আমেরিকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে নতুন মোড়, গণনা হবে ৩৭টি ব্যালট কিশোরীর গায়ে ফুটন্ত পানি ছোড়ার  অভিযোগে পন্টিয়াকে নারী অভিযুক্ত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই অর্চার্ড লেকে গাড়ির ভেতরে ব্যক্তি, পুলিশের অভিযান; পন্টিয়াক ট্রেইল বন্ধ ক্যান্টনে গুলিতে এক বছর বয়সী শিশু আহত এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রেমিকাকে হত্যার দায়ে বেলভিলের ব্যক্তির ৪২ বছরের কারাদণ্ড ডেট্রয়েটের সাবেক সহকারী অধ্যক্ষ যৌন অপরাধে দণ্ডিত ফেডারেল মার্শালের ছদ্মবেশে হোটেলে  ডাকাতি, গ্রেপ্তার ডেট্রয়েটের ব্যক্তি এশিয়া থেকে মিশিগানে ‘স্টিংক বাগ’, শীত এলেই  ঘরে ঢুকতে চায় খামারে ওয়াগন উল্টে অ্যামিশ কিশোরের মৃত্যু কোভিড ঋণ জালিয়াতি : ফার্মিংটন হিলসের ব্যক্তির দোষ স্বীকার রাজধানীতে হকার উচ্ছেদ ঘিরে সংঘর্ষ মিশিগানে ৬৪৩ কর্মীর চাকরি  যাচ্ছে, বড় ছাঁটাই দুই প্রতিষ্ঠানে রেনেসাঁ সেন্টার নিয়ে ডেট্রয়েটে গণশুনানি, টাওয়ার ভাঙার বিরোধিতা বার্গার কিংয়ে সহকর্মীর মুখে  কামড়, গ্রেপ্তার মিশিগান কর্মী গ্যাস লিকের ঘটনায় বন্ধ ১২ মাইল রোড পুনরায় চালু ওয়ারেনে মেয়ের গাড়ির ধাক্কায় বাবার মৃত্যু, তদন্ত চলছে প্রকৌশল ও প্রযুক্তির সেতুবন্ধনে ডেট্রয়েটে আবিয়ার সম্মেলন

চা শ্রমিক পরিবারের সন্তানদের বই উপহার দিল শব্দকথা প্রকাশন

  • আপলোড সময় : ০৪-০৪-২০২৬ ০১:৫৯:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৪-২০২৬ ০১:৫৯:৩৬ অপরাহ্ন
চা শ্রমিক পরিবারের সন্তানদের বই উপহার দিল শব্দকথা প্রকাশন
সিলেট, ৪ এপ্রিল : চা শ্রমিক পরিবারের সন্তানদের সৃজনশীল বই পড়ায় উৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে শব্দকথা প্রকাশন। এ উপলক্ষে শনিবার (৪ এপ্রিল) সকাল ১০টায় হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার চান্দপুর চা বাগানের তাহের শামছুন্নাহার উচ্চ বিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থীর মাঝে সৃজনশীল বই উপহার হিসেবে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রেম ও দ্রোহের কবি মনসুর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নৃপেন পাল, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল দাশ, শব্দকথা লেখক-পাঠক ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ও বিজ্ঞান লেখক হাবিব খোকন এবং বিদ্যালয়ের শিক্ষক মিঠুন মহালী।
প্রধান অতিথির বক্তব্যে মনসুর আহমেদ বলেন,“চুনারুঘাট উপজেলার চা শ্রমিক পরিবারের সন্তানরা এখন পড়ালেখায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করছে। তারা গৌরবের সঙ্গে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে। সরকার তাদের বিনামূল্যে পাঠ্যবই সরবরাহ করলেও সৃজনশীল বই পড়ার সুযোগ এখনও সীমিত। এ বিষয়টি বিবেচনায় নিয়ে শব্দকথা প্রকাশন এমন একটি উদ্যোগ গ্রহণ করেছে, যাতে তারা নিয়মিত সৃজনশীল বই পড়ার সুযোগ পায়।”
বই পেয়ে শিক্ষার্থীদের আনন্দ ও উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এ ধরনের উদ্যোগ তাদের মানসিক বিকাশ ও জ্ঞানচর্চায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্গোৎসবে মিশিগান কালীবাড়ির মঞ্চে মনোজ মিত্রের ‘ভেলায় ভাসে সীতা’ 

দুর্গোৎসবে মিশিগান কালীবাড়ির মঞ্চে মনোজ মিত্রের ‘ভেলায় ভাসে সীতা’