আমেরিকা , সোমবার, ১১ মে ২০২৬ , ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল গর্ভের শিশুর লিঙ্গ প্রকাশ নিষিদ্ধ : হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হ্যামট্রাম্যাকে কুরআন পোড়ানোর হুমকি ঘিরে ব্যাপক উত্তেজনা বিশ্বজুড়ে মা দিবস আজ যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড মিশিগানে তুষারপাত ও হিমাঙ্ক-তাপমাত্রার সতর্কতা জারি মিশিগানে জ্বালানি তেলের দামে লাফ, কোথাও ৫ ডলার ছাড়িয়েছে রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার

কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধে দক্ষিণ-পূর্ব মিশিগানের বায়ু এখন আরও নির্মল

  • আপলোড সময় : ১২-০৪-২০২৬ ০৫:২০:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৪-২০২৬ ০৫:২০:২১ অপরাহ্ন
কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধে দক্ষিণ-পূর্ব মিশিগানের বায়ু এখন আরও নির্মল
২০২৪ সালের ১০ জুন অচল হয়ে যাওয়া ট্রেন্টন চ্যানেল বিদ্যুৎ কেন্দ্রের প্রাঙ্গণে ‘ডিটিই ট্রেন্টন চ্যানেল এনার্জি সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনের পূর্বে, মিশিগানের গভর্নর ডিটিই-এর চেয়ারম্যান ও সিইও জেরি নরসিয়ার এর সঙ্গে কথা বলছেন/Photo : Andy Morrison, The Detroit News

ল্যান্সিং, ১২ এপ্রিল :  রাজ্যের পরিবেশ কর্মকর্তারা শুক্রবার জানিয়েছেন যে, ডিটিই -এর ট্রেন্টন চ্যানেল এবং রিভার রুজ কয়লা-চালিত বিদ্যুৎ কেন্দ্র দুটি বন্ধ হয়ে যাওয়ার পর থেকে দক্ষিণ-পূর্ব ওয়েইন কাউন্টির বাতাস এখন অনেক বেশি নির্মল।
মিশিগান ডিপার্টমেন্ট অব এনভায়রনমেন্ট, গ্রেট লেকস অ্যান্ড এনার্জি (EGLE) শুক্রবার ঘোষণা করেছে যে, দক্ষিণ ওয়েইন কাউন্টি এখন সালফার ডাই-অক্সাইডের ক্ষেত্রে ফেডারেল ‘ক্লিন এয়ার অ্যাক্ট’-এর নির্ধারিত মান পূরণ করছে।  জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে সৃষ্ট এই দূষকটি নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করা স্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক।
ডিটিই ২০২৪ সালে ট্রেন্টন চ্যানেল বিদ্যুৎ কেন্দ্রের বয়লার হাউস অপসারণ করে এবং এর আগে ২০২১ সালে রিভার রুজ বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ করে দেয়। EGLE-এর বায়ু মান বিষয়ক কর্মকর্তা বব আরভিন জানান, কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ হওয়ায় সালফার ডাই-অক্সাইডের মাত্রা কমাতে “উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন” এসেছে।
তিনি আরও বলেন, বিদ্যুৎ কেন্দ্র বন্ধের পাশাপাশি ‘জুগ আইল্যান্ড’-এ অবস্থিত ইউএস স্টিল প্ল্যান্টসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের ওপর EGLE-এর আরোপিত দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থাও বায়ু দূষণ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর ফলে গাণিতিক মডেলিংয়ের মাধ্যমে কর্তৃপক্ষ নিশ্চিত হয়েছে যে, ভবিষ্যতেও এই অঞ্চলের বায়ুতে সালফার ডাই-অক্সাইডের মাত্রা নির্ধারিত মানদণ্ডের মধ্যেই থাকবে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল

হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল