আমেরিকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চরমপন্থা ও উগ্রবাদকে কোনোভাবেই  প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী  ফাইনালের স্বপ্ন নিয়ে মাঠে  নামছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড শিক্ষার্থীদের হুঁশিয়ারি : রাত ১০টার মধ্যে পদত্যাগ না করলে ‘লংমার্চ টু সচিবালয়’ পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের লং মার্চ ডিএনএ সূত্রে ২৫ বছরের পুরোনো যৌন নিপীড়ন মামলার রহস্য উন্মোচন মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী সংক্রমণে আক্রান্ত ৩,৩০০ ছাড়াল ‘ফার্মের মুরগি’ বিতর্কে ফেসবুকে  ‘ব্রয়লার চিকেন পার্টি’ ব্যক্তিগত মন্তব্যে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মিশিগানে পরজীবী সংক্রমণের সম্ভাব্য উৎস লেটুস, আক্রান্ত ২,৬৪০ ছাড়াল ডেট্রয়েটে বাড়ির পার্টিতে গুলিতে ৩ কিশোর-কিশোরী আহত, আটক ১ ইসাবেলা কাউন্টিতে ভুল পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ মনরো কাউন্টির মেরিনায় গুলিতে নিহত ৫৪ বছর বয়সী ব্যক্তি আকাশে বড় উড়াল, ২১ বোয়িং যোগ করছে ইউএস-বাংলা হিট ওয়েভের কবলে মিশিগান, তাপমাত্রা ছুঁতে পারে ১০০ ডিগ্রি ৪.৭ বিলিয়ন ডলারের গর্ডি হাউ ব্রিজ খুলছে ২৭ জুলাই ম্যাকিনাক ব্রিজ থেকে ঝাঁপের ঘটনায় নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার গ্রেট লেকস ক্রসিং মলে গুলির  ঘটনায় একজন নিহত, আটক ১ বিশ্বকাপে আর্জেন্টিনার দাপট  অব্যাহত, সুইজারল্যান্ডকে বিদায় শেলবি টাউনশিপে সৎ বাবাকে গুলি করে হত্যা, অভিযুক্তের বিরুদ্ধে ১১ অভিযোগ কারজ্যাকিংয়ের পর গাড়িতে থাকা ৭ মাসের শিশুকে উদ্ধার করল পুলিশ

লন্ডন ইম্পেরিয়াল গ্রুপের ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৬-০৪-২০২৬ ০২:২৫:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৪-২০২৬ ০২:২৫:১৫ পূর্বাহ্ন
লন্ডন ইম্পেরিয়াল গ্রুপের ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত
লন্ডন, ১৬ এপ্রিল : লন্ডন ইম্পেরিয়াল গ্রুপের উদ্যোগে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ এপ্রিল, সোমবার পূর্ব লন্ডনের একটি অভিজাত রেস্তোরাঁয় এই আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল মুহিত চৌধুরী এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন কামরুল ইসলাম।
সভায় বক্তারা জানান, যুক্তরাজ্যের অন্যতম বৃহৎ হোটেল রয়েল ন্যাশনাল হোটেলসহ ইম্পেরিয়াল গ্রুপের বিভিন্ন হোটেলে  শতাধিক বাংলাদেশি সহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ একসাথে কর্মরত ছিলেন। কিন্তু করোনা ভাইরাস মহামারীর কারণে হঠাৎ করেই অনেকের চাকরি হারাতে হয়। চাকরি হারালেও বাংলাদেশিদের মধ্যে যে বন্ধন ও ভ্রাতৃত্ববোধ গড়ে উঠেছিল, তা আজও অটুট রয়েছে। এই বন্ধনকে আরও সুসংহত করতে ২০২০ সালে লন্ডন ইম্পেরিয়াল গ্রুপ প্রতিষ্ঠা করা হয়। উপস্থিত সবাই আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এই ঐক্য ও ভালোবাসা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহ আলম চৌধুরী, রফিকুল ইসলাম, সায়েম আহমেদ, আকবর হোসেন, শফিকুর রহমান, জুনায়েদ আহমেদ, হাফিজুর রহমান, শাহিদ, জাকির হোসেন, আব্দুর রহমান বৈরাগী, দুলাল আহমেদ, খায়রুজ্জামান, মোঃ ইমরান, আখতার হোসেন লোবান, মোঃ উমর খান, জামাল আহমেদ, শাহীন আহমেদ, শেখ মহিতুর রহমান বাবলু, মোঃ মেরাজুল ইসলাম, শহীদ সহ অনেকে।
সভায় আগামী সামার ট্যুর উপলক্ষে উইলিয়াম শেক্সপিয়ারের জন্মস্থান পরিদর্শনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া সংগঠনের নামের সাথে “বাংলাদেশ” যুক্ত করার দাবি উত্থাপন করা হয়। লন্ডন ইম্পেরিয়াল গ্রুপের ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপকে আরও সক্রিয় রাখার জন্য সকল সদস্যকে আহ্বান জানানো হয়। পাশাপাশি যারা এখনো সংগঠনের কার্যক্রমে সক্রিয় নন, তাদের সম্পৃক্ত করতে প্রত্যেক সদস্যকে ব্যক্তিগতভাবে দায়িত্ব নেওয়ার অনুরোধ জানানো হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে ছিল মনোজ্ঞ নৈশভোজের আয়োজন। নৈশভোজ শেষে সদস্যরা চা পান করতে করতে বাংলাদেশের রাজনীতি নিয়ে প্রাণবন্ত আলোচনায় অংশ নেন।
খবর প্রেস বিজ্ঞপ্তির।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাম-এর ১৭তম বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল উপলক্ষে ‘মিট দ্য প্রেস’ শনিবার

বাম-এর ১৭তম বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল উপলক্ষে ‘মিট দ্য প্রেস’ শনিবার