আমেরিকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম হান্টিংটন উডসে গ্যারেজের ওপর আছড়ে পড়ল ডেলিভারি ড্রোন ওহাইওতে ‘বেবি শাওয়ার’ অনুষ্ঠানে গোলাগুলি, অনাগত সন্তানের বাবা ও নানাসহ নিহত ৩ শিকাগোতে বেগম খালেদা  জিয়ার নামে সড়ক উদ্বোধন নিউইয়র্কে আওয়ামী লীগ ও হিন্দু  সংগঠনের সভায় উত্তেজনা মিশিগানে ক্রিপ্টো-কিওস্ক নিষিদ্ধে বিল, প্রতারণার শিকার বয়স্করা মিশিগানে মাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার দুই বছরের ভোগান্তি শেষে খুলল I-696 উচ্চমূল্যের বাজারে স্বস্তি, মেট্রো ডেট্রয়েটে বিনামূল্যে টার্কি বিতরণ গোপন অনুদানে সমৃদ্ধ হুইটমার ঘনিষ্ঠ অলাভজনক সংস্থা নড়াইলে দুই বিএনপি নেতা হত্যার জেরে  বাড়িঘরে হামলা, ভাঙচুর ও আগুন আলোয় ঝলমল ক্যাম্পাস মার্টিয়াস, ডেট্রয়েটে হলিডে সিজনের সূচনা ডেট্রয়েটে ২ বছরের শিশুর গুলিতে ৫ বছরের শিশু আহত হ্যামট্রাম্যাক হাই স্কুলে অনলাইন হুমকি, সন্দেহভাজন আটক একসময় প্রার্থনায় মুখর, আজ হাতুড়ির আঘাতে ভাঙা হচ্ছে ঐতিহাসিক গির্জা মিশিগানে গুগলের বিশাল ডেটা সেন্টারের নির্মাণ কাজ শুরু সিলেটে  প্রতিমন্ত্রীর বাসার গেটে বোমাসদৃশ বস্তু নিক্ষেপ, তদন্তে পুলিশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ থ্যাঙ্কসগিভিংয়ে ভ্রমণে প্রস্তুত  মিশিগান, উদ্বেগে নেই যাত্রীরা গৃহহীনদের কষ্ট বুঝতে উষ্ণ বিছানার বদলে কার্ডবোর্ডের বাক্সে এক রাত
আজই আদালতে তোলা হবে

দীর্ঘ আত্মগোপনের অবসান, পুলিশের জালে সাবেক স্পিকার শিরীন শারমিন

  • আপলোড সময় : ০৭-০৪-২০২৬ ০১:১২:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৪-২০২৬ ০১:১২:৫১ পূর্বাহ্ন
দীর্ঘ আত্মগোপনের অবসান, পুলিশের জালে সাবেক স্পিকার শিরীন শারমিন
ঢাকা, ৭ এপ্রিল : দীর্ঘ সময় আত্মগোপনে থাকার পর অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী। মঙ্গলবার (৭ এপ্রিল) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডি ৮/এ রোডে তার চাচাতো ভাই আরিফ মাসুদ চৌধুরীর বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সাবেক এই স্পিকারের বিরুদ্ধে রংপুর-এ স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন হত্যা মামলাসহ রাজধানীর উত্তরা ও বনানী থানায় পৃথক আরও ৬টি মামলা রয়েছে। তাকে মিন্টো রোড-এর ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আজ দুপুরের দিকে আদালতে তোলা হবে।
২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই শিরীন শারমিন চৌধুরী জনসমক্ষ থেকে আড়ালে চলে যান। ওইদিন ছাত্র-জনতা সংসদ ভবনে প্রবেশের সময় তিনি ভবনের একটি গোপন কক্ষ বা বাংকারে আশ্রয় নিয়েছিলেন বলে গুঞ্জন ওঠে। পরে সেনাবাহিনী তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয় বলে জানা যায়। এরপর তিনি দেশে আছেন নাকি বিদেশে পালিয়ে গেছেন—এ নিয়ে দেশজুড়ে নানা আলোচনা চলছিল।
সবচেয়ে বড় অভিযোগটি এসেছে রংপুর থেকে। নিহত স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিনের স্ত্রী দিলরুবা আক্তার গত বছরের ২৭ আগস্ট রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে হত্যা মামলা দায়ের করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিটি বাজার এলাকায় সংঘর্ষে পুলিশের গুলিতে মুসলিম উদ্দিন নিহত হন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় শিরীন শারমিনসহ ১৭ জনকে আসামি করা হয়।
ডিবি সূত্র জানিয়েছে, তাকে আদালতে সোপর্দ করার সময় রিমান্ড চাওয়া হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তার গ্রেপ্তারকে আওয়ামী লীগ সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের বিচারের আওতায় আনার প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম