আমেরিকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ

ট্রাম্প স্থগিত করলেন ইরানে আক্রমণ, দুই সপ্তাহের সময়সীমা

  • আপলোড সময় : ০৮-০৪-২০২৬ ০১:৫১:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৪-২০২৬ ০১:৫১:৪৩ পূর্বাহ্ন
ট্রাম্প স্থগিত করলেন ইরানে আক্রমণ, দুই সপ্তাহের সময়সীমা
ওয়াশিংটন, ৮ এপ্রিল: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ঘোষণা করেছেন যে, ইরান যুদ্ধের মধ্যস্থতাকারীদের কাছ থেকে ১৪ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করে তিনি ইরানের ওপর বোমাবর্ষণ ও আক্রমণ দুই সপ্তাহের জন্য স্থগিত করতে সম্মত হয়েছেন। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রের। 
ট্রাম্প জানিয়েছেন, পাকিস্তানের নেতাদের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাকিস্তান মার্কিন ও তেহরানের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে এবং তারা দুই সপ্তাহের যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিল।
ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে আলোচনার পর এবং ইরানের ‘হরমুজ প্রণালী’ নিরাপদভাবে উন্মুক্ত করার শর্তে, আমি দুই সপ্তাহের জন্য ইরানের ওপর আক্রমণ স্থগিত করতে সম্মত হয়েছি।” প্রেসিডেন্ট ট্রাম্প আরও উল্লেখ করেছেন, “এটি হবে একটি দ্বিপাক্ষিক যুদ্ধবিরতি।”
তিনি জানান, যুক্তরাষ্ট্র ইরানের কাছ থেকে ১০-দফা বিশিষ্ট একটি প্রস্তাব পেয়েছে, যাকে তিনি আলোচনার জন্য ‘কার্যকর ভিত্তি’ হিসেবে অভিহিত করেছেন। অতীতে বিরোধের প্রায় সব বিষয়েই যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতায় পৌঁছেছে এবং এই দুই সপ্তাহের সময়সীমা একটি চূড়ান্ত চুক্তি সম্পাদনের সুযোগ করে দেবে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর আক্রমণ চালানোর মাধ্যমে যুদ্ধের র্সচনা হয়। এর জবাবে তেহরান ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোর ওপর পাল্টা হামলা চালায়। এই সংঘর্ষ বিশ্ববাজারে অস্থিরতা সৃষ্টি করেছে এবং তেলের দাম বৃদ্ধি পেয়েছে। ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা ও লেবাননে ইসরায়েলি আক্রমণের ফলে হাজার হাজার মানুষ নিহত এবং লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
মঙ্গলবার সকালে ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, “ইরান যদি কোনো চুক্তিতে উপনীত না হয়, তবে আজ রাতেই পুরো সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে।”

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু

ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু