আমেরিকা , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটে  প্রতিমন্ত্রীর বাসার গেটে বোমাসদৃশ বস্তু নিক্ষেপ, তদন্তে পুলিশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ থ্যাঙ্কসগিভিংয়ে ভ্রমণে প্রস্তুত  মিশিগান, উদ্বেগে নেই যাত্রীরা গৃহহীনদের কষ্ট বুঝতে উষ্ণ বিছানার বদলে কার্ডবোর্ডের বাক্সে এক রাত ডেট্রয়েটে বাড়িতে অগ্নিকাণ্ড, ৬ বছরের  শিশুর মৃত্যু মিশিগানে অনিয়ন্ত্রিত ক্র্যাটম বিক্রি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, প্রাণহানি ২ মিশিগানে গভর্নরের ক্ষমায় রক্ষা পেল থ্যাঙ্কসগিভিংয়ের টার্কি দীর্ঘ ভোগান্তির অবসান, ২১ মাস পর খুলছে আই-৬৯৬-এর পূর্বমুখী অংশ ম্যাসাজ পার্লার ঘিরে মিশিগানজুড়ে ফেডারেল তদন্ত, কয়েক লাখ ডলার জব্দ ইউএম মামলা : ল্যাপটপ কাণ্ডে নতুন করে অভিযুক্ত ফিলিস্তিনপন্থী কর্মী  জয়নব জন রেইলির স্মরণে মিশিগানে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ মিশিগানে মেইজারের বিভিন্ন শাখায় ধারাবাহিক চুরি, অভিযুক্ত দুইজন মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে সাইবার নিরাপত্তা নিয়ে তদন্ত, যুক্ত এফবিআই আজ মিশিগানসহ যুক্তরাষ্ট্রজুড়ে জরুরি সতর্কবার্তা পরীক্ষা  রোজ টাউনশিপে পোল বার্নে আগুন, নিহত ১ মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল মিরপুর, সাভার ও গাজীপুর ফেব্রুয়ারি পর্যন্ত ‘জে.এইচ. ক্যাম্পবেল’ বিদ্যুৎ কেন্দ্র চালু রাখার নির্দেশ ভিসা নিয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সতর্কবার্তা গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, মাঠে এপিসি ও ড্রোন ডিয়ারবর্নে বিপি গ্যাস স্টেশনে গুলিতে নিহত ১ : সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ

দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারে দিল্লির পথে ঢাকা

  • আপলোড সময় : ০৭-০৪-২০২৬ ০১:৩৬:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৪-২০২৬ ০১:৩৬:০০ পূর্বাহ্ন
দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারে দিল্লির পথে ঢাকা
ঢাকা, ৭ এপ্রিল : ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান এবং অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনামল শেষে বাংলাদেশে নির্বাচিত নতুন সরকারের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের স্থবিরতা কাটাতে কূটনৈতিক উদ্যোগ নিয়েছে ঢাকা। এই প্রেক্ষাপটে মঙ্গলবার (৭ এপ্রিল) দুদিনের সফরে দিল্লি যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
গত ফেব্রুয়ারিতে তারেক রহমান-এর নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠনের পর এটিই বাংলাদেশের কোনো মন্ত্রীর প্রথম দিল্লি সফর। সফরসঙ্গী হিসেবে থাকছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। মরিশাসে অনুষ্ঠেয় ইন্ডিয়ান ওশান কনফারেন্স-এ যোগ দেওয়ার পথে দিল্লিতে যাত্রাবিরতি করবেন তিনি।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সফরে দুই দেশের অমীমাংসিত ও স্পর্শকাতর ইস্যুগুলো গুরুত্বের সঙ্গে উত্থাপন করবে বাংলাদেশ। আলোচনার মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে—ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত পলাতক নেতাদের প্রত্যর্পণ, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধ, গঙ্গার পানি বণ্টন চুক্তির নবায়ন, ভারতীয় ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করা এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে জড়িতদের প্রত্যর্পণ।
সফরের প্রথম দিন বিকেলে দিল্লিতে পৌঁছে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল-এর সঙ্গে বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী। ৮ এপ্রিল ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। এছাড়া ভারতের পেট্রোলিয়ামমন্ত্রী হারদীপ সিং পুরি এবং বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল-এর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। বৈঠকে ব্যবসা-বাণিজ্য, ট্রান্সশিপমেন্ট ও কানেক্টিভিটি নিয়ে আলোচনা হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক নীতিনির্ধারক জানিয়েছেন, ২০২৪ সালের আগস্টের পর তৈরি হওয়া সম্পর্কের স্থবিরতা কাটিয়ে পারস্পরিক শ্রদ্ধা ও স্বার্থের ভিত্তিতে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় ঢাকা। যোগাযোগ ও আলোচনার ধারাবাহিকতা বজায় রাখাই এখন সরকারের প্রধান লক্ষ্য।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, “ভারতের শীর্ষ নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে দেশের স্বার্থসংশ্লিষ্ট সব বিষয়, বিশেষ করে সীমান্ত হত্যা বন্ধসহ অমীমাংসিত ইস্যুগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের সঙ্গে ভারতের ভবিষ্যৎ সম্পর্কের রূপরেখা নির্ধারণে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটে  প্রতিমন্ত্রীর বাসার গেটে বোমাসদৃশ বস্তু নিক্ষেপ, তদন্তে পুলিশ

সিলেটে  প্রতিমন্ত্রীর বাসার গেটে বোমাসদৃশ বস্তু নিক্ষেপ, তদন্তে পুলিশ