আমেরিকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ আনন্দ মঞ্চে আজ উঠছে মিশিগান বইমেলার পর্দা ডিয়ারবর্নে গ্রেপ্তারের সময় দুই পুলিশ ও সন্দেহভাজন গুলিবিদ্ধ মন্ত্রিসভায় ছয় নতুন সদস্য, শপথ পড়ালেন রাষ্ট্রপতি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল প্রাদুর্ভাবের দুই মাস পর স্বস্তি, মিশিগানে কমছে সাইক্লোস্পোরিয়াসিস বরখাস্তের জেরে হ্যামট্রাম্যাক কাউন্সিলের বিরুদ্ধে সাবেক সিটি ম্যানেজারের মামলা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, আগামীকাল শপথ মিশিগানের স্কুলে মোবাইল ফোন  ব্যবহারে আরও কঠোর হচ্ছে নিয়ম মিশিগানে ২০২১ সালের পর প্রথম ইইই রোগী শনাক্ত

ডেট্রয়েটে গ্যাস স্টেশনে চালককে গুলি করে গাড়ি ছিনতাই

  • আপলোড সময় : ১২-০৪-২০২৬ ০২:১৩:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৪-২০২৬ ০২:১৩:১৫ অপরাহ্ন
ডেট্রয়েটে গ্যাস স্টেশনে চালককে গুলি করে গাড়ি ছিনতাই
ডেট্রয়েট, ১২ এপ্রিল : শহরের একটি গ্যাস স্টেশনে এক চালককে গুলি করে তার গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গুরুতর আহত ওই ব্যক্তি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ডেট্রয়েট পুলিশ বিভাগ জানিয়েছে, গতকাল শনিবার সন্ধ্যা আনুমানিক ৭টা ৩৫ মিনিটে শহরের ব্যস্ততম উডওয়ার্ড অ্যাভিনিউ এবং ওয়েস্ট ইউক্লিড স্ট্রিটসংলগ্ন একটি গ্যাস স্টেশনে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ব্যক্তি গ্যাস স্টেশন থেকে বেরিয়ে আসার সময় এক অজ্ঞাত ব্যক্তি তার কাছে এসে আচমকা হামলা চালায়। পরে হামলাকারী তার গাড়িটি ছিনিয়ে নেয় এবং তাকে লক্ষ্য করে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তার অবস্থাকে সংকটজনক বলে জানিয়েছেন।
ঘটনার পর হামলাকারী ভুক্তভোগীর গাড়ি নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।
এ ঘটনায় এখনো পর্যন্ত সন্দেহভাজন ব্যক্তির পরিচয় বা গ্রেপ্তার সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ করেনি পুলিশ। তদন্ত অব্যাহত রয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

রংপুরে চার খুন : বদলি পুলিশ কমিশনার

রংপুরে চার খুন : বদলি পুলিশ কমিশনার