আমেরিকা , সোমবার, ১১ মে ২০২৬ , ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল গর্ভের শিশুর লিঙ্গ প্রকাশ নিষিদ্ধ : হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হ্যামট্রাম্যাকে কুরআন পোড়ানোর হুমকি ঘিরে ব্যাপক উত্তেজনা বিশ্বজুড়ে মা দিবস আজ যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড মিশিগানে তুষারপাত ও হিমাঙ্ক-তাপমাত্রার সতর্কতা জারি মিশিগানে জ্বালানি তেলের দামে লাফ, কোথাও ৫ ডলার ছাড়িয়েছে রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার

ঈদের বন্ধনে একত্র প্রবাসীরা : লন্ডনে বর্ণাঢ্য অনুষ্ঠান

  • আপলোড সময় : ১৪-০৪-২০২৬ ০১:৪৪:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৪-২০২৬ ০১:৪৪:৫২ পূর্বাহ্ন
ঈদের বন্ধনে একত্র প্রবাসীরা : লন্ডনে বর্ণাঢ্য অনুষ্ঠান
লন্ডন, ১৪ এপ্রিল : ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে “ব্রিটেনে বাংলাদেশি মুসলিমদের ঈদ উদযাপন : বর্তমান ও অতীত” শীর্ষক আলোচনা সভা ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান আনন্দঘন ও ঝাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) বিকেলে পূর্ব লন্ডনের একটি মিলনায়তনে আয়োজিত এই তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানে প্রবাসী কমিউনিটির বিশিষ্টজনদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি, সাবেক অধ্যক্ষ ও বাংলা মিররের বিশেষ প্রতিনিধি মুহাম্মদ শাহেদ রাহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক, ব্রিজবাংলা২৪-এর সাব-এডিটর এবং এবিসি বাংলা নিউজের সম্পাদক আব্দুল বাছির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডনের হ্যারিংগে কাউন্সিলের সিভিক মেয়র কাউন্সিলর আহমেদ মাহবুব। বিষয়ভিত্তিক আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সহ-সভাপতি এস কে এম আশরাফুল হুদা। 
অন্যান্যের মধ্যে আলোচনায়  অংশ নিয়ে বক্তব্য রাখেন- কাউন্সিলর সিরাজুল ইসলাম, সাবেক স্পিকার আহবাব হোসেন, সাংবাদিক রহমত আলী, সাবেক স্পিকার খালিছ আহমদ, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ডক্টর আনসার আহমদ উল্লাহ, সাবেক সভাপতি অধ্যাপক সাজিদুর রহমান, সাবেক সেক্রেটারী মিজানুর রহমান মীরু, সাবেক সেক্রেটারী জুবায়ের আহমদ, কবি মজিবুল হক মনি, সংস্কৃতিকর্মী নুরুল ইসলাম, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি শাকির হোসেন, ২৬শে টিভির চেয়ারম্যান আব্দুল আহাদ চৌধুরী, ৭৮ইং বর্নবাদ বিরোধী আন্দোলনের নেতা আব্দুল মুকিত, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সহ-সভাপতি আহাদ চৌধুরী বাবু, এসিসটেন্ট সেক্রেটারী আব্দুল কাদির চৌধুরী মুরাদ, সদস্য শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, কাউন্সিলর ফয়জুর রহমান, ফটোগ্রাফার জি আর সোহেল, আক্কাছ খান। 
আরো বক্তব্য রাখেন- ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি ইমদাদুন খানম, সহ-সভাপতি সাহেদা রহমান, ট্রেজারার মির্জা আবুল কাসেম, মিডিয়া এন্ড আইটি সেক্রেটারী সোহেল আহমদ, ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারী ইমরান তালুকদার, কমিউনিটি এক্টিভিস্ট আঙ্গুর আলী, নাজ নাজনিন ও মুন কোরেশী প্রমুখ। 
মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন- এ রহমান অলি, আসমা মতিন, আব্দুস শুকুর, অনামিকা মিঠু, আশরাফুল হুদা, নুরুন্নবী, দীপা হক, শাহদাত হোসেন মাছুম, রুমান বখত চৌধুরী, রায়হান আহমদ, জামান আহমেদ।
গানের ফাঁকে ফাঁকে কবিতা আবৃত্তি করেন গীতিকার জাহাঙ্গীর রানা, সাহিদুর রহমান, কবি, গীতিকার সাজ্জাদুর রহমান, মুহাম্মদ সালেহ আহমদ, জান্নাতুল ফেরদৌস ডলি। অনুষ্ঠানে গীটার বাজান দীপন। 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আহমেদ মাহবুব বলেন, যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদযাপন একদিকে যেমন কাজের ব্যস্ততা ও ছুটি না পাওয়ার বেদনার সঙ্গে জড়িত, অন্যদিকে তেমনি রয়েছে আন্তরিকতা, সংস্কৃতির চর্চা, গল্প-আড্ডা, ঘুরে বেড়ানো এবং আবেগের মিশ্রণ।
তিনি উল্লেখ করেন, পরিবার-পরিজন থেকে দূরে থাকলেও প্রবাসীরা স্থানীয় মসজিদ, কমিউনিটি সেন্টার এবং বন্ধুদের সঙ্গে লন্ডনসহ বিভিন্ন শহরে ঈদের নামাজ আদায় ও প্রীতিভোজের মাধ্যমে উৎসব উদযাপন করেন। এভাবেই প্রবাসে থেকেও বাঙালি সংস্কৃতি ও মুসলিম ঐতিহ্য লালিত হচ্ছে।
তিনি আরও বলেন, যুক্তরাজ্যসহ প্রবাসে ঈদ মানেই যেন এক টুকরো সুন্দর, প্রীতিময় বাংলাদেশ। আর এই পথ তৈরি করে গেছেন আমাদের পূর্বসূরীরা—প্রবীণ প্রজন্ম, যাদের দেখানো পথ ধরেই আজকের প্রজন্ম প্রবাস জীবনে এগিয়ে চলেছে।
উক্ত অনুষ্ঠানে বিপুল সংখ্যক সাংবাদিকদের পাশাপাশি কমিউনিটির বিভিন্ন স্তরের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, যা আয়োজনটির গুরুত্ব ও সাফল্যকে আরও উজ্জ্বল করে তোলে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল

হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল