আমেরিকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়ারেনে মেয়ের গাড়ির ধাক্কায় বাবার মৃত্যু, তদন্ত চলছে প্রকৌশল ও প্রযুক্তির সেতুবন্ধনে ডেট্রয়েটে আবিয়ার সম্মেলন ডেট্রয়েটে সাতসকালে রক্তাক্ত  গোলাগুলি, নিহত ৩, আহত ৪ জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার

মিশিগানে বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার সেবা ৪–৬ এপ্রিল 

  • আপলোড সময় : ০১-০৪-২০২৬ ০১:৪৫:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৪-২০২৬ ১২:২৪:৩৪ অপরাহ্ন
মিশিগানে বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার সেবা ৪–৬ এপ্রিল 
ওয়ারেন, ১ এপ্রিল : মিশিগানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য তিন দিনব্যাপী ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা আগামী ৪, ৫ ও ৬ এপ্রিল (শনিবার, রবিবার ও সোমবার) অনুষ্ঠিত হবে। বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসির অফিসিয়াল ফেসবুক পেজ সূত্রে এ তথ্য জানা গেছে।
মিশিগানের ওয়ারেন শহরের আল ইহসান ইসলামিক সেন্টারে প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এই কনস্যুলার ক্যাম্প চলবে। এতে প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা গ্রহণের সুযোগ পাবেন।
এই ক্যাম্পে তিনটি ক্যাটাগরিতে সেবা প্রদান করা হবে। এর মধ্যে রয়েছে ই-পাসপোর্ট, নো ভিসা রিকোয়ার্ড (এনভিআর) সিল এবং পাওয়ার অব অ্যাটর্নি সংক্রান্ত সেবা। ই-পাসপোর্ট সেবার ক্ষেত্রে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ বাধ্যতামূলক এবং প্রতিদিন সর্বোচ্চ ১২০ জনকে এই সেবা প্রদান করা হবে।
অন্যদিকে, এনভিআর সিল এবং পাওয়ার অব অ্যাটর্নি সেবার জন্য কোনো পূর্ব অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন নেই। প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি ক্যাম্পে উপস্থিত হয়ে প্রবাসীরা এসব সেবা নিতে পারবেন।
আয়োজক সূত্রে জানা গেছে, এই কনস‍ুলার ক‍্যাম্প কার্যক্রমকে সফল করে তোলার জন্য স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবেন স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা। তারা সংবাদ সম্মেলনে জানিয়েছেন, প্রতিদিন সকাল ৯টায় সেন্টারের গেটে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে সেবা প্রত্যাশীদের সিরিয়াল নম্বর প্রদান করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
পিপিএম-সেবা পদক পেলেন জালালাবাদ থানার ওসি

পিপিএম-সেবা পদক পেলেন জালালাবাদ থানার ওসি