আমেরিকা , রবিবার, ২৪ মে ২০২৬ , ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে সালমোনেলা সংক্রমণের বিস্তার, ৩১ অঙ্গরাজ্যে আক্রান্ত ১৮৪ মাউন্ট ক্লেমেন্সে শব্দদূষণ বিরোধে গুলিবর্ষণ, জুনে অ্যারেইনমেন্ট মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে বাসে ধাক্কা, মিশিগানে বিচারক অভিযুক্ত ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিলেটে র‍্যাব সদস্য ইমন আচার্য্য নিহত বন্দী নারীর ওপর যৌন নির্যাতন : সাবেক ফেডারেল কারা কর্মকর্তার দোষ স্বীকার ডেট্রয়েটে গোলাগুলির জেরে সাউথফিল্ড ফ্রিওয়ে বন্ধ ডেট্রয়েটে গুলিতে নিহত  দুই, অক্ষত উদ্ধার শিশু টানা সাফল্যের মুকুটে নতুন পালক, ১৫ পুরস্কার জিতলো ‘দ্য ডেট্রয়েট নিউজ’ হাওয়েলে দুটি ভারী যন্ত্রাংশের মাঝে পিষ্ট হয়ে ডাই সেটার নিহত মার্কিন পতাকার রঙে সাজানো  ৫০ রিকশা ঘুরবে ঢাকার পথে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ মেমোরিয়াল ডে ঘিরে মিশিগানে পথে নামবেন ১.৩ মিলিয়নের বেশি মানুষ মেট্রো ডেট্রয়েটে আবাসন বাজারে বড় উল্লম্ফন, বাড়ির মূল্য ঊর্ধ্বমুখী সান ডিয়েগোর ইসলামিক সেন্টারে ভয়াবহ হামলা :  নিহত ৩, মৃত দুই সন্দেহভাজন ডেট্রয়েট শহরের কেন্দ্রে শত শত কিশোরের বিশৃঙ্খলা, একাধিক সংঘর্ষ বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে স্টার্লিং হাইটসে দুর্ঘটনায় থেমে গেল এমডি গুলশান আহমেদের জীবন প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের বৈঠক ড. ইউনূসসহ সাবেক ২৪ উপদেষ্টার  দেশত্যাগে নিষেধাজ্ঞা আবেদন কানাডা-যুক্তরাষ্ট্রের দরকষাকষির  নতুন ইস্যু গোর্ডি হাউ ব্রিজ

আসিফ নজরুলের বিরুদ্ধে শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ

  • আপলোড সময় : ০৮-০৪-২০২৬ ১২:৩৯:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৪-২০২৬ ১২:৩৯:৪৬ অপরাহ্ন
আসিফ নজরুলের বিরুদ্ধে শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ
ঢাকা, ০৮ এপ্রিল : অবৈধ প্রক্রিয়ায় ২৮৬ জন সাব-রেজিস্ট্রার বদলি করে প্রায় শতকোটি টাকা দুর্নীতির অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ নজরুল ও তাঁর ব্যক্তিগত সচিব (পিএস) মাসুমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেন দুদকের প্রধান কার্যালয়ে এই অভিযোগ দাখিল করেন।
আবেদনে একটি জাতীয় পত্রিকায় প্রকাশিত ‘৮ মাসে সাব-রেজিস্ট্রার বদলিতে ঘুষ লেনদেন শতকোটি’ শীর্ষক প্রতিবেদনটি সংযুক্ত করা হয়েছে। ওই প্রতিবেদনের সূত্র ধরে অভিযোগে বলা হয়, অক্টোবর ২০২৪ থেকে এপ্রিল ২০২৫ পর্যন্ত আট মাসে আইন মন্ত্রণালয়ে সাব-রেজিস্ট্রার বদলিকে কেন্দ্র করে ব্যাপক ঘুষ বাণিজ্য হয়েছে। তৎকালীন আইন উপদেষ্টা আসিফ নজরুলের সময়ে কোনো ধরনের নিয়মনীতির তোয়াক্কা না করেই এসব বদলি করা হয়।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, অন্তত ২০০ জন সাব-রেজিস্ট্রার জনপ্রতি ৫০ থেকে ৬০ লাখ টাকার বিনিময়ে তাদের পছন্দের জায়গায় বদলি নিয়েছেন। এমনকি টাকা পরিশোধে দেরি হওয়ায় বদলির আদেশ স্থগিত করার মতো ঘটনাও ঘটেছে। সরকারি নীতিমালা অনুযায়ী ‘এ’, ‘বি’ ও ‘সি’ গ্রেডের কর্মকর্তাদের নিজ নিজ গ্রেডের অফিসে পদায়ন করার কথা থাকলেও, ঘুষের বিনিময়ে নিম্ন গ্রেডের কর্মকর্তাদের উচ্চতর গ্রেডের অফিসে পোস্টিং দেওয়া হয়েছে। অন্যদিকে, যারা টাকা দিতে রাজি হননি, তাদের শাস্তিমূলকভাবে বারবার বদলি করা হয়েছে।
নিবন্ধন অধিদপ্তরের মোট ৪০৩ জন সাব-রেজিস্ট্রারের মধ্যে ২৮২ জনকেই এই স্বল্প সময়ে বদলি করা হয়েছে, যা অতীতে নজিরবিহীন। যদিও গত বছরের ১ জুন আইন মন্ত্রণালয় থেকে বদলি বাণিজ্যের ব্যাপারে সতর্কবার্তা জারি করা হয়েছিল, কিন্তু তার আগেই বিপুল অঙ্কের অর্থ লেনদেনের মাধ্যমে এই বদলি প্রক্রিয়া সম্পন্ন করা হয় বলে আবেদনে দাবি করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সারাদেশ শিশু নিপীড়নের প্রতিবাদে হবিগঞ্জে নাগরিকবন্ধন

সারাদেশ শিশু নিপীড়নের প্রতিবাদে হবিগঞ্জে নাগরিকবন্ধন