আমেরিকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ম্যাকম্ব কাউন্টিতে মানব পাচার মামলায় চীনা নাগরিকের ‘নো কনটেস্ট’ আবেদন সোমবার মিশিগানে পা রাখছেন  ট্রাম্প, অর্থনীতি নিয়ে দেবেন বক্তব্য ডেট্রয়েট এমজিএম ক্যাসিনোতে ছুরিকাঘাত, আহত ৩ রাষ্ট্রপতি ইস্যুতে নাহিদের দাবি, পদত্যাগের পর গ্রেপ্তার রাষ্ট্রপতি ইস্যুতে সফর কাটছাঁট, দেশে ফিরছেন স্পিকার রাষ্ট্রপতি পদ ছাড়ছেন সাহাবুদ্দিন, পরবর্তী রাষ্ট্রপতি কে- জল্পনা তুঙ্গে ডেট্রয়েটের মহাসড়কে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১; গ্রেপ্তার একজন মিশিগানের একমাত্র বিষধর সাপের কামড়ে ১ ব্যক্তি আহত জামায়াতের বহিষ্কৃত নেতা গাজী নজরুল ইসলামসহ ৫ জনের বিরুদ্ধে মামলা জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম সাগিনাওয়ে রেস্তোরাঁয় গাড়ি ঢুকে নারী নিহত, গুরুতর আহত ২ মিশিগানে বায়ু দূষণের সতর্কতা বহাল, সোমবার থেকে উন্নতির সম্ভাবনা মিশিগানে ইসকনের চার দশকের ঐতিহ্যের রথযাত্রায় ভক্তদের ঢল বিশ্বকাপের মুকুট এবার স্পেনের মাথায় শেষ বাঁশির অপেক্ষায় ফুটবল বিশ্ব এক রথে হাজারো হৃদয়, ‘জয়  জগন্নাথ’ ধ্বনিতে মুখর হ্যামট্রাম্যাক বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া শুরু রোববার

বাংলা নববর্ষ

  • আপলোড সময় : ১৪-০৪-২০২৬ ১২:৩৭:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৪-২০২৬ ১২:৩৭:২২ অপরাহ্ন
বাংলা নববর্ষ
\বাংলা মায়ের ঘরে এল আনন্দেরই বান
চারিদিকে চলছে এবার নববর্ষের গান।
ওরে তালে তালে ওঠলো বেজে কঙ্গ বঙ্গ ঢোল
সবার মুখে হাসিগান আর নয়া চালবোল।
আহা কী আনন্দ!

ঐ সৃষ্টি সুখে মিষ্টি মুখে জাগে বাংলাদেশ
আনন্দ উৎসবে আজ সুখেরই আবেশ।
ওরে একতারাতে পহেলা বৈশাখ ওঠলো রে মেতে
জটলা বেঁধে জোয়ানবুড়ো শুনছে কান পেতে।
নেই মনে দ্বন্দ্ব।

দোকানপাটে হাটে মাঠে মিষ্টি খাওয়ার ধুম
হিসাবকিতাব ঘাটাঘাটি চোখেতে নাই ঘুম।
ওরে পাড়ায় পাড়ায় নেমন্ত্রন্ন ঘরে ঘরে ইষ্টি
রসে ভরা নানান পিঠা নতুন দিনের কৃষ্টি।
ভেসে আসে গন্ধ।

ডালে ডালে ফুটলো হেসে হরেক রকম ফুল
নতুন দিনের হাওয়ার তালে দুলে দোদুল দুল।
ওরে গলির মোড়ে পথের ধারে বসলো মেলা জেঁকে
কেউবা এসে ডিগবাজি দেয় গায়ে রং মেখে।
ফিরে এল ছন্দ।

আজ সূর্যবরণ বর্ষবরণ চলছে ঘরে ঘরে
হিংসাদ্বেষ সাফ করে দেয় কালবৈশাখী ঝড়ে।
ওরে পান্তাইলিশ খেয়ে এবার শাড়িলুঙ্গি পরে
আস সবাই হই বাঙ্গালি চির দিনের তরে।
নেই কোনো মন্দ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উল্টো রথে মুখর রাজধানী, সম্পন্ন  হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা

উল্টো রথে মুখর রাজধানী, সম্পন্ন  হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা