আমেরিকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর মিশিগানের আকাশে বিমানের ইঞ্জিন  বিকল, মহাসড়কের পাশে জরুরি অবতরণ ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে বন্দুক  হামলা, নিহত ১ ও আহত ৩ আয়াস-রিমিসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত চেলসির গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার ডেট্রয়েটে গুলিতে ১৮ বছর বয়সী যুবক নিহত ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার ডেট্রয়েটের মেয়রকে হুমকি, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা ল্যাপিয়ার হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ হ্যারিসন টাউনশিপে নৌকাডুবি, তিনজন নিহত I-696-এ স্বস্তি, ১২ অক্টোবর খুলছে পশ্চিমমুখী প্রায় সব র‍্যাম্প অটো শ্রমিকদের দূত হলেন ট্রাম্প-সমর্থক প্যানেবেকার ডেট্রয়েটে অরক্ষিত বন্দুকের গুলিতে ১১ বছরের শিশু আহত

লন্ডনে ‘রক্তে লেখা স্বাধীনতা’ কাব্যসন্ধ্যা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৪-০৪-২০২৬ ০২:০১:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৪-২০২৬ ০২:০১:১৮ অপরাহ্ন
লন্ডনে ‘রক্তে লেখা স্বাধীনতা’ কাব্যসন্ধ্যা অনুষ্ঠিত
লন্ডন, ৪ এপ্রিল : সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের উদ্যোগে পূর্ব লন্ডনের দর্পণ মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত হয় এক ব্যতিক্রমধর্মী কাব্যসন্ধ্যা "রক্তে লেখা স্বাধীনতা”।
গত ৩০ মার্চ সোমবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সন্ধ্যা ৭টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ ইকবাল। অনুষ্ঠানের প্রারম্ভিক বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক উদয় শংকর দূর্জয়। তিনি মহান স্বাধীনতার বীরগাঁথা স্মরণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করেন। পরবর্তীতে সভাপতি তার স্বাগত বক্তব্য প্রদান শেষে সংগঠনের কোষাধ্যক্ষ হেনা বেগমের অনুষ্ঠানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিপুল সংখ্যক কবি, সাহিত্যিক এবং বিশিষ্ট অতিথিদের উপস্থিতি ছিল অত্যন্ত প্রাণবন্ত ও চোখে পড়ার মতো। কবিতা পাঠ, আবৃত্তি এবং অতিথিদের শুভেচ্ছা বক্তব্যে পুরো আয়োজনটি হয়ে ওঠে আবেগঘন ও স্মরণীয়।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন কর্ণেল সৈয়দ আলী আহমদ (অবঃ), টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলর সাবেক স্পিকার আহবাব হোসেন, টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র মোহাম্মদ শহীদ আলী, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুহাম্মাদ শাহেদ রাহমান, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির জয়েন্ট সেক্রেটারি, দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস , দৈনিক সুপ্রভাত মিশিগান প্রতিনিধি ও চ্যানেল এনআরবি ইউকের সম্পাদক এ রহমান অলি, বিশিষ্ট সাংবাদিক ও গষেবক মতিয়ার চৌধুরী, বর্ণবাদবিরোধী নেতা আবদুল মুকিত, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ট্রেজারার মির্জা আবুল কাশেম,  কবি আজিজুল আম্বিয়া, মীর মাহবুবুল আলম সহ আরও অনেকে।
কাব্যসন্ধ্যায় কবিতা আবৃত্তি করেন,স্মৃতি আজাদ, নজরুল ইসলাম অকিব, মীর আব্দুর রহমান এবং হেনা বেগম।
এছাড়া স্বরচিত কবিতা পাঠে অংশগ্রহণ করেন, কবি আতাউর রহমান মিলাদ, কবি একেএ আব্দুল্লাহ, কবি এম. মোশাইদ খান, কবি মোহাম্মদ মুহিদ, কবি সারওয়ার-ই-আলম, কবি রহমত আলি, কবি আসমা মতিন, কবি রোসিয়া খান, কবি সাওদা মুমিন, কবি শামসুদ্দিন রুমি, কবি শাহীন রসিদ এবং কবি মোহাম্মদ ইকবাল। অনুষ্ঠানে একটি হৃদয়স্পর্শী ছোটগল্প পাঠ করেন গল্পকার কামাল কাদের। সবশেষে সভাপতির সমাপনী বক্তব্যের পূর্বে সমবেত জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
এই কাব্যসন্ধ্যা স্বাধীনতার চেতনা, সাহিত্যচর্চা এবং সাংস্কৃতিক বন্ধনের এক উজ্জ্বল উদাহরণ হিসেবে অংশগ্রহণকারীদের মাঝে গভীর অনুরণন সৃষ্টি করে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএনপিকে হাসিনার ভূতে ধরেছে : মামুনুল হক

বিএনপিকে হাসিনার ভূতে ধরেছে : মামুনুল হক