আমেরিকা , বুধবার, ০১ এপ্রিল ২০২৬ , ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের ইঙ্গিত দিলেন জামায়াত আমির ডেট্রয়েট মেয়র শেফিল্ডের উচ্চাভিলাষী 'স্টেট অফ দ্য সিটি' ভাষণ বোমার হুমকি, মিশিগানে নিউ ইয়র্ক-শিকাগো ফ্লাইটের জরুরি অবতরণ ডেট্রয়েটের লজ ফ্রিওয়েতে মৃতদেহ উদ্ধার  ম্যাকিনাক ব্রিজে অবৈধ অস্ত্রসহ টেক্সাসের ট্রাকচালক গ্রেপ্তার  মিশিগানে পুলিশের গাড়ি থেকে হাতকড়া পরা নারীর দুঃসাহসিক পলায়ন আন্তর্জাতিক কোকেন পাচার মামলায় দিদানির সাজা আজ মৌলভীবাজারে উপবন এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, তিন ঘণ্টা রেল বন্ধ ডেট্রয়েট মেয়রের প্রথম ‘স্টেট অব দ্য সিটি’ ভাষণ কাল গুগল চিহ্নিত মিশিগানের সাবেক চিকিৎসক শিশু যৌন অপরাধে দণ্ডিত যৌনতাপূর্ণ চ্যাটের অভিযোগে গেইলর্ড কাউন্সিলর গ্রেপ্তার মদ্যপ অবস্থায় দুর্ঘটনা : ওয়ারেন ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক গ্রেপ্তার হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে ৩৭ ব্যালট গণনার নির্দেশ হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে ৩৭ ব্যালট গণনার নির্দেশ মিশিগানজুড়ে ‘নো কিংস’ বিক্ষোভ কর্মসূচি আজ উল্টা স্টোরে চুরির মূলহোতা ডেট্রয়েট নারী, সাজা ১৭ এপ্রিল মিশিগানে জনসংখ্যা বৃদ্ধিতে গ্র্যান্ড র‍্যাপিডস ও কেন্ট  কাউন্টি শীর্ষে  দক্ষিণ মিশিগানে শিলাবৃষ্টি ও সম্ভাব্য টর্নেডোর পূর্বাভাস স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিবি’র অভিযান : সাবেক ডিজিএফআই প্রধান গ্রেপ্তার

আগামী শিক্ষাবর্ষে ৪র্থ শ্রেণী থেকেই ক্রীড়া বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী

  • আপলোড সময় : ০১-০৪-২০২৬ ১২:২১:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৪-২০২৬ ১২:২১:৩২ অপরাহ্ন
আগামী শিক্ষাবর্ষে ৪র্থ শ্রেণী থেকেই ক্রীড়া বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী
সিলেট, ১ এপ্রিল : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, আগামী শিক্ষাবর্ষ থেকে ৪র্থ শ্রেণী থেকেই ক্রীড়াকে বাধ্যতামূলক করা হবে এবং সরকারের পক্ষ থেকে ক্রীড়া বৃত্তি প্রদান করা হবে। ক্রীড়াবান্ধব পরিবেশের মাধ্যমে সুস্থ জাতি ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য। বুধবার (১ এপ্রিল) দুপুরে সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ে উন্নয়নের নামে ব্যাপক দুর্নীতি হয়েছে। সিলেট জেলা স্টেডিয়ামের বর্তমান জরাজীর্ণ অবস্থা সেই দুর্নীতিরই প্রমাণ। তিনি বলেন, “স্টেডিয়ামে এসে যে ব্যবস্থাপনা ও অবকাঠামোগত অবস্থা দেখলাম, তা অত্যন্ত দুঃখজনক।”
তিনি জানান, সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রথম পর্যায়ে সাতটি ইভেন্ট নিয়ে এই কর্মসূচি শুরু হবে এবং একই দিনে দেশের ৬৪ জেলাতেই নতুন কুঁড়ি স্পোর্টস কার্যক্রম চালু করা হবে।
আমিনুল হক বলেন, সিলেটসহ সারা দেশের ক্রীড়াঙ্গণকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী ইতোমধ্যে জাতীয় ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদান করেছেন। ক্রীড়াবিদদের সম্মানী হিসেবে ক্রীড়া কার্ড দেওয়া হয়েছে এবং গত এক বছরে দেশের হয়ে পদকজয়ীদের পুরস্কৃত করা হয়েছে। প্রথম দিনে ১২৯ জন ক্রীড়াবিদকে এই সুবিধার আওতায় আনা হয়েছে এবং আগামী সাত দিনের মধ্যে আরও প্রায় ৫০০ জনকে অন্তর্ভুক্ত করা হবে।
সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পরাজয় প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, হেরে যাওয়ায় হতাশ হওয়ার কিছু নেই। অতীত থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “হার-জিত খেলাধুলারই অংশ। বর্তমান সরকার ফুটবল, ক্রিকেট, কাবাডি, বাস্কেটবল, আর্চারি ও শ্যুটিংসহ সব ধরনের খেলাকে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিতে চায়।” সিলেট জেলা স্টেডিয়ামের সংস্কার কাজ দ্রুত শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।
এর আগে দুপুরে প্রতিমন্ত্রী সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামও পরিদর্শন করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মুক্তিযুদ্ধের সূতিকাগার তেলিয়াপাড়ায় ৪ এপ্রিল জনসমাবেশ

মুক্তিযুদ্ধের সূতিকাগার তেলিয়াপাড়ায় ৪ এপ্রিল জনসমাবেশ