আমেরিকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ

আই-৯৪ সড়কে এমএসপি-র টহল গাড়িসহ তিন গাড়িতে ধাক্কা দিল এক চালক

  • আপলোড সময় : ০৬-০৪-২০২৬ ১২:২৫:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৪-২০২৬ ১২:২৫:০০ অপরাহ্ন
আই-৯৪ সড়কে এমএসপি-র টহল গাড়িসহ তিন গাড়িতে ধাক্কা দিল এক চালক
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ মিশিগান স্টেট পুলিশের একটি টহল গাড়ি/Michigan State Police

ওয়েইন কাউন্টি, ৬ এপ্রিল: মদ্যপ এক চালকের নিয়ন্ত্রণহীন গাড়ির ধাক্কায় আই-৯৪ মহাসড়কে মিশিগান স্টেট পুলিশের (এমএসপি) একটি টহল গাড়িসহ তিনটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এমএসপি-এর সেকেন্ড ডিস্ট্রিক্ট ‘এক্স’ (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে জানানো হয়, রাত ১টার দিকে ৩২ বছর বয়সী ওই চালক মেরিম্যান রোডের কাছে ইন্টারস্টেট ৯৪ দিয়ে পশ্চিমমুখী যাচ্ছিলেন। এ সময় তিনি তার ২০১৩ মডেলের লিঙ্কন MKZ গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
এমএসপি-এর তথ্যমতে, মিশিগান স্টেট পুলিশের এক ট্রুপার তার সুস্পষ্টভাবে চিহ্নিত টহল গাড়ির ভেতরে বসে ছিলেন। গাড়িটির জরুরি বাতি ও স্পটলাইট তখন জ্বলছিল। ঠিক সেই মুহূর্তে লিঙ্কন গাড়িটি এসে টহল গাড়ির চালকের পাশের অংশে সজোরে ধাক্কা দেয়।
কর্মকর্তারা জানান, ধাক্কার পর লিঙ্কন গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘুরপাক খেতে থাকে এবং আরও দুটি যানবাহনকে আঘাত করে। শেষ পর্যন্ত গাড়িটি ইন্টারস্টেট ৯৪ মহাসড়কের মাঝের লেনে এসে থেমে যায়।
এমএসপি জানিয়েছে, রোমুলাস ফায়ার ডিপার্টমেন্টের কর্মীদের সহায়তায় ওই ট্রুপারকে টহল গাড়ি থেকে উদ্ধার করতে হয়। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার আঘাত গুরুতর নয় এবং জীবননাশের কোনো আশঙ্কা নেই। এই ঘটনায় অন্য কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
লিঙ্কন গাড়িটির চালকের আচরণে মদ্যপানের স্পষ্ট লক্ষণ দেখা যায়। পরে তাকে রক্ত পরীক্ষা করার জন্য হাসপাতালে নেওয়া হয় এবং পরবর্তীতে পুলিশি হেফাজতে রাখা হয়। ঘটনাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
এমএসপি-এর সেকেন্ড ডিস্ট্রিক্টের জনতথ্য কর্মকর্তা ফার্স্ট লেফটেন্যান্ট মাইক শ এক বিবৃতিতে বলেন, “আমরা অত্যন্ত ভাগ্যবান যে, সম্পূর্ণ প্রতিরোধযোগ্য এই দুর্ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি এবং সবাই সামান্য আঘাত নিয়ে বেঁচে গেছেন। এই দুর্ঘটনা আমাদের দুটি গুরুত্বপূর্ণ বিষয় মনে করিয়ে দেয়। প্রথমত, রাস্তার পাশে জরুরি সেবাবাহিনীর গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখলে গতি কমিয়ে পাশের লেনে সরে যেতে হবে। দ্বিতীয়ত, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর কোনো অজুহাত কখনোই গ্রহণযোগ্য নয়, কখনোই না।”
এমএসপি-এর তথ্যমতে, সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ২০২৪ সালে মিশিগানে মোট ১,০১২টি প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে ২৭৬টি দুর্ঘটনা, অর্থাৎ ২৭.৩ শতাংশের সঙ্গে মদ্যপানের সংশ্লিষ্টতা ছিল।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু

ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু