আমেরিকা , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ , ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের আকাশে উজ্জ্বল উল্কাপিণ্ড, বিস্ময়ে হতবাক মানুষ ঐতিহ্যের শতবর্ষে ডেট্রয়েটে বর্ণাঢ্য থ্যাঙ্কসগিভিং প্যারেড আই-৭৫ মহাসড়কে বিকল গাড়ির পাশে দাঁড়িয়ে প্রাণ গেল নারীর মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ যুক্তরাষ্ট্রজুড়ে আজ থ্যাংকসগিভিং, কাল ব্ল্যাক ফ্রাইডে ডেট্রয়েটে I-96 মহাসড়কে গোলাগুলি, গুলিবিদ্ধ ১ ষড়যন্ত্রে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর  সদস্যরা কঠোর নজরদারিতে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল’, হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডেট্রয়েটের রেনেসাঁ সেন্টার পুনর্নির্মাণে ২.২ বিলিয়ন ডলারের চুক্তি পাস ঢাকাসহ ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন মিশিগানে দুই প্রাপ্তবয়স্কের হাম শনাক্ত যুদ্ধ-সংকট পেরিয়ে শতবর্ষের ঐতিহ্য ডেট্রয়েটের থ্যাঙ্কসগিভিং ডে প্যারেড শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফেরানো হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিশিগানে প্রায় ১ লাখ হরিণ শিকার : ৩০ নভেম্বর শেষ হচ্ছে মৌসুম ওয়েইন কাউন্টির নির্দেশে গুগল ডেটা সেন্টারের নির্মাণ কাজ বন্ধ রাষ্ট্রীয় বিমানে ১৬ ডিসেম্বর দেশে  ফিরতে চান শেখ হাসিনা : রয়টার্স বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম হান্টিংটন উডসে গ্যারেজের ওপর আছড়ে পড়ল ডেলিভারি ড্রোন ওহাইওতে ‘বেবি শাওয়ার’ অনুষ্ঠানে গোলাগুলি, অনাগত সন্তানের বাবা ও নানাসহ নিহত ৩ শিকাগোতে বেগম খালেদা  জিয়ার নামে সড়ক উদ্বোধন

যুদ্ধে লক্ষ্যপূরণের পথে আমেরিকা : ট্রাম্প

  • আপলোড সময় : ০২-০৪-২০২৬ ০২:৩০:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৪-২০২৬ ০২:৩০:২৫ পূর্বাহ্ন
যুদ্ধে লক্ষ্যপূরণের পথে আমেরিকা : ট্রাম্প
ওয়াশিংটন, ২ এপ্রিল : গতকাল বুধবার রাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেলিভিশনে জাতির উদ্দেশে এক ভাষণে জানান, যুক্তরাষ্ট্র ইরানের নৌ ও বিমান বাহিনীকে ধ্বংস করেছে এবং তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি পঙ্গু করা হয়েছে। তবে তিনি সংঘাত শেষ করার কোনো সুনির্দিষ্ট সময়সীমা প্রকাশ করেননি। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রের। 
ট্রাম্প আরও বলেন, আগামী দুই থেকে তিন সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাবে এবং এই কাজ "খুব দ্রুত" সম্পন্ন হবে। দর্শকদের আশ্বস্ত করে বলেন যে, যুক্তরাষ্ট্র এই কাজ "খুব দ্রুত" সম্পন্ন করবে।
ট্রাম্প বলেন, "আজ রাতে আমি এ কথা বলতে পারি যে, যুক্তরাষ্ট্রের সমস্ত সামরিক লক্ষ্য “শীঘ্রই—অত্যন্ত শীঘ্রই—অর্জন করার পথে” আমরা সঠিকভাবেই এগিয়ে চলেছি। আগামী দুই থেকে তিন সপ্তাহ ধরে আমরা তাদের ওপর অত্যন্ত কঠোর আঘাত হানব। আমরা তাদের সেই 'প্রস্তর যুগে' (আদিম অবস্থায়) ফিরিয়ে নিয়ে যাব, যেখানেই তাদের থাকা উচিত।"
"এরই মধ্যে, আলোচনা অব্যাহত রয়েছে... নতুন যে দলটি আলোচনায় অংশ নিচ্ছে, তারা অপেক্ষাকৃত কম উগ্রপন্থী এবং অনেক বেশি যুক্তিবাদী। তবুও, এই সময়ের মধ্যে যদি কোনো চুক্তি সম্পাদিত না হয়, তবে আমাদের নজর গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুগুলোর ওপরই নিবদ্ধ থাকবে।"
তবে প্রেসিডেন্ট ইরানের ইউরেনিয়াম পরিস্থিতি ও হরমুজ প্রণালী নিয়ে বিস্তারিত কিছু বলেননি। তিনি সতর্ক করেন, আলোচনায় ইরান যদি যুক্তরাষ্ট্রের শর্ত মেনে না নেয়, তবে সংঘাত তীব্রতর হতে পারে এবং তেলের অবকাঠামোতে হামলার সম্ভাবনা রয়েছে।
ট্রাম্প মার্কিন নাগরিকদের বলেন, চলমান সংঘাতের স্থায়িত্ব ইতিহাসের অন্যান্য যুদ্ধের তুলনায় কম এবং পেট্রোলের দাম শীঘ্রই নিয়ন্ত্রণে আসবে। তিনি দায় দেন ইরান সরকারের কর্মকাণ্ডের ওপর, বিশেষত প্রতিবেশী দেশগুলোর তেল ট্যাঙ্কারগুলোর ওপর হামলার জন্য। এ ভাষণের পর মার্কিন শেয়ার বাজারে দরপতন ঘটেছে, ডলারের অবস্থান শক্তিশালী হয়েছে এবং তেলের দাম বৃদ্ধি পেয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
স্টার্লিং হাইটসে পুলিশের গুলিতে আহত এক ব্যক্তি

স্টার্লিং হাইটসে পুলিশের গুলিতে আহত এক ব্যক্তি