আমেরিকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত চেলসির গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার ডেট্রয়েটে গুলিতে ১৮ বছর বয়সী যুবক নিহত ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার ডেট্রয়েটের মেয়রকে হুমকি, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা ল্যাপিয়ার হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ হ্যারিসন টাউনশিপে নৌকাডুবি, তিনজন নিহত I-696-এ স্বস্তি, ১২ অক্টোবর খুলছে পশ্চিমমুখী প্রায় সব র‍্যাম্প অটো শ্রমিকদের দূত হলেন ট্রাম্প-সমর্থক প্যানেবেকার ডেট্রয়েটে অরক্ষিত বন্দুকের গুলিতে ১১ বছরের শিশু আহত ৭ অক্টোবরের তৃতীয় বার্ষিকীতে ইউনিভার্সিটি অব মিশিগানে স্মরণ ও বিক্ষোভ নানা পাটেকর আর নেই : শেষ হলো বলিউডের এক বর্ণময় অধ্যায় মর্টগেজ ও ট্যাক্স জালিয়াতিতে ওয়ারেনের নারীকে ৫১ মাসের কারাদণ্ড মিশিগানে চার সপ্তাহের শিশুর ওপর ভয়াবহ নির্যাতন : বাবার বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগে বড় উল্লম্ফন, ৬ সপ্তাহে ৪০ জন মিশিগানে আগাম ভোটের জোয়ার, অ্যাবসেন্টি ব্যালট ২ লাখ ছাড়াল অ্যান আরবারের দুই স্কুলে বোমা হামলার হুমকি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি এল-সায়েদ-বেনসনের প্রচারণায় ডেট্রয়েটে আসছেন বারাক ওবামা ডেট্রয়েটে নিরাপদ গ্রীষ্ম, অপরাধের হার নিম্নমুখী

হবিগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি, নেতৃত্বে শোয়েব-সেলিম

  • আপলোড সময় : ১২-০৪-২০২৬ ১১:৪৪:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৪-২০২৬ ১১:৪৪:২৭ অপরাহ্ন
হবিগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি, নেতৃত্বে শোয়েব-সেলিম
হবিগঞ্জ, ১৩ এপ্রিল : হবিগঞ্জ প্রেসক্লাবের ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সাবেক সভাপতি ও দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি শোয়েব চৌধুরীকে সভাপতি এবং স্টার নিউজের জেলা প্রতিনিধি মোহাম্মদ আব্দুর রউফ সেলিমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন—সহ-সভাপতি যমুনা টেলিভিশনের স্টাফ করেসপন্ডেন্ট প্রদীপ দাশ সাগর, সহ-সাধারণ সম্পাদক দৈনিক প্রভাকরের নির্বাহী সম্পাদক আজহারুল ইসলাম চৌধুরী মুরাদ, কোষাধ্যক্ষ ৭১ টিভির জেলা প্রতিনিধি শাকিল চৌধুরী, দপ্তর ও প্রকাশনা সম্পাদক বাংলানিউজের জেলা প্রতিনিধি বদরুল আলম এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি এম এ আজিজ সেলিম।
কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্যরা হলেন—প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জ সমাচারের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সাবেক সভাপতি ও দৈনিক প্রতিদিনের বাণীর সম্পাদক মোহাম্মদ শাবান মিয়া, সাবেক সভাপতি ও ইউএনবি এবং দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি রুহুল হাসান শরীফ, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক হাফিজুর রহমান নিয়ন, সাবেক সভাপতি ও চ্যানেল ২৪ এবং দৈনিক সমকালের জেলা প্রতিনিধি রাসেল চৌধুরী, দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি টিপু চৌধুরী, দৈনিক খবরের জেলা প্রতিনিধি নূরুজ্জামান ভূইয়া মামুন, দৈনিক যায়যায়দিনের জেলা প্রতিনিধি নূরুল হক কবির এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও বাংলা টিভির জেলা প্রতিনিধি জাকারিয়া চৌধুরী।
সভায় উপস্থিত সদস্যরা নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতে সাংবাদিকদের অধিকার রক্ষা ও পেশাগত মানোন্নয়নে একযোগে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে নতুন সদস্য অন্তর্ভুক্তির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
হবিগঞ্জে হার্ট ফাউন্ডেশনের সভা অনুষ্ঠিত

হবিগঞ্জে হার্ট ফাউন্ডেশনের সভা অনুষ্ঠিত