আমেরিকা , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গোপসাগরীয় অঞ্চলে অভিন্ন সমৃদ্ধির অংশীদার হতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বার্মিংহামে নিজের গাড়ির নিচে  চাপা পড়ে শ্রমিক নিহত স্টার্লিং হাইটসে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, নারী গ্রেপ্তার : উদ্দেশ্য খুঁজছে পুলিশ হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে নতুন মোড়, গণনা হবে ৩৭টি ব্যালট কিশোরীর গায়ে ফুটন্ত পানি ছোড়ার  অভিযোগে পন্টিয়াকে নারী অভিযুক্ত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই অর্চার্ড লেকে গাড়ির ভেতরে ব্যক্তি, পুলিশের অভিযান; পন্টিয়াক ট্রেইল বন্ধ ক্যান্টনে গুলিতে এক বছর বয়সী শিশু আহত এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রেমিকাকে হত্যার দায়ে বেলভিলের ব্যক্তির ৪২ বছরের কারাদণ্ড ডেট্রয়েটের সাবেক সহকারী অধ্যক্ষ যৌন অপরাধে দণ্ডিত ফেডারেল মার্শালের ছদ্মবেশে হোটেলে  ডাকাতি, গ্রেপ্তার ডেট্রয়েটের ব্যক্তি এশিয়া থেকে মিশিগানে ‘স্টিংক বাগ’, শীত এলেই  ঘরে ঢুকতে চায় খামারে ওয়াগন উল্টে অ্যামিশ কিশোরের মৃত্যু কোভিড ঋণ জালিয়াতি : ফার্মিংটন হিলসের ব্যক্তির দোষ স্বীকার রাজধানীতে হকার উচ্ছেদ ঘিরে সংঘর্ষ মিশিগানে ৬৪৩ কর্মীর চাকরি  যাচ্ছে, বড় ছাঁটাই দুই প্রতিষ্ঠানে রেনেসাঁ সেন্টার নিয়ে ডেট্রয়েটে গণশুনানি, টাওয়ার ভাঙার বিরোধিতা বার্গার কিংয়ে সহকর্মীর মুখে  কামড়, গ্রেপ্তার মিশিগান কর্মী

হাউন্সলোর ডেপুটি মেয়র ঝুনুর মৃত্যুতে প্রবাসী কমিউনিটির শোক

  • আপলোড সময় : ০৪-০৪-২০২৬ ০৭:৫৩:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৪-২০২৬ ০৭:৫৩:৫৯ অপরাহ্ন
হাউন্সলোর ডেপুটি মেয়র ঝুনুর মৃত্যুতে প্রবাসী কমিউনিটির শোক
হাউন্সলো, ৪ এপ্রিল : ব্রিটেনের কমিউনিটির অতি পরিচিত মুখ, মৌলভীবাজার জেলার কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, বিসিএ ইউকের ডেপুটি সেক্রেটারি জেনারেল, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সম্মানিত সদস্য এবং হাউন্সলোর ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনুর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে।
সংগঠনের কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মকিস মনসুর, কো-কনভেনর মসুদ আহমদ, সদস্য সচিব ড. মুজিবুর রহমান, অর্থ সচিব কাউন্সিলর আসরাফ মিয়া এবং সাউথ ইস্ট রিজিওনাল কমিটির কনভেনর আলহাজ্ব হারুনুর রশীদ, কো-কনভেনর জামাল হোসেন, জয়েন্ট কনভেনর এম সিপার করিম ও সদস্য সচিব তাজুল ইসলামসহ কেন্দ্রীয় ও রিজিওনাল কমিটির নেতৃবৃন্দ পৃথক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাঁকে জান্নাতবাসী করেন—এই দোয়া করার জন্য সবার প্রতি বিনীত আহ্বান জানানো হয়েছে।
শোকবার্তায় গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর বলেন, মানুষের মৃত্যু অবধারিত—“জন্মিলে মরিতে হয়” এটাই নিয়তির বিধান। তবে কিছু মৃত্যু মানুষের হৃদয়ে গভীর দাগ কাটে, বিশেষ করে যখন তা অকাল মৃত্যু হয়। মাত্র ৫৪ বছর বয়সে মুজিবুর রহমান ঝুনুর প্রয়াণ কমিউনিটির জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন সফল ব্যবসায়ী, সদালাপী, অমায়িক ও মানবিক গুণাবলির অধিকারী একজন মানুষ। সদা হাস্যোজ্জ্বল, মার্জিত ও বিনয়ী ঝুনু ভাই এই প্রজন্মের জন্য এক উজ্জ্বল পথিকৃৎ ছিলেন। বৃটেনের রাজনীতি ও অর্থনীতি সম্পর্কে তাঁর গভীর জ্ঞান ছিল, যা তাঁর সঙ্গে আলাপচারিতায় স্পষ্ট হয়ে উঠত। তাঁর মধ্যে ছিল অসীম দেশপ্রেম, মাতৃভূমির প্রতি অগাধ টান এবং কমিউনিটির প্রতি দৃঢ় অঙ্গীকার।
মরহুম মুজিবুর রহমান ঝুনু দীর্ঘদিন ধরে বৃহত্তর লন্ডনের টুইকেনহ্যাম এলাকায় সুনামের সঙ্গে স্পাইস অব ইন্ডিয়া নামে একটি সফল রেস্টুরেন্ট পরিচালনা করে আসছিলেন। তিনি বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকেসহ বিভিন্ন ব্যবসায়িক ও সামাজিক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। এছাড়াও তিনি ওয়েস্ট লন্ডন বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মরহুম মুজিবুর রহমান ঝুনু তাঁর সততা, আন্তরিকতা এবং কমিউনিটির প্রতি নিঃস্বার্থ সেবার জন্য সবার কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ছিলেন। তাঁর এই অকাল প্রয়াণে পরিবার-পরিজন, স্বজন ও প্রবাসী কমিউনিটির মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে চ্যানেল আইয়ের জন্মদিন উদযাপন

আটলান্টিক সিটিতে চ্যানেল আইয়ের জন্মদিন উদযাপন