আমেরিকা , শনিবার, ১৬ মে ২০২৬ , ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের মলে ঘড়ি কেনাকে  কেন্দ্র করে হুলস্থুল ও বিশৃঙ্খলা দুর্নীতির অভিযোগ সঙ্গী করেই নৌবাহিনীর শীর্ষ পদের জন্য দৌড় ওয়াটারফোর্ড টাউনশিপে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত বয়স্ক জনসংখ্যা বৃদ্ধিতে মেট্রো ডেট্রয়েটে স্বাস্থ্যসেবার নতুন চ্যালেঞ্জ জাল পরিচয়ে ১৫ লাখ ডলারের ব্যাংক জালিয়াতি, দোষ স্বীকার ২৫ হাজার বাসিন্দা গণনার বাইরে, আদালতে যাচ্ছে ডেট্রয়েট সিটি প্রাথমিক শুনানি ছাড়াই বিচারে যাচ্ছে  হ্যামট্রাম্যাকের কিশোরী অপহরণ মামলা মিশিগানে সিনেট প্রার্থীর অফিসে ইট নিক্ষেপ ও গালিগালাজ : তদন্তে পুলিশ মিশিগানে যুব ক্রীড়াকে ঘিরে  ৩ বিলিয়ন ডলারের মেগা প্রকল্প মিশিগানের শপিং মলে মুসলিমদের লক্ষ্য করে হুমকি, অভিযুক্ত কারাগারে টানা তৃতীয় বছর বাড়ল ডেট্রয়েটের জনসংখ্যা মিশিগানে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় ফেডারেল বিচারকের দণ্ড ডেট্রয়েটে তরুণদের অপরাধমুক্ত  রাখতে  ‘অকুপাই দ্য সামার’ কর্মসূচি জার্সি উন্মোচনের মধ্য দিয়ে মিশিগান স্টাইকার্স এফসির যাত্রা শুরু মার্টিনকে মিশিগান ফেডারেল বিচারক পদে মনোনীত করলেন ট্রাম্প ডেট্রয়েট সুপারমার্কেটে অগ্নিসংযোগের ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার রোমুলাসে বিবাদের জেরে গোলাগুলি : নিহত ১, আহত ১ হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল গর্ভের শিশুর লিঙ্গ প্রকাশ নিষিদ্ধ : হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হ্যামট্রাম্যাকে কুরআন পোড়ানোর হুমকি ঘিরে ব্যাপক উত্তেজনা

মুক্তিযুদ্ধের সূতিকাগার তেলিয়াপাড়ায় ৪ এপ্রিল জনসমাবেশ

  • আপলোড সময় : ০১-০৪-২০২৬ ১২:৩৫:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৪-২০২৬ ১২:৩৫:৩৪ অপরাহ্ন
মুক্তিযুদ্ধের সূতিকাগার তেলিয়াপাড়ায় ৪ এপ্রিল জনসমাবেশ
মাধবপুর, (হবিগঞ্জ) ১ এপ্রিল : মহান মুক্তিযুদ্ধের সূতিকাগার হিসেবে পরিচিত তেলিয়াপাড়া দিবস উপলক্ষে আগামী ৪ এপ্রিল মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা-বাগান স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হবে। দিবসটি ঘিরে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, এ বছরের আয়োজন আগের যেকোনো সময়ের তুলনায় আরও বড় ও তাৎপর্যপূর্ণ হবে।
আয়োজক সূত্রে জানা গেছে, মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং তেলিয়াপাড়ার ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরাই এই সমাবেশের মূল লক্ষ্য। ১৯৭১ সালের ৪ এপ্রিল তেলিয়াপাড়া চা-বাগানে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ সামরিক বৈঠকের স্মৃতিকে ধারণ করেই প্রতিবছর দিবসটি উদযাপন করা হয়। এবারের আয়োজনেও সেই ইতিহাসের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হবে।
জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের  সদস্য সচিব হুমায়ুন কবীর জানান, সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব, এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আযম খান এমপি, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এমপি (মুক্তিযুদ্ধ বিষয়ক), জাতীয় সংসদের হুইপ জি কে গউছ,এমপি, হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল, সংসদ সদস্য ডা. শাখাওয়াত হাসান জীবন এবং সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া।
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম, বিএনপি নেত্রী শাম্মী আক্তার, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল সদস্য নঈম জাহাঙ্গীর, সাদেক আহম্মদ খান এবং হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন হবিগঞ্জ মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক।
সমাবেশটি সকাল ১০টায় শুরু হয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে চলবে। কর্মসূচির মধ্যে থাকবে আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তরুণদের জন্য বিশেষ উদ্বুদ্ধকরণ পর্ব।
হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেন, ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস উপলক্ষে সরকারের মন্ত্রীসহ সম্মানিত অতিথিদের অংশগ্রহণে একটি সফল সমাবেশ অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, মাধবপুর-চুনারুঘাট এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও পর্যটন খাতের উন্নয়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হবে।
শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি পারভেজ হোসেন চৌধুরী বলেন, ১৯৭১ সালের ৪ এপ্রিল তেলিয়াপাড়া চা-বাগানে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেনা কর্মকর্তাদের যে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, সেখানে জেড ফোর্সের অধিনায়ক মেজর জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি বলেন, তেলিয়াপাড়ার সেই ঐতিহাসিক বৈঠক মুক্তিযুদ্ধের সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
সমাবেশকে ঘিরে বিএনপি নেতাকর্মী ও মুক্তিযোদ্ধাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ইতোমধ্যে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। 
তেলিয়াপাড়া এলাকায় ইতোমধ্যে সাজসজ্জার কাজ শেষ হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, ফেস্টুন ও পোস্টার টানানো হয়েছে। স্থানীয়দের মধ্যেও এ নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। অনেকেই এটিকে মুক্তিযুদ্ধের ইতিহাস স্মরণের একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ হিসেবে দেখছেন।
জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক বলেন, এবারের তেলিয়াপাড়া দিবসের সমাবেশ অতীতের সব আয়োজনকে ছাড়িয়ে যাবে এবং নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পরিবহন দ্বন্দ্বে অচল ঢাকা সিলেট রুট, শায়েস্তাগঞ্জে অবরোধ

পরিবহন দ্বন্দ্বে অচল ঢাকা সিলেট রুট, শায়েস্তাগঞ্জে অবরোধ