আমেরিকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেটিং সঙ্গীদের ওপর হামলায় ডেট্রয়েটের এক ব্যক্তি অভিযুক্ত সমকামী-ইহুদিদের টার্গেট করে হামলার ছক, মিশিগানে যুবকের জেল হ্যামট্র্যাম্যাকে কিশোরী অপহরণে ডেট্রয়েটের ব্যক্তি অভিযুক্ত মেট্রো ডেট্রয়েটে ঝড় ও বন্যার শঙ্কা ডেট্রয়েটে কিশোর ইস্যু ঘিরে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার হ্যামট্রাম্যাকে কিশোরী অপহরণ : সন্দেহভাজনকে আদালতে সোপর্দ আজ রাতের ঝড়ে লণ্ডভণ্ড অ্যান আরবার : জরুরি সেবায় ব্যস্ত পুলিশ-দমকল পশ্চিম মিশিগানে দুই টর্নেডোর তাণ্ডব : ক্ষয়ক্ষতির আশঙ্কা ডিয়ারবর্ন হাইটস চিকিৎসা কেন্দ্রের বিরুদ্ধে ছয় নারীর মামলা মেট্রো ডেট্রয়েটে ভারী বৃষ্টির সতর্কতা টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী  ‘নববর্ষের ঐকতান’ থিমে ঢাকায় জমকালো বৈশাখী শোভাযাত্রা জীর্ণতা পেছনে ফেলে নতুন বছরের পথে বাঙালি, স্বাগত ১৪৩৩ ইঙ্কস্টারে গুলিবর্ষণে দুই কিশোর নিহত, তদন্ত চলছে ‘আন্দোলন শুরু হয়ে গেছে, আমরা থাকব সামনের সারিতে’ : জামায়াত আমির সম্প্রীতি ও মূল্যবোধই গণতন্ত্রের মূল শক্তি : প্রধানমন্ত্রী উত্তর মিশিগানে বন্যার তাণ্ডব, বিমানবন্দরসহ বিভিন্ন এলাকা প্লাবিত কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধে দক্ষিণ-পূর্ব মিশিগানের বায়ু এখন আরও নির্মল ওরিয়ন টাউনশিপে সড়ক দুর্ঘটনায় ফার্মিংটন হিলসের বাসিন্দা নিহত, আহত ৩ ডেট্রয়েটে গ্যাস স্টেশনে চালককে গুলি করে গাড়ি ছিনতাই

দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারে দিল্লির পথে ঢাকা

  • আপলোড সময় : ০৭-০৪-২০২৬ ০১:৩৬:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৪-২০২৬ ০১:৩৬:০০ পূর্বাহ্ন
দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারে দিল্লির পথে ঢাকা
ঢাকা, ৭ এপ্রিল : ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান এবং অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনামল শেষে বাংলাদেশে নির্বাচিত নতুন সরকারের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের স্থবিরতা কাটাতে কূটনৈতিক উদ্যোগ নিয়েছে ঢাকা। এই প্রেক্ষাপটে মঙ্গলবার (৭ এপ্রিল) দুদিনের সফরে দিল্লি যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
গত ফেব্রুয়ারিতে তারেক রহমান-এর নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠনের পর এটিই বাংলাদেশের কোনো মন্ত্রীর প্রথম দিল্লি সফর। সফরসঙ্গী হিসেবে থাকছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। মরিশাসে অনুষ্ঠেয় ইন্ডিয়ান ওশান কনফারেন্স-এ যোগ দেওয়ার পথে দিল্লিতে যাত্রাবিরতি করবেন তিনি।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সফরে দুই দেশের অমীমাংসিত ও স্পর্শকাতর ইস্যুগুলো গুরুত্বের সঙ্গে উত্থাপন করবে বাংলাদেশ। আলোচনার মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে—ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত পলাতক নেতাদের প্রত্যর্পণ, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধ, গঙ্গার পানি বণ্টন চুক্তির নবায়ন, ভারতীয় ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করা এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে জড়িতদের প্রত্যর্পণ।
সফরের প্রথম দিন বিকেলে দিল্লিতে পৌঁছে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল-এর সঙ্গে বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী। ৮ এপ্রিল ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। এছাড়া ভারতের পেট্রোলিয়ামমন্ত্রী হারদীপ সিং পুরি এবং বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল-এর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। বৈঠকে ব্যবসা-বাণিজ্য, ট্রান্সশিপমেন্ট ও কানেক্টিভিটি নিয়ে আলোচনা হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক নীতিনির্ধারক জানিয়েছেন, ২০২৪ সালের আগস্টের পর তৈরি হওয়া সম্পর্কের স্থবিরতা কাটিয়ে পারস্পরিক শ্রদ্ধা ও স্বার্থের ভিত্তিতে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় ঢাকা। যোগাযোগ ও আলোচনার ধারাবাহিকতা বজায় রাখাই এখন সরকারের প্রধান লক্ষ্য।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, “ভারতের শীর্ষ নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে দেশের স্বার্থসংশ্লিষ্ট সব বিষয়, বিশেষ করে সীমান্ত হত্যা বন্ধসহ অমীমাংসিত ইস্যুগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের সঙ্গে ভারতের ভবিষ্যৎ সম্পর্কের রূপরেখা নির্ধারণে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগান কালীবাড়িতে বর্ণাঢ্য বৈশাখ উৎসব রোববার

মিশিগান কালীবাড়িতে বর্ণাঢ্য বৈশাখ উৎসব রোববার