আমেরিকা , সোমবার, ২৫ মে ২০২৬ , ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণ ও শ্রদ্ধায় যুক্তরাষ্ট্রে পালিত হচ্ছে মেমোরিয়াল ডে গ্রীষ্মের আগে মিশিগানের জলাশয়ের ফেনা  নিয়ে নতুন স্বাস্থ্য সতর্কবার্তা মহাকাশ প্রযুক্তির পথে বাংলাদেশি  তরুণ প্রতিভা জাকির উজ্জ্বল অর্জন ডেট্রয়েটে ‘টিন টেকওভার’ সহিংসতা, দুই কিশোরের বিরুদ্ধে অভিযোগ গঠন ক্র্যাটম বিক্রি নিষিদ্ধ স্টার্লিং হাইটসে, ৬-১ ভোটে পাস সংস্কার শেষে নতুন রূপে খুলল  ডেট্রয়েটের স্পিরিট প্লাজা গুড হার্টে ‘টানেল অব ট্রিজ’ সড়ক ধসে পর্যটন ও ব্যবসায় অনিশ্চয়তা মিশিগানে সালমোনেলা সংক্রমণের বিস্তার, ৩১ অঙ্গরাজ্যে আক্রান্ত ১৮৪ মাউন্ট ক্লেমেন্সে শব্দদূষণ বিরোধে গুলিবর্ষণ, জুনে অ্যারেইনমেন্ট মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে বাসে ধাক্কা, মিশিগানে বিচারক অভিযুক্ত ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিলেটে র‍্যাব সদস্য ইমন আচার্য্য নিহত বন্দী নারীর ওপর যৌন নির্যাতন : সাবেক ফেডারেল কারা কর্মকর্তার দোষ স্বীকার ডেট্রয়েটে গোলাগুলির জেরে সাউথফিল্ড ফ্রিওয়ে বন্ধ ডেট্রয়েটে গুলিতে নিহত  দুই, অক্ষত উদ্ধার শিশু টানা সাফল্যের মুকুটে নতুন পালক, ১৫ পুরস্কার জিতলো ‘দ্য ডেট্রয়েট নিউজ’ হাওয়েলে দুটি ভারী যন্ত্রাংশের মাঝে পিষ্ট হয়ে ডাই সেটার নিহত মার্কিন পতাকার রঙে সাজানো  ৫০ রিকশা ঘুরবে ঢাকার পথে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ মেমোরিয়াল ডে ঘিরে মিশিগানে পথে নামবেন ১.৩ মিলিয়নের বেশি মানুষ মেট্রো ডেট্রয়েটে আবাসন বাজারে বড় উল্লম্ফন, বাড়ির মূল্য ঊর্ধ্বমুখী

রোজভিলে সড়ক দুর্ঘটনা, ৮৫ বছর বয়সী নারীর মৃত্যু

  • আপলোড সময় : ১০-০৪-২০২৬ ০১:১০:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৪-২০২৬ ০১:১০:৫৬ অপরাহ্ন
রোজভিলে সড়ক দুর্ঘটনা, ৮৫ বছর বয়সী নারীর মৃত্যু
রোজভিল, ১০ এপ্রিল : মিশিগানের রোজভিলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ওকল্যান্ড কাউন্টির এক ৮৫ বছর বয়সী নারীর মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পেছনে মদ্যপানের ভূমিকা থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে মার্টিন রোডের কাছে গ্রোসবেক হাইওয়ের দক্ষিণমুখী লেনে দুটি গাড়ির সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তিনজনকে আহত অবস্থায় দেখতে পায়। জরুরি সেবাদানকারী ফার্স্ট রেসপন্ডাররা দ্রুত আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরে চিকিৎসকরা ঘটনাস্থলেই ওকল্যান্ড কাউন্টির ৮৫ বছর বয়সী ওই নারীকে মৃত ঘোষণা করেন।
তদন্তকারীদের তথ্যমতে, রোজভিলের ২৬ বছর বয়সী এক যুবক এবং তার গাড়িতে থাকা এক নারী যাত্রীকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। কর্মকর্তারা জানান, যুবকটি সামান্য আহত হয়েছেন এবং বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন, অন্যদিকে তার সঙ্গে থাকা নারী যাত্রীর অবস্থা গুরুতর।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই যুবক গ্রোসবেক হাইওয়ে দিয়ে দ্রুতগতিতে দক্ষিণমুখে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। এ সময় তার গাড়িটি অপর একটি গাড়ির সঙ্গে সজোরে ধাক্কা খায়। সংঘর্ষের শিকার হওয়া গাড়িটি ওকল্যান্ড কাউন্টির ওই নারী নিজেই চালাচ্ছিলেন। তদন্তকারীরা জানিয়েছেন, দুর্ঘটনার পেছনে মদ্যপান একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে কাজ করেছে বলে তাদের ধারণা। এ ঘটনায় তদন্ত কার্যক্রম এখনো চলমান রয়েছে।
এ বিষয়ে কারো কাছে কোনো তথ্য থাকলে রোজভিল পুলিশ বিভাগে (586) 447-4483 নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
মিশিগান স্টেট পুলিশ জানিয়েছে, গত এক সপ্তাহে রাজ্যের বিভিন্ন সড়কে মোট ১২ জনের মৃত্যু হয়েছে। ফলে চলতি বছরে এখন পর্যন্ত সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১৭৭-এ দাঁড়িয়েছে। এছাড়া, আরও ৭৫ জন গুরুতর আহত হয়েছেন, যার ফলে আহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৯২৯ জনে।
স্টেট পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় এ বছর সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ২৯টি কম হলেও গুরুতর আহতের সংখ্যা ৯টি বেশি হয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইমন আচার্য্য হত্যাসহ নারী-শিশু নির্যাতন বৃদ্ধির প্রতিবাদে সিলেটে মানববন্ধন

ইমন আচার্য্য হত্যাসহ নারী-শিশু নির্যাতন বৃদ্ধির প্রতিবাদে সিলেটে মানববন্ধন