহাদ হাসান, মিশিগান স্টেট স্বেচ্ছাসেবক লীগ নেতা ময়নুল হক, মিথুন সুলতান, সাবেক ছাত্রলীগ নেতা তাহের আহমদ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গণভোটের রায় বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব: মিশিগানে জুবায়ের

গণভোটের রায় বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব: মিশিগানে জুবায়ের