আমেরিকা , রবিবার, ৩১ মে ২০২৬ , ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্রেজারে পুলিশ গুলিতে কিশোর  নিহত, প্রশাসনিক ছুটিতে কর্মকর্তা মনরো টাউনশিপে গাছ কাটার সময় শ্রমিক নিহত ওয়ারেন সিটি প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল আদালতে চার্চের মামলা এক মাসে দুই পূর্ণিমা, আজ  আকাশে উঠছে ‘ব্লু মুন’  উত্তর মিশিগানে দাবানল সতর্কতা, এক এলাকা থেকে বাসিন্দা সরানো শুরু অটোপাইলট মোডে চলা টেসলা পুকুরে পড়ে, চালকের মৃত্যু মেডিকেল রিপোর্টে ‘চমৎকার  স্বাস্থ্যের’ অধিকারী ট্রাম্প শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের  ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ লিভোনিয়ায় ছুরিকাঘাতে হত্যার ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার হেজেল পার্কে ‘আফটার-প্রম’ পার্টিতে গুলিবর্ষণ : নিহত ১, আহত তরুণী; আটক ১ স্টেট নির্বাচন ঘিরে প্রার্থীদের পক্ষে অবস্থান স্পষ্ট করল এমআইবিএডিসি ‘মানুষে বিনিয়োগেই টেকসই উন্নয়ন সম্ভব’- মেয়র শেফিল্ড প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ‘না’ বলেও  পুরো দরজা বন্ধ করলেন না হুইটমার ব্রাইটন টাউনশিপে শিশু অপহরণ চেষ্টার ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত ত্যাগ ও সম্প্রীতির বার্তায় আটলান্টিক সিটিতে উৎসবমুখর ঈদ উদযাপন মেট্রো ডেট্রয়েটে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত পবিত্র ঈদুল আজহা যুক্তরাষ্ট্রে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আযহা বার্ষিক আতশবাজি ঘিরে কিশোর কারফিউ বাড়াতে চায় ডেট্রয়েট মিশিগানের সড়কে গাড়ির ধাক্কায় দুই নির্মাণকর্মী নিহত

হ্যামট্রাম্যাকে কিশোরী অপহরণ : সন্দেহভাজনকে আদালতে সোপর্দ আজ

  • আপলোড সময় : ১৬-০৪-২০২৬ ০২:৫৫:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৪-২০২৬ ০৩:০১:৩৯ পূর্বাহ্ন
হ্যামট্রাম্যাকে কিশোরী অপহরণ : সন্দেহভাজনকে আদালতে সোপর্দ আজ
হ্যামট্রাম্যাক, ১৬ এপ্রিল : চলতি সপ্তাহের শুরুতে বন্দুকের মুখে এক কিশোরীকে অপহরণের ঘটনায় অভিযুক্ত এক সন্দেহভাজনকে আজ বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
হ্যামট্রাম্যাক পুলিশের তথ্যমতে, সন্দেহভাজন ব্যক্তির পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। তাকে ৩১তম ডিস্ট্রিক্ট আদালতে হাজির করার প্রস্তুতি চলছে।
শহরের নেতৃবৃন্দ জানান, সোমবার সকাল আনুমানিক ৭টার দিকে ঘটনাটি ঘটে। সে সময় ১৬ বছর বয়সী এক কিশোরী বাসের জন্য অপেক্ষা করছিল। হ্যামট্রাম্যাক পাবলিক স্কুলস বোর্ড অফ এডুকেশনের সভাপতি আব্দুলমালিক আলগাহাইম জানান, ফ্রন্টিয়ার ইন্টারন্যাশনাল একাডেমির ওই শিক্ষার্থীকে বন্দুকের মুখে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়।
পুলিশ নিশ্চিত করেছে, ভুক্তভোগী কিশোরী এবং সন্দেহভাজন ব্যক্তির মধ্যে পূর্বপরিচয়ের কোনো সম্পর্ক ছিল না।
আলগাহাইম আরও জানান, ঘটনাটি প্রত্যক্ষ করা কয়েকজন শিক্ষার্থী তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল ফোনের তথ্য ব্যবহার করে কিশোরীর অবস্থান শনাক্তে সহায়তা করে এবং পুলিশকে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে।
ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “শিক্ষার্থীদের সচেতনতা, দ্রুত প্রতিক্রিয়া এবং গুরুত্বপূর্ণ তথ্য পুলিশের সঙ্গে ভাগ করে নেওয়ার মানসিকতা সবকিছু মিলিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত পদক্ষেপ নিতে সহায়তা করেছে।” তিনি আরও যোগ করেন, “তাদের এই সাহসিকতা আমাদের তরুণ প্রজন্মের ঐক্য ও শক্তির উজ্জ্বল দৃষ্টান্ত।”
পুলিশ দ্রুততার সঙ্গে সন্দেহভাজনের ব্যবহৃত গাড়ি শনাক্ত করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, ভুক্তভোগী কিশোরী বর্তমানে নিরাপদে রয়েছে।
তবে সন্দেহভাজনের বিরুদ্ধে কী কী অভিযোগ আনা হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি। মিশিগান অঙ্গরাজ্যে অপহরণের মতো গুরুতর অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার ডলার পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেট পুলিশের ঈদ পুনর্মিলনী, প্রশাসন-রাজনীতির মিলনমেলা

সিলেট পুলিশের ঈদ পুনর্মিলনী, প্রশাসন-রাজনীতির মিলনমেলা