আমেরিকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ

মিশিগান বিএনপির সম্মেলন ২৩ জুলাই 

  • আপলোড সময় : ০৫-০৬-২০২৩ ১২:৩৬:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৬-২০২৩ ১২:৩৬:১৯ অপরাহ্ন
মিশিগান বিএনপির সম্মেলন ২৩ জুলাই 
হ্যামট্রাম্যাক, ০৫ জুন : গতকাল রোববার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিশিগান শাখার উদ্যোগে সংগঠনের সম্মেলন সংক্রান্ত আলোচনার লক্ষ্যে এক সাধারণ সভা সংগঠনের সভাপতিদেওয়ান আকমল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম আহমদ এর পরিচালনায়  স্থানীয় কেনিফ স্ট্রিটের একটি হলরুমে অনুষ্ঠিত হয়।
ফ্লোরিডা বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী আব্দুর রকিব এর কোরআন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠিত সাধারণ সভায় সম্মেলন সংক্রান্ত দিক নির্দেশনামূলক বক্তব্যে ভাচু’য়েলী সংযুক্ত ছিলেন জাতীয়তাবাদী দল রাশিয়া, আফ্রিকা, উত্তর ও দক্ষিন আমেরিকার সাংগঠনিক সমন্বয়ক ও কেন্দ্রিয় বিএনপির সহ-আন্ত’জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। উক্ত সাধারণ সভায় বাংলাদেশ থেকে তাৎক্ষনিক টেলিফোনে যোগ দিয়েছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম-মহাসচিবরুহুল কবির রিজভী ।
সম্মেলন সংক্রান্ত উন্মুক্ত আলোচনায় উপস্থিত ছিলেন মিশিগান বিএনপির উপদেষ্টাবৃন্দ, সম্মেলন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ , কার্যকরী কমিটির নেতৃবৃন্দ, মিশিগানে বসবাসরত সিলেট জেলা বিএনপির সাবেক নেতৃবৃন্দ, মিশিগানে বসবাসরত যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ  প্রমুখও ।
বিশদ আলোচনার পর সাংগঠনিক সমন্বয়ক আনোয়ার হোসেন খোকন উপস্থিত সকলের সম্মতিতে সম্মেলনের তারিখ ঘোষণা করেন। আগামী ২৩ জুলাই এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এজন্য নির্বাচন পরিচালনা কমিটিও গঠন করা হয়েছে। সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এই ৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা হলেন ফখরুল ইসলাম লয়েছ, খন্দকার ইউছুফ কামাল, সৈয়দ ইকবাল হোসেন বকুল, হাজি নিজাম উদ্দিন, তারেক আহমদ চৌধুরী।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু

ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু