আমেরিকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান : ফখরুল পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা প্রকাশ  করেছে যুক্তরাষ্ট্র : মাহ্দী আমিন বাংলাদেশ সফর শেষে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল রোহিঙ্গাদের দুর্দশা প্রত্যক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫

নিউ জার্সিতে বেঙ্গল ক্লাবের জমজমাট বর্ষবরণ অনুষ্ঠান 

  • আপলোড সময় : ১৬-০৪-২০২৬ ০২:৩৩:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৪-২০২৬ ০২:৩৩:৪১ পূর্বাহ্ন
নিউ জার্সিতে বেঙ্গল ক্লাবের জমজমাট বর্ষবরণ অনুষ্ঠান 
এগ হারবার টাউনশিপ, ১৬ এপ্রিল : যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের বেঙ্গল ক্লাব অব আটলান্টিক সিটির উদ্যোগে ১৪ এপ্রিল, মঙ্গলবার প্রাণের আমেজে ‘বর্ষবরণ উৎসব ও বৈশাখী মেলা’ অনুষ্ঠিত হয়েছে। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় প্রবাসী বাঙালিরা উদযাপন করেছেন নববর্ষ।
ওইদিন রাতে এগ হারবার টাউনশিপের হলি ট্রিনিটি গির্জার মিলনায়তনে অনুষ্ঠিত ‘বর্ষবরণ উৎসব ও বৈশাখী মেলা’র বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল মঙ্গল শোভাযাত্রা , কথামালা, সংগীত, নৃত্য,সম্বর্ধনা, যেমন খুশি তেমন সাজো, র‍্যাফেল ড্র ও মেলা।

বিকেল থেকেই প্রবাসী বাংলাদেশিরা বৈশাখী সাজে সেজে উৎসব প্রাংগনে সমবেত হতে থাকে। তাদের রংবেরঙের বৈশাখী সাজে উৎসব প্রাঙ্গন হয়ে ওঠে বোশেখের রঙে রঙিন। ঢাকে কাঠি পড়তেই বেজে ওঠে ঢোল, করতাল, একতারা, দোতারা, মৃদঙ্গ, ভেঁপু সহ বিভিন্ন বাদ্যযন্ত্র। সমস্বরে সবাই গলা ছেড়ে গেয়ে ওঠেন “এসো হে বৈশাখ, এসো এসো…..”। 
মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বাদ‍্যের তালে তালে নেচে গেয়ে উৎসবস্থল প্রদক্ষিণ করেন। এসময় নতুন প্রজন্মের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

এরপর মঞ্চে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে মূল অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে সংগীত পরিবেশন করেন জামান রুকু ও মাসুম বাউল। এছাড়া নতুন প্রজন্মের শিশুরা যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তাদের বাহারি সাজ সুধীজনের নজর কাড়ে। অনুষ্ঠানে বাংলাদেশি আমেরিকান পুলিশ কর্মকর্তা, পার্কিং এনফোর্সমেন্ট কর্মকর্তাদের হাতে সন্মাননা  স্মারক তুলে দেন আয়োজক সংগঠনের কর্মকর্তারা। এছাড়া লেখক সাংবাদিক সুব্রত চৌধুরীকে কমিউনিটি সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা স্মারক প্রদান করেন বেঙ্গল ক্লাবের কর্মকর্তারা ।

বেঙ্গল ক্লাবের বৈশাখী অনুষ্ঠান পরিণত হয় প্রতিটি প্রবাসী বাঙালির  শিকড়ের মিলনমেলায়। ধর্ম, বর্ণ সব পরিচয়ের ঊর্ধ্বে উঠে প্রবাসী বাঙালিরা নববর্ষকে সাদরে বরণ করে। অনুষ্ঠানে আরো সংগীত পরিবেশন করেন উত্তর আমেরিকার 
জনপ্রিয় সংগীত শিল্পী বিন্দু কণা, নাজু আখন্দ, টিনা রাসেল, স্বপ্নীল সজীব প্রমুখ। তাদের সংগীত পরিবেশনের সময় প্রবাসীরা
নেচে গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। বৈশাখী মেলার  ষ্টলগুলোতে বেশ ভালোই বিকিকিনি হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হ্যামট্রাম্যাকে প্রথমবারের মতো আম-কাঁঠালি উৎসব ৯ আগস্ট

হ্যামট্রাম্যাকে প্রথমবারের মতো আম-কাঁঠালি উৎসব ৯ আগস্ট