আমেরিকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৫০ বছর পূর্তিতে ইপসিলান্তিতে জমকালো এয়ার শো শুরু ১৭ জুলাই লিভোনিয়ায় অস্ত্রধারী বাড়ির মালিক পুলিশের গুলিতে নিহত ডেট্রয়েটে গাড়ির ধাক্কায় দুই পথচারী নিহত মিশিগানজুড়ে তীব্র তাপপ্রবাহের আশঙ্কা ওয়ারেনে জননিরাপত্তা নিয়ে বামের প্রাণবন্ত টাউন হল মিটিং ওয়ারেনে জননিরাপত্তা নিয়ে বামের প্রাণবন্ত টাউন হল মিটিং মিশিগানে ১৭ হাজার পাউন্ড অবৈধ আতশবাজি ও বিস্ফোরক জব্দ আজ পবিত্র আশুরা ইউনিভার্সিটি অব মিশিগানে টিউশন ফি ৩%  ও পুলিশ বাজেট ৩৯% বৃদ্ধি অনুমোদন যৌন নির্যাতন তদন্তে সাগিনাউ ডায়োসিসের ৩৭ যাজকের নাম প্রকাশ ডেট্রয়েটে একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত

জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের ইঙ্গিত দিলেন জামায়াত আমির

  • আপলোড সময় : ০১-০৪-২০২৬ ১২:৪৬:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৪-২০২৬ ১২:৪৬:৩০ অপরাহ্ন
জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের ইঙ্গিত দিলেন জামায়াত আমির
ঢাকা, ১ এপ্রিল : জুলাই সনদ আদেশ ও সংবিধান সংস্কার পরিষদের দাবি আদায়ে রাজপথে আন্দোলনের ইঙ্গিত দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করে তিনি বলেন, জনগণের অভিপ্রায় সংসদে সম্মানিত না হওয়ায় এখন জনগণকে সঙ্গে নিয়েই গণভোটের দাবি আদায়ে আন্দোলনের পথে হাঁটবে দলটি।
আজ বুধবার জাতীয় সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করে বাইরে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, জনগণের চূড়ান্ত রায়কে সম্মান জানাতে সংসদকে আহ্বান জানানো হলেও সরকার তা গ্রহণ করেনি। ফলে গণভোটের দাবি আদায়ে রাজপথেই কর্মসূচি নেওয়া হবে।
শফিকুর রহমান বলেন, সংবিধানের দোহাই দিয়ে গত সাড়ে ১৫ বছরে গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি তৈরি হয়েছে। তাই সংবিধানের কাঠামোগত বড় ধরনের সংস্কার এখন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। তিনি আরও বলেন, নির্বাচনের আগে গণভোটের দাবি থাকলেও পরে নমনীয় হয়ে সংসদে বিষয়টি উত্থাপন করা হয়েছিল, কিন্তু তা গৃহীত হয়নি।
আন্দোলনের বিষয়ে তিনি বলেন, ১১টি দল ইতোমধ্যে বিভিন্ন দাবিতে ঐক্যবদ্ধ হয়েছে এবং জনগণকে সঙ্গে নিয়েই পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে। তবে জামায়াত সংসদ ছেড়ে দিচ্ছে না বলেও তিনি স্পষ্ট করেন। তিনি বলেন, সংসদ থেকে ওয়াকআউট করা হয়েছে, কিন্তু সংসদ বর্জন করা হয়নি; জনগণের দেওয়া দায়িত্ব পালন অব্যাহত থাকবে।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আন্দোলন ছাড়া আর কোনো পথ নেই এবং খুব শিগগিরই ১১টি দল বসে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃক্ষই জলবায়ু পরিবর্তন মোকাবিলার প্রাকৃতিক রক্ষাকবচ: ড. জহিরুল হক

বৃক্ষই জলবায়ু পরিবর্তন মোকাবিলার প্রাকৃতিক রক্ষাকবচ: ড. জহিরুল হক