আমেরিকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেষ ৭ মিনিটের ঝড়ে ইংল্যান্ডকে বিদায়, ফাইনালে মেসির আর্জেন্টিনা চরমপন্থা ও উগ্রবাদকে কোনোভাবেই  প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী  ফাইনালের স্বপ্ন নিয়ে মাঠে  নামছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড শিক্ষার্থীদের হুঁশিয়ারি : রাত ১০টার মধ্যে পদত্যাগ না করলে ‘লংমার্চ টু সচিবালয়’ পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের লং মার্চ ডিএনএ সূত্রে ২৫ বছরের পুরোনো যৌন নিপীড়ন মামলার রহস্য উন্মোচন মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী সংক্রমণে আক্রান্ত ৩,৩০০ ছাড়াল ‘ফার্মের মুরগি’ বিতর্কে ফেসবুকে  ‘ব্রয়লার চিকেন পার্টি’ ব্যক্তিগত মন্তব্যে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মিশিগানে পরজীবী সংক্রমণের সম্ভাব্য উৎস লেটুস, আক্রান্ত ২,৬৪০ ছাড়াল ডেট্রয়েটে বাড়ির পার্টিতে গুলিতে ৩ কিশোর-কিশোরী আহত, আটক ১ ইসাবেলা কাউন্টিতে ভুল পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ মনরো কাউন্টির মেরিনায় গুলিতে নিহত ৫৪ বছর বয়সী ব্যক্তি আকাশে বড় উড়াল, ২১ বোয়িং যোগ করছে ইউএস-বাংলা হিট ওয়েভের কবলে মিশিগান, তাপমাত্রা ছুঁতে পারে ১০০ ডিগ্রি ৪.৭ বিলিয়ন ডলারের গর্ডি হাউ ব্রিজ খুলছে ২৭ জুলাই ম্যাকিনাক ব্রিজ থেকে ঝাঁপের ঘটনায় নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার গ্রেট লেকস ক্রসিং মলে গুলির  ঘটনায় একজন নিহত, আটক ১ বিশ্বকাপে আর্জেন্টিনার দাপট  অব্যাহত, সুইজারল্যান্ডকে বিদায় শেলবি টাউনশিপে সৎ বাবাকে গুলি করে হত্যা, অভিযুক্তের বিরুদ্ধে ১১ অভিযোগ

উৎসবমুখর আয়োজনে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বর্ষবরণ

  • আপলোড সময় : ১৬-০৪-২০২৬ ০২:২৬:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৪-২০২৬ ০২:২৬:১৩ পূর্বাহ্ন
উৎসবমুখর আয়োজনে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বর্ষবরণ
ঢাকা, ১৬ এপ্রিল : বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ ঢাকার উদ্যোগে ১৪৩৩ বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল), পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত দিনব্যাপী এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ‘অপেক্ষা’ হলরুমে। সংগঠনের সদস্যরা পরিবার-পরিজনসহ অংশগ্রহণ করে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলেন।
অনুষ্ঠানের শুরুতেই ছিল ঐতিহ্যবাহী বাঙালি খাবারের আয়োজন। সকালে পান্তা-ইলিশ দিয়ে দিনটির সূচনা হয়। দুপুরে পরিবেশন করা হয় গরম ভাতের সঙ্গে নানা ধরনের ভর্তা, কয়েক রকমের মাছ ভাজি, পাঁচন, সবজি ও আচারসহ সুস্বাদু ও বৈচিত্র্যময় খাবার, যা উপস্থিত সবার প্রশংসা কুড়ায়। বিকেলে ছিল তরমুজ, আটকড়ই, নারু, নিমকি, গজা, গরম চা ও বিভিন্ন রকমের মিষ্টির সমাহার, যা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের জাতীয় কমিটির চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টু এবং ঢাকা শাখার সহ-সভাপতি এ্যানি চৌধুরীর সার্বিক আয়োজনে অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
বিকাল থেকে শুরু হয় লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান, যা ছিল দর্শকদের জন্য অন্যতম আকর্ষণ। সংগঠনের সাধারণ সম্পাদক সজীব বড়ুয়া সাজুর সঞ্চালনায় আয়োজিত এই পর্বে অংশ নেন সংগঠনের সদস্যরা। সংগীত পরিবেশন করেন অতিথি শিল্পী ফারজানা রনি, সংগঠনের নবীন শিল্পী তাথৈসহ অন্যান্য শিল্পীবৃন্দ। বাদ্যযন্ত্রে নাল ও তবলায় সঙ্গত দেন আর্য ও তাধিন, যা পরিবেশনাকে আরও প্রাণবন্ত করে তোলে।
দিনব্যাপী এই আয়োজনে যারা শ্রম, মেধা ও অর্থ দিয়ে সহযোগিতা করে তহবিল গঠনে অংশগ্রহণ করেছেন, তাদের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের জাতীয় কমিটির চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টু।
পরিশেষে, সবার সৌজন্যে রাতের খাবার পরিবেশনের মধ্য দিয়ে বর্ণাঢ্য এই বর্ষবরণ উৎসবের সফল সমাপ্তি ঘটে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাম-এর ১৭তম বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল উপলক্ষে ‘মিট দ্য প্রেস’ শনিবার

বাম-এর ১৭তম বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল উপলক্ষে ‘মিট দ্য প্রেস’ শনিবার