আমেরিকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটের স্কুলে শিক্ষককে আঘাত, শিক্ষার্থী গ্রেপ্তার মিশিগানে রেস্তোরাঁর পার্টিতে গুলির হুমকি, অভিযুক্ত যুবক রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট সন্দেহজনক বস্তু ঘিরে ডেট্রয়েট মার্সি  বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন খালি ব্লুমফিল্ড টাউনশিপে হরিণ নিধনের পরিকল্পনায় বাসিন্দাদের আপত্তি রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর মিশিগানের আকাশে বিমানের ইঞ্জিন  বিকল, মহাসড়কের পাশে জরুরি অবতরণ ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে বন্দুক  হামলা, নিহত ১ ও আহত ৩ আয়াস-রিমিসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত চেলসির গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার ডেট্রয়েটে গুলিতে ১৮ বছর বয়সী যুবক নিহত ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার ডেট্রয়েটের মেয়রকে হুমকি, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী পর্ষদে নতুন দুই এমপি

  • আপলোড সময় : ১৬-০৪-২০২৬ ০৩:৩৮:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৪-২০২৬ ০৩:৩৮:২৬ পূর্বাহ্ন
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী পর্ষদে নতুন দুই এমপি
হবিগঞ্জ, ১৬ এপ্রিল : হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে দুইজন সংসদ সদস্যকে মনোনয়ন দেওয়া হয়েছে। সম্প্রতি বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা–১ থেকে স্পিকারের অনুমোদনক্রমে এ মনোনয়ন কার্যক্রম সম্পন্ন হয়।
মনোনীত সদস্যরা হলেনহবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মোঃ জি কে গউছ এবং হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন।
বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট হলো সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ, যা প্রতিষ্ঠানের প্রশাসনিক, আর্থিক ও একাডেমিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে থাকে।
সংশ্লিষ্টরা মনে করছেন, অভিজ্ঞ ও প্রজ্ঞাসম্পন্ন সংসদ সদস্যদের অন্তর্ভুক্তি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে। তাদের দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, গবেষণা কার্যক্রম সম্প্রসারণ এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, এই মনোনয়ন বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় সহায়ক হবে। পাশাপাশি নবনিযুক্ত সিন্ডিকেট সদস্যরা প্রতিষ্ঠানটিকে একটি আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে উন্নীত করতে কার্যকর ভূমিকা রাখবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের হাল ধরলেন মকিস-আশরাফ

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের হাল ধরলেন মকিস-আশরাফ