আমেরিকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ , ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আকাশপথে অসুস্থ ক্যাপ্টেন, ডেট্রয়েটে নামল ডেল্টার ফ্লাইট ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য

‘সৃজন’ আন্তর্জাতিক সাংস্কৃতিক প্ল্যাটফর্ম, লন্ডনে শুরু হলো যাত্রা

  • আপলোড সময় : ০৪-০৪-২০২৬ ০২:২৭:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৪-২০২৬ ০২:২৭:০৭ পূর্বাহ্ন
‘সৃজন’ আন্তর্জাতিক সাংস্কৃতিক প্ল্যাটফর্ম, লন্ডনে শুরু হলো যাত্রা
লন্ডন, ৪ এপ্রিল : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বৌদ্ধিক চর্চাকে বিশ্বমঞ্চে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে লন্ডনভিত্তিক নতুন প্ল্যাটফর্ম ‘সৃজন’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। গত ২৯ মার্চ, রবিবার লন্ডন সময় দুপুর ২টায় এক আন্তর্জাতিক অনলাইন সিম্পোজিয়ামের মাধ্যমে এই সাংস্কৃতিক ও চিন্তাধারাভিত্তিক সংগঠনের শুভ সূচনা হয়।
অনুষ্ঠানের শুরুতে সংগঠনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন ড. হাসনীন চৌধুরী। এরপর ‘সৃজন’-এর আহ্বায়ক ও সংগঠক সাহাব আহমেদ বাচ্চু ভার্চুয়াল প্ল্যাটফর্ম জুমে যুক্ত দেশ-বিদেশের গবেষক, শিক্ষাবিদ ও সুধীজনকে স্বাগত জানান।
আধুনিক বাংলা সাহিত্যের প্রখ্যাত কবি ও লেখক নির্মলেন্দু গুণ ‘সৃজন’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “বর্তমান সময়ে আন্তর্জাতিক মানের একটি সাংস্কৃতিক ও বৌদ্ধিক চিন্তাকেন্দ্রের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। ‘সৃজন’ বাঙালির মনন ও মেধাকে বৈশ্বিক পরিসরে নতুনভাবে তুলে ধরবে।” সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য ব্যাখ্যা করেন শাফকাত এজদি ও লেনিন হক। ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করেন অনিক সুমন ও রম্য রহিম।
 বক্তারা বলেন, ‘সৃজন’ একটি গবেষণাভিত্তিক ‘কালচারাল থিংক ট্যাংক’ হিসেবে কাজ করবে। এর পরিকল্পনার মধ্যে রয়েছে “ডিজিটাল হেরিটেজ ল্যাব” প্রতিষ্ঠা, আন্তর্জাতিক ফেলোশিপ প্রোগ্রাম চালু করা এবং নিয়মিত সাহিত্যপত্রিকা প্রকাশ।
অনুষ্ঠানের অংশ হিসেবে ধনঞ্জয় পালের সঞ্চালনায় একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়। এতে আবৃত্তি পরিবেশন করেন বন্যা চক্রবর্তী ও শ্রী গাঙ্গুলী এবং সংগীত পরিবেশন করেন হুমায়ুন কবির ও ইসমত শিল্পী।
উদ্বোধনী আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল “বিংশ শতকের বাংলা সাহিত্য রূপায়ণে প্রতীচ্যের শিল্প ও দর্শনের প্রভাব”। ড.পল্টু দত্তের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট চিন্তক টি এম আহম্মদ কায়সার। তাঁর প্রবন্ধে তিনি তুলে ধরেন, বাংলা সাহিত্য পাশ্চাত্য দর্শনকে কেবল অনুকরণ করেনি, বরং নিজস্ব সাংস্কৃতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপটে তা রূপান্তর করে এক স্বতন্ত্র সাহিত্যধারার সৃষ্টি করেছে।
প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন প্রফেসর ড. পদ্মকালী ব্যানার্জী, প্রফেসর নিত্যানন্দ চক্রবর্তী, ড. আলী আহমদ এবং সমাজবিজ্ঞানী পার্থ সরকার।
যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, বাংলাদেশ, ভারত, নেপাল ও কানাডাসহ বিভিন্ন দেশের অংশগ্রহণকারীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক বৈশ্বিক মিলনমেলায় পরিণত হয়। সমাপনী বক্তব্যে সৈয়দ এনামুল হক ‘সৃজন’-এর এই যাত্রায় সকলের সহযোগিতা কামনা করেন এবং অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স