আমেরিকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ আনন্দ মঞ্চে আজ উঠছে মিশিগান বইমেলার পর্দা ডিয়ারবর্নে গ্রেপ্তারের সময় দুই পুলিশ ও সন্দেহভাজন গুলিবিদ্ধ মন্ত্রিসভায় ছয় নতুন সদস্য, শপথ পড়ালেন রাষ্ট্রপতি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল প্রাদুর্ভাবের দুই মাস পর স্বস্তি, মিশিগানে কমছে সাইক্লোস্পোরিয়াসিস বরখাস্তের জেরে হ্যামট্রাম্যাক কাউন্সিলের বিরুদ্ধে সাবেক সিটি ম্যানেজারের মামলা

ওরিয়ন টাউনশিপে সড়ক দুর্ঘটনায় ফার্মিংটন হিলসের বাসিন্দা নিহত, আহত ৩

  • আপলোড সময় : ১২-০৪-২০২৬ ০৫:১৮:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৪-২০২৬ ০৫:১৮:১২ অপরাহ্ন
ওরিয়ন টাউনশিপে সড়ক দুর্ঘটনায় ফার্মিংটন হিলসের বাসিন্দা নিহত, আহত ৩
ওরিয়ন টাউনশিপ, ১২ এপ্রিল : মিশিগানের ওকল্যান্ড কাউন্টির ওরিয়ন টাউনশিপে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে ফার্মিংটন হিলসের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে এবং আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। ওকল্যান্ড কাউন্টি শেরিফ অফিসের তথ্যমতে, শনিবার দুপুর ১টার দিকে ল্যাপিয়ার রোড ও গ্রিনশিল্ড রোডের সংযোগস্থলে এই দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনা তদন্তকারীরা জানান, হেজেল পার্কের ৬৩ বছর বয়সী এক ব্যক্তি ২০১৫ মডেলের একটি ফোর্ড ফিয়েস্তা গাড়ি চালিয়ে ল্যাপিয়ার রোড ধরে উত্তরমুখী যাচ্ছিলেন। অজ্ঞাত কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজক অতিক্রম করে বিপরীতমুখী লেনে ঢুকে পড়ে। এ সময় দক্ষিণমুখী লেনে আসা ২০১১ মডেলের একটি লিংকন এমকেএক্স গাড়ির সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। লিংকন গাড়ির চালক ৮৬ বছর বয়সী আলফ্রেড হেনরি ইয়াংকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। একই গাড়িতে থাকা তাঁর ৮৬ বছর বয়সী স্ত্রী গুরুতর আহত হয়েছেন। অন্যদিকে, ফোর্ড ফিয়েস্তা গাড়িতে থাকা হেজেল পার্কের ৬০ বছর বয়সী এক দম্পতি গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রাথমিক তদন্তে মনে হচ্ছে না যে, এই দুর্ঘটনার পেছনে মদ্যপান, মাদকদ্রব্য বা অতিরিক্ত গতির কোনো ভূমিকা ছিল। ওকল্যান্ড কাউন্টি শেরিফ অফিসের ‘দুর্ঘটনা পুনর্গঠন ইউনিট’ ঘটনাটির বিস্তারিত তদন্ত চালিয়ে যাচ্ছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
আজ বর্ণাঢ্য আয়োজনে সিবিসাস নাইট

আজ বর্ণাঢ্য আয়োজনে সিবিসাস নাইট