আমেরিকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন

মিশিগানে নাট্যকার শান্তনু ও লেখিকা রুমাকে উষ্ণ অভ্যর্থনা

  • আপলোড সময় : ০৭-০৪-২০২৬ ০২:০২:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৪-২০২৬ ০২:০২:৩০ পূর্বাহ্ন
মিশিগানে নাট্যকার শান্তনু ও লেখিকা রুমাকে উষ্ণ অভ্যর্থনা
হ্যামট্রাম্যাক, ৭ এপ্রিল: হবিগঞ্জের সাংস্কৃতিক ও নাট্য অঙ্গনের সুপরিচিত মুখ নাট্যকার অনিরুদ্ধ কুমার শান্তনু এবং তার সহধর্মিনী বিশিষ্ট লেখিকা রুমা মোদককে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন মিশিগানে বসবাসরত হবিগঞ্জের প্রবাসীরা। সম্প্রতি তারা ফ্যামিলি ভিসায় যুক্তরাষ্ট্রে এসে সপরিবারে মিশিগান স্টেটে স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
এ উপলক্ষে হবিগঞ্জ সদর উপজেলা সমিতি অব মিশিগান এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। রোববার রাতে হ্যামট্রাম্যাক শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ আয়োজনে মিশিগানে বসবাসরত হবিগঞ্জের প্রবাসীদের পাশাপাশি সাংবাদিক, কবি, সাহিত্যিক ও কমিউনিটির বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন শাম্মু চৌধুরী ও শাহ কাইয়ূম এবং সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কামরুজ্জামান রোমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এটর্নি মঈন চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতেই এটর্নি মঈন চৌধুরী, নাট্যকার অনিরুদ্ধ কুমার শান্তনু ও তার সহধর্মিনী বিশিষ্ট লেখিকা রুমা মোদককে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়। 
সংবর্ধিত অতিথি অনিরুদ্ধ কুমার শান্তনু ও রুমা মোদক তাদের অনুভূতি প্রকাশ করে প্রবাসে এমন আন্তরিক ভালোবাসা ও সম্মান প্রদর্শনের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, প্রবাসেও হবিগঞ্জের মানুষের এমন ভালোবাসা তাদের অনুপ্রাণিত  করেছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কবি ইসতিয়াক রুপু, সুপ্রভাত মিশিগান সম্পাদক চিন্ময় আচার্য্য, বাংলা প্রেসক্লাবের সেক্রেটারি তোফায়েল রেজা, সাংবাদিক আশিকুর রহমান, ধ্রুব দেব ও পুলিশ সদস্য শাহ মোহাম্মদ মবিনসহ হবিগঞ্জের আরও অনেক প্রবাসী।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর