আমেরিকা , সোমবার, ১১ মে ২০২৬ , ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল গর্ভের শিশুর লিঙ্গ প্রকাশ নিষিদ্ধ : হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হ্যামট্রাম্যাকে কুরআন পোড়ানোর হুমকি ঘিরে ব্যাপক উত্তেজনা বিশ্বজুড়ে মা দিবস আজ যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড মিশিগানে তুষারপাত ও হিমাঙ্ক-তাপমাত্রার সতর্কতা জারি মিশিগানে জ্বালানি তেলের দামে লাফ, কোথাও ৫ ডলার ছাড়িয়েছে রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার

উৎসবমুখর আয়োজনে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বর্ষবরণ

  • আপলোড সময় : ১৬-০৪-২০২৬ ০২:২৬:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৪-২০২৬ ০২:২৬:১৩ পূর্বাহ্ন
উৎসবমুখর আয়োজনে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বর্ষবরণ
ঢাকা, ১৬ এপ্রিল : বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ ঢাকার উদ্যোগে ১৪৩৩ বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল), পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত দিনব্যাপী এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ‘অপেক্ষা’ হলরুমে। সংগঠনের সদস্যরা পরিবার-পরিজনসহ অংশগ্রহণ করে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলেন।
অনুষ্ঠানের শুরুতেই ছিল ঐতিহ্যবাহী বাঙালি খাবারের আয়োজন। সকালে পান্তা-ইলিশ দিয়ে দিনটির সূচনা হয়। দুপুরে পরিবেশন করা হয় গরম ভাতের সঙ্গে নানা ধরনের ভর্তা, কয়েক রকমের মাছ ভাজি, পাঁচন, সবজি ও আচারসহ সুস্বাদু ও বৈচিত্র্যময় খাবার, যা উপস্থিত সবার প্রশংসা কুড়ায়। বিকেলে ছিল তরমুজ, আটকড়ই, নারু, নিমকি, গজা, গরম চা ও বিভিন্ন রকমের মিষ্টির সমাহার, যা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের জাতীয় কমিটির চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টু এবং ঢাকা শাখার সহ-সভাপতি এ্যানি চৌধুরীর সার্বিক আয়োজনে অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
বিকাল থেকে শুরু হয় লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান, যা ছিল দর্শকদের জন্য অন্যতম আকর্ষণ। সংগঠনের সাধারণ সম্পাদক সজীব বড়ুয়া সাজুর সঞ্চালনায় আয়োজিত এই পর্বে অংশ নেন সংগঠনের সদস্যরা। সংগীত পরিবেশন করেন অতিথি শিল্পী ফারজানা রনি, সংগঠনের নবীন শিল্পী তাথৈসহ অন্যান্য শিল্পীবৃন্দ। বাদ্যযন্ত্রে নাল ও তবলায় সঙ্গত দেন আর্য ও তাধিন, যা পরিবেশনাকে আরও প্রাণবন্ত করে তোলে।
দিনব্যাপী এই আয়োজনে যারা শ্রম, মেধা ও অর্থ দিয়ে সহযোগিতা করে তহবিল গঠনে অংশগ্রহণ করেছেন, তাদের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের জাতীয় কমিটির চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টু।
পরিশেষে, সবার সৌজন্যে রাতের খাবার পরিবেশনের মধ্য দিয়ে বর্ণাঢ্য এই বর্ষবরণ উৎসবের সফল সমাপ্তি ঘটে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল

হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল