আমেরিকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৫০ বছর পূর্তিতে ইপসিলান্তিতে জমকালো এয়ার শো শুরু ১৭ জুলাই লিভোনিয়ায় অস্ত্রধারী বাড়ির মালিক পুলিশের গুলিতে নিহত ডেট্রয়েটে গাড়ির ধাক্কায় দুই পথচারী নিহত মিশিগানজুড়ে তীব্র তাপপ্রবাহের আশঙ্কা ওয়ারেনে জননিরাপত্তা নিয়ে বামের প্রাণবন্ত টাউন হল মিটিং ওয়ারেনে জননিরাপত্তা নিয়ে বামের প্রাণবন্ত টাউন হল মিটিং মিশিগানে ১৭ হাজার পাউন্ড অবৈধ আতশবাজি ও বিস্ফোরক জব্দ আজ পবিত্র আশুরা ইউনিভার্সিটি অব মিশিগানে টিউশন ফি ৩%  ও পুলিশ বাজেট ৩৯% বৃদ্ধি অনুমোদন যৌন নির্যাতন তদন্তে সাগিনাউ ডায়োসিসের ৩৭ যাজকের নাম প্রকাশ ডেট্রয়েটে একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত

ডেট্রয়েট মেয়র শেফিল্ডের উচ্চাভিলাষী 'স্টেট অফ দ্য সিটি' ভাষণ

  • আপলোড সময় : ০১-০৪-২০২৬ ০৩:২০:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৪-২০২৬ ১২:২২:৪৭ অপরাহ্ন
ডেট্রয়েট মেয়র শেফিল্ডের উচ্চাভিলাষী 'স্টেট অফ দ্য সিটি' ভাষণ
ডেট্রয়েটের মেয়র মেরি শেফিল্ড গতকাল মঙ্গলবার, ডেট্রয়েটের মামফোর্ড হাই স্কুলে ‘স্টেট অফ দ্য সিটি’ ভাষণ প্রদান করছেন/Katy Kildee, The Detroit News

ডেট্রয়েট,১ এপ্রিল : মঙ্গলবার রাতের প্রথম ‘স্টেট অফ দ্য সিটি’ ভাষণে ডেট্রয়েটের মেয়র মেরি শেফিল্ড একটি উচ্চাভিলাষী কর্মপরিকল্পনা উপস্থাপন করেছেন। তিনি ঘোষণা করেছেন সম্পত্তি কর ব্যাপকভাবে কমানো হবে এবং শহরে নতুন বাসিন্দাদের আকৃষ্ট করতে ও বর্তমান বাসিন্দাদের ধরে রাখতে নতুন প্রণোদনা কর্মসূচি চালু করা হবে।
মামফোর্ড হাই স্কুলে দেওয়া বক্তৃতায় মেয়র শেফিল্ড বলেন, তিনি শহরের উত্তর-পশ্চিম প্রান্তটি বেছে নিয়েছেন কারণ সাম্প্রতিক দশকগুলোতে এই এলাকা শহরের ভাগ্যের উত্থান-পতনের সাক্ষী হয়েছে এবং এটি ভবিষ্যতে সম্ভাবনার প্রতীক হিসেবে কাজ করতে পারে।
ডেট্রয়েটের প্রথম নারী মেয়র হিসেবে শেফিল্ড প্রতিটি এলাকার নিজস্ব পরিস্থিতি অনুযায়ী পুনরুজ্জীবন পরিকল্পনা প্রণয়ন করতে চান। তিনি বলেন, “এই প্রশাসন নিশ্চিত করবে যে, ডেট্রয়েটের ভবিষ্যৎ ধাপে ধাপে গড়ে উঠবে—শহরের প্রতিটি এলাকা ভিত্তি হিসেবে থাকবে।” তিনি আবাসন, স্কুলগুলোর সঙ্গে অংশীদারিত্ব, সম্পত্তি কর ও জননিরাপত্তার ক্ষেত্রে নতুন নীতি গ্রহণের মাধ্যমে শহরের প্রতিটি অঞ্চলকে পুনরুজ্জীবিত করতে বদ্ধপরিকর।
শেফিল্ডের সবচেয়ে বড় প্রতিশ্রুতি হলো সম্পত্তি কর ৩০% থেকে ৬০% পর্যন্ত হ্রাস করা। তিনি জানান, তাঁর দল বর্তমানে বিষয়টি বিশদভাবে পর্যালোচনা করছে। এর মূল লক্ষ্য হলো মিশিগানের বৃহত্তম শহরটিকে পার্শ্ববর্তী উপশহরগুলোর তুলনায় আরও প্রতিযোগিতামূলক করা। কর-হ্রাসের ফলে রাজস্ব হ্রাস হলে, এটি পূরণ করতে কঠিন সিদ্ধান্ত নেওয়া ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার প্রয়োজন হবে।
রাষ্ট্রীয় নথিপত্র অনুযায়ী, ২০২৫ সালে ডেট্রয়েটে বাড়ির মালিকদের জন্য মূল সম্পত্তি করের হার ছিল ৬৪ মিল এবং বাণিজ্যিক বা ‘নন-হোমস্টেড’ সম্পত্তির করের হার প্রায় ৮২ মিল। প্রস্তাবিত ৩০%–৬০% কর-হ্রাসের মাধ্যমে প্রধান বাসভবনের কর ৬৪.১৮ মিল থেকে কমিয়ে ২৫.৬–৪৪.৮ মিল এবং বাণিজ্যিক সম্পত্তির কর ৮২.১৮৪৪ মিল থেকে ৩২.৮–৫৭.৪ মিলের মধ্যে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছেন তিনি।।মেয়র জানান, এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য গভর্নর গ্রেচেন হুইটমার, সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা উইনি ব্রিঙ্কস (ডেমোক্র্যাট-গ্র্যান্ড র‍্যাপিডস) এবং হাউস স্পিকার ম্যাট হল (রিপাবলিকান-রিচল্যান্ড টাউনশিপ)-এর সহায়তা নেওয়া হবে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃক্ষই জলবায়ু পরিবর্তন মোকাবিলার প্রাকৃতিক রক্ষাকবচ: ড. জহিরুল হক

বৃক্ষই জলবায়ু পরিবর্তন মোকাবিলার প্রাকৃতিক রক্ষাকবচ: ড. জহিরুল হক