আমেরিকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ , ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আকাশপথে অসুস্থ ক্যাপ্টেন, ডেট্রয়েটে নামল ডেল্টার ফ্লাইট ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য

ব্লুমফিল্ড টাউনশিপে ব্যাংক ডাকাতি, সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ

  • আপলোড সময় : ০২-০৪-২০২৬ ১২:৩৯:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৪-২০২৬ ১২:৩৯:১৬ অপরাহ্ন
ব্লুমফিল্ড টাউনশিপে ব্যাংক ডাকাতি, সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ
ব্লুমফিল্ড টাউনশিপ, ২ এপ্রিল : কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার ব্লুমফিল্ড টাউনশিপের একটি ব্যাংকে ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহভাজন এক ব্যক্তিকে খুঁজছে পুলিশ।
কর্তৃপক্ষের তথ্যমতে, বুধবার দুপুর ২টার দিকে লাশার রোডের কাছে ওয়েস্ট ম্যাপল রোডে অবস্থিত ‘Mi BANK’-এ ডাকাতির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এক ব্যক্তি ব্যাংকে প্রবেশ করে টাকা দাবি করেন।
ব্যাংকের কর্মীরা পুলিশকে জানান, সন্দেহভাজন ওই ব্যক্তি আকার-ইঙ্গিতে বুঝিয়েছিলেন যে তার কাছে কোনো অস্ত্র রয়েছে। পরে ব্যাংকের একজন ক্যাশিয়ার (টেলার) তার হাতে নির্দিষ্ট পরিমাণ অর্থ তুলে দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনি পায়ে হেঁটে পালিয়ে যান।
পুলিশ জানায়, ঘটনার পর আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হলেও সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এখনো পর্যন্ত তার শারীরিক গঠন বা চেহারার কোনো বিস্তারিত বিবরণ প্রকাশ করা হয়নি। বৃহস্পতিবার তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মন্তব্যের জন্য ‘Mi BANK’-এর কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ব্লুমফিল্ড হিলসে সদর দপ্তর অবস্থিত ‘Mi BANK’ প্রায় ২০০ মিলিয়ন ডলারের একটি আর্থিক প্রতিষ্ঠান, যা মূলত ব্যবসায়িক গ্রাহকদের ঋণ, আমানত ও নগদ অর্থ ব্যবস্থাপনাসহ বিভিন্ন ব্যাংকিং সেবা প্রদান করে থাকে।
এই ডাকাতি সংক্রান্ত কোনো তথ্য কারো জানা থাকলে তাকে ব্লুমফিল্ড টাউনশিপ পুলিশ বিভাগের (248) 433-7755এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
মেট্রো ডেট্রয়েট এলাকায় সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ব্যাংক ডাকাতির ঘটনাগুলোর মধ্যে এটি অন্যতম। গত অক্টোবর মাসে স্টার্লিং হাইটসের ৫২ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে ব্যাংক ডাকাতির অভিযোগে বিচারের মুখোমুখি হওয়ার নির্দেশ দেওয়া হয়। তার বিরুদ্ধে গত জুলাই মাসে একটি ব্যাংক ডাকাতি করে সাইকেলে পালিয়ে যাওয়ার অভিযোগ ছিল।
এ ছাড়া গত জুলাই মাসে ডিয়ারবর্ন হাইটসের এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়, যিনি ডাকাতির সময় ব্যাংকের এক কর্মীর মাথায় ছোট কুড়াল দিয়ে আঘাত করেছিলেন বলে কর্তৃপক্ষ জানায়।
আরও আগে, গত মে মাসে টেক্সাসের দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। অভিযোগ অনুযায়ী, তারা ২০২৪ সালে সাগিনও-এর একটি এটিএমে জোরপূর্বক প্রবেশ করে টাকা লুট করে এবং পরে মোটেল কক্ষে বসে চুরি করা টাকার সঙ্গে সেলফি তোলে।
Source & Photo: http://detroitnews.com

 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স