আমেরিকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ

ওয়েইন স্টেট ইউনিভার্সিটির ঐতিহাসিক ভবনে আগুন, ৬৫ দমকল কর্মীর সাড়া

  • আপলোড সময় : ০২-০৪-২০২৬ ০২:০১:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৪-২০২৬ ০২:৫৬:২২ পূর্বাহ্ন
ওয়েইন স্টেট ইউনিভার্সিটির ঐতিহাসিক ভবনে আগুন, ৬৫ দমকল কর্মীর সাড়া
গতকাল দুপুরে ডেট্রয়েটের মিডটাউন এলাকায় অবস্থিত ওয়েইন স্টেট ইউনিভার্সিটির ঐতিহাসিক ১৪ তলা বিশিষ্ট ম্যাকাবিস ভবনের ছাদে থাকা একটি বড় শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ওয়েইন স্টেট ইউনিভার্সিটি (WSU) বর্তমানে ভবনটিকে প্রশাসনিক ও বিভাগীয় কার্যালয় হিসেবে ব্যবহার করছে। ঐতিহাসিক এই ভবনটি একসময় ডেট্রয়েট পাবলিক স্কুলস-এর সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হতো/John T. Greilick, The Detroit News

ডেট্রয়েট, ২ এপ্রিল : গতকাল বুধবার দুপুরে ডেট্রয়েটের ওয়েইন স্টেট ইউনিভার্সিটির একটি ঐতিহাসিক ভবনে বৈদ্যুতিক গোলযোগজনিত কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনটি ভবনের একটি তলাতেই সীমাবদ্ধ ছিল এবং এতে কেউ আহত হননি বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
উডওয়ার্ড ও ওয়ারেন অ্যাভিনিউয়ের কাছে অবস্থিত ম্যাকাবিস ভবনের ওপরের অংশে আগুন লাগার পর ঘন ধোঁয়া শীতের বাতাসে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ডেট্রয়েট ফায়ার ডিপার্টমেন্টের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
শহরের মুখপাত্র জন রোচ জানান, ডেট্রয়েট ফায়ার ডিপার্টমেন্ট পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে এবং এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
দুপুর ২টা ২০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের কর্মীদের পুনরায় ভবনে প্রবেশের অনুমতি দেওয়া হয়।
ওয়েইন স্টেট ইউনিভার্সিটির এক কর্মকর্তা জানান, ভবনের এইচভিএসি বা তাপ নিয়ন্ত্রণ ও বায়ু চলাচল ব্যবস্থার বৈদ্যুতিক ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় পুলিশ প্রধান অ্যান্থনি হোল্ট বলেন, অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগকেই দায়ী করা হচ্ছে।
সংবাদ ব্রিফিংয়ে হোল্ট জানান, আগুনটি ভবনের একাদশ তলায় এবং ভবনের বাইরে একটি প্ল্যাটফর্মের ওপর থেকে শুরু হয়েছিল। দুপুর ১টা ১ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের অ্যালার্ম পাওয়া যায় এবং সঙ্গে সঙ্গে পুলিশ ও ফায়ার ডিপার্টমেন্টের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম শুরু করেন।
জরুরি সেবাদানকারী দল ভবনের ভেতর থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে নেয়। অগ্নিকাণ্ডের সময় ভবনের ভেতরে ঠিক কতজন মানুষ ছিলেন, তা নিশ্চিতভাবে জানা যায়নি।
পুলিশ প্রধান অ্যান্থনি হোল্ট বলেন, “কেউই আহত হননি। জরুরি পরিস্থিতি মোকাবিলায় আমাদের দলের সাড়া ছিল এক কথায় অসাধারণ।”
হোল্ট জানান, বিশ্ববিদ্যালয়ের কোনো ক্লাস বা পাঠদান কার্যক্রম ম্যাকাবিস ভবনে অনুষ্ঠিত হয় না। তিনি আরও জানান, অগ্নিনির্বাপণে পানি ব্যবহারের ফলে ভবনের ওপরের তিন থেকে পাঁচটি তলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে কর্মকর্তারা ভবনের অন্যান্য তলার ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করে দেখছেন।
ডেট্রয়েট ফায়ার ডিপার্টমেন্টের কমিউনিটি রিলেশনস প্রধান জেমস হ্যারিস অগ্নিনির্বাপণ কর্মীদের কাজকে “অসাধারণ” বলে অভিহিত করেছেন। তিনি জানান, অগ্নিনির্বাপণ কর্মীরা পাঁচ মিনিটেরও কম সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছিলেন এবং প্রায় ৬৫ জন অগ্নিনির্বাপণ কর্মীকে সেখানে মোতায়েন করা হয়।
হ্যারিস বলেন, “আমরা ঠিক এমন পরিস্থিতির জন্যই প্রশিক্ষণ গ্রহণ করি। সবাই নিরাপদে ভবন থেকে বেরিয়ে আসতে পেরেছেন এবং কেউ আহত হননি—এটাই আমাদের কাজের সাফল্য।”
অগ্নিকাণ্ডের সময় জনপ্রিয় পিৎজা রেস্তোরাঁ ‘শিল্ডস’-এর বেশ কয়েকজন কর্মী পাশের , ওয়েইন স্টেট ইউনিভার্সিটির ওয়েলকাম সেন্টার-এর ভেতরে ছিলেন। তাঁদের মধ্যে মারিয়া উইচার ও ভ্যানেসা রজার্স জানান, স্বাভাবিকভাবে কাজ করার সময় এক গৃহহীন ব্যক্তি রেস্তোরাঁয় প্রবেশ করে তাঁদের জানান যে ভবনটিতে আগুন লেগেছে।
প্রথমে তাঁরা বিষয়টি বিশ্বাস করেননি। তবে প্রায় ১০ মিনিট পর পুলিশ ঘটনাস্থলে এসে রেস্তোরাঁটি খালি করে দেওয়ার নির্দেশ দিলে তাঁরা পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারেন। কর্মীরা জানান, আগুন নিয়ে তাঁরা খুব বেশি উদ্বিগ্ন ছিলেন না এবং আশা করেছিলেন যে এক ঘণ্টার মধ্যেই আবার কাজে ফিরতে পারবেন।
হিস্টোরিক ডেট্রয়েট ওয়েবসাইটের তথ্যমতে, ১৪ তলা বিশিষ্ট ম্যাকাবিস ভবনটি ১৯২৭ সালে উদ্বোধন করা হয়। ভবনটি ম্যাকাবিস ভ্রাতৃত্বমূলক গোষ্ঠীর জন্য বিখ্যাত স্থপতি অ্যালবার্ট কান ডিজাইন করেছিলেন। ওয়েইন স্টেট ইউনিভার্সিটি লাইব্রেরি সিস্টেমের তথ্য অনুযায়ী, ভবনটিতে কানের স্বাক্ষরধর্মী আর্ট ডেকো শৈলী এবং ইস্পাত কাঠামোভিত্তিক নির্মাণশৈলীর বৈশিষ্ট্য ফুটে উঠেছে।
হিস্টোরিক ডেট্রয়েটের তথ্য অনুযায়ী, ডেট্রয়েট পাবলিক স্কুল কর্তৃপক্ষ ভবনটির দায়িত্ব নেওয়ার আগে বিভিন্ন সময়ে WWJ এবং WXYZ সম্প্রচার কেন্দ্র এই ভবন থেকেই তাদের কার্যক্রম পরিচালনা করত।
পরবর্তীতে ২০০২ সালে ওয়েইন স্টেট ইউনিভার্সিটি ভবনটি ক্রয় করে এবং সেখানে প্রশাসনিক ও বিভাগীয় কার্যালয় স্থাপন করে। ১৯৮৩ সালে ভবনটিকে ন্যাশনাল রেজিস্টার অফ হিস্টোরিক প্লেসেস-এর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।
Source & Photo: http://detroitnews.com

















 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু

ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু