আমেরিকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিতর্কিত ৩৭ ব্যালটে পাল্টে  গেল ফল, এগিয়ে মুহিত মাহমুদ ভারতে যাচ্ছে ফোর্ডের ব্যবসার অংশ, মিশিগানে ছাঁটাই ১৫৬ কর্মী মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর আজ মহাষষ্ঠী, মিশিগানে শুরু শারদীয় দুর্গোৎসব ইলিনয়ে বালাজি মন্দিরে হামলার ছক নস্যাৎ, অভিযুক্ত ১৯ বছরের যুবক ইলিনয়ে হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার ডেট্রয়েটের স্কুলে শিক্ষককে আঘাত, শিক্ষার্থী গ্রেপ্তার মিশিগানে রেস্তোরাঁর পার্টিতে গুলির হুমকি, অভিযুক্ত যুবক রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট সন্দেহজনক বস্তু ঘিরে ডেট্রয়েট মার্সি  বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন খালি ব্লুমফিল্ড টাউনশিপে হরিণ নিধনের পরিকল্পনায় বাসিন্দাদের আপত্তি রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর মিশিগানের আকাশে বিমানের ইঞ্জিন  বিকল, মহাসড়কের পাশে জরুরি অবতরণ ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে বন্দুক  হামলা, নিহত ১ ও আহত ৩

বৈশাখের রঙে ঢাকার রাজপথে জামায়াতের শোভাযাত্রা

  • আপলোড সময় : ১৪-০৪-২০২৬ ০২:৫৫:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৪-২০২৬ ০২:৫৫:০৫ পূর্বাহ্ন
বৈশাখের রঙে ঢাকার রাজপথে জামায়াতের শোভাযাত্রা
ঢাকা, ১৪ এপ্রিল : রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ বরণ করেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে ‘দেশীয় সাংস্কৃতিক সংসদ’-এর ব্যানারে আয়োজিত একটি বৈশাখী শোভাযাত্রা জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে রমনা পার্কে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় বাংলার লোকজ ঐতিহ্য ও সংস্কৃতির নানা অনুষঙ্গ তুলে ধরা হয়। অংশগ্রহণকারীদের হাতে ছিল মাছ ধরার পলো, ঢেঁকি, খেওয়া জাল ও কুলাসহ বিভিন্ন দেশীয় কৃষি ও গ্রামীণ সরঞ্জাম। শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঐতিহ্যবাহী পোশাকে এতে অংশ নেন। এ সময় জারি, সারি, ভাটিয়ালি ও দেশাত্মবোধক গানের সুরে পুরো মিছিলটি উৎসবমুখর হয়ে ওঠে।
শোভাযাত্রার আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন থেকে রক্ষা পেতে হলে নিজস্ব লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও শক্তিশালী করা প্রয়োজন। তারা হারানো ঐতিহ্য পুনরুদ্ধার এবং প্রকৃত বাঙালি চেতনা জাগ্রত করতে সরকারের প্রতি আহ্বান জানান।
তবে বক্তারা সতর্ক করে বলেন, বাঙালি সংস্কৃতি চর্চার নামে এমন কোনো প্রথা গ্রহণ করা উচিত নয়, যা ইসলামী শরিয়াহ বা ঈমান-আকিদার পরিপন্থী। তাদের মতে, সুস্থ ও নৈতিক সংস্কৃতি চর্চার মাধ্যমেই একটি উন্নত সমাজ গঠন সম্ভব।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
আটলান্টিক সিটিতে ১০ নভেম্বর ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা

আটলান্টিক সিটিতে ১০ নভেম্বর ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা