আমেরিকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ইউএসবি’র বর্ণাঢ্য বৈশাখী উৎসব ২৬ এপ্রিল ডেটিং সঙ্গীদের ওপর হামলায় ডেট্রয়েটের এক ব্যক্তি অভিযুক্ত সমকামী-ইহুদিদের টার্গেট করে হামলার ছক, মিশিগানে যুবকের জেল হ্যামট্র্যাম্যাকে কিশোরী অপহরণে ডেট্রয়েটের ব্যক্তি অভিযুক্ত মেট্রো ডেট্রয়েটে ঝড় ও বন্যার শঙ্কা ডেট্রয়েটে কিশোর ইস্যু ঘিরে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার হ্যামট্রাম্যাকে কিশোরী অপহরণ : সন্দেহভাজনকে আদালতে সোপর্দ আজ রাতের ঝড়ে লণ্ডভণ্ড অ্যান আরবার : জরুরি সেবায় ব্যস্ত পুলিশ-দমকল পশ্চিম মিশিগানে দুই টর্নেডোর তাণ্ডব : ক্ষয়ক্ষতির আশঙ্কা ডিয়ারবর্ন হাইটস চিকিৎসা কেন্দ্রের বিরুদ্ধে ছয় নারীর মামলা মেট্রো ডেট্রয়েটে ভারী বৃষ্টির সতর্কতা টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী  ‘নববর্ষের ঐকতান’ থিমে ঢাকায় জমকালো বৈশাখী শোভাযাত্রা জীর্ণতা পেছনে ফেলে নতুন বছরের পথে বাঙালি, স্বাগত ১৪৩৩ ইঙ্কস্টারে গুলিবর্ষণে দুই কিশোর নিহত, তদন্ত চলছে ‘আন্দোলন শুরু হয়ে গেছে, আমরা থাকব সামনের সারিতে’ : জামায়াত আমির সম্প্রীতি ও মূল্যবোধই গণতন্ত্রের মূল শক্তি : প্রধানমন্ত্রী উত্তর মিশিগানে বন্যার তাণ্ডব, বিমানবন্দরসহ বিভিন্ন এলাকা প্লাবিত কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধে দক্ষিণ-পূর্ব মিশিগানের বায়ু এখন আরও নির্মল ওরিয়ন টাউনশিপে সড়ক দুর্ঘটনায় ফার্মিংটন হিলসের বাসিন্দা নিহত, আহত ৩
প্রথম মৃত্যুবার্ষিকী স্মরণসভায় বক্তারা

সাংবাদিকতায় সততার প্রতীক সৌমিত্র দেব

  • আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ০২:৩৩:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৪-২০২৬ ০২:৩৩:২৩ পূর্বাহ্ন
সাংবাদিকতায় সততার প্রতীক সৌমিত্র দেব
মৌলভীবাজার, ১৯ এপ্রিল : কবি ও সাংবাদিকতায় সততা, দক্ষতা ও দায়িত্বশীলতার উজ্জ্বল আলো ছড়িয়ে গেছেন কবি ও সাংবাদিক, লেখক, গবেষক সৌমিত্র দেব। সেই আলো পথ দেখাবে আগামীকে। সাংবাদিকতা প্রতিকূল পরিবেশ অতিক্রম করে পেশাগত উৎকর্ষে সমৃদ্ধ হবে। সৃষ্টিশীল মানুষ মরে না, সৃষ্টিকর্মের মধ্যেই বেঁচে থাকেন। সৌমিত্র দেব ছিলেন, আছেন, থাকবেন। রেডটাইমস ডটকম বিডি এর প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সৌমিত্র দেব প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভায় এসব কথা বলেছেন বিশিষ্টজনেরা। স্মরণসভার শুরুতেই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে সৌমিত্র দেবের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
কবি ও সাংবাদিক, লেখক, গবেষক সৌমিত্র দেব গত বছরের (১৫ এপ্রিল) মৃত্যুবরন করেন। তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদনে সৌমিত্র স্মৃতি সংসদের আয়োজনে শুক্রবার (১৭ এপ্রিল) মৌলভীবাজার সৈয়দ মুজতবা আলী মিলনায়তনে (পাবলিক লাইব্রেরি) কবি, লেখক, সাংবাদিক ও গবেষক সৌমিত্র দেব এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণসভায় সভাপতিত্ব করেন শর্মীলা প্রেন্টিস। স্মরণসভায় সঞ্চালন করেন এডভোকেট ডাডলি ডেরিক প্রেন্টিস। এতে বিভিন্ন, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যোগ দেন।
সৌমিত্র দেবের স্মরণ সভায় বক্তব্য রাখেন, মহিদুর রহমান, প্রাভাত দেবনাথ, রামেন্দু দাস। এহসান্য চৌধুরী চায়না, শিব প্র্যসন্ন ভট্টাচার্য, মিসেস রিপল্পী দে, মিসেস তাপরাজিতা রায়, আ.স.ম সালেহ সুহেল, জোতিষ মোহান্ড, মিসেস রেমানা চৌধুরী, বিজিৎ দত্ত, এডভোকেট আবু রেজা ইমন, সাহাদাৎ হোসেন, সালেহ এলাহী কুটি, আহমদ আফরোজ রাজু প্রমুখ।
স্মরণসভায় সৌমিত্র দেবের পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাঁর বোন শর্মীলা প্রেন্টিস,বোনের স্বামী এডভোকেট ডাডলি ডেরিক প্রেন্টিস এবং ভাগনে এডভোকেট ভিক্টর প্রেন্টিস উচ্ছ্বাস।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হাসপাতাল উদ্বোধন

মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হাসপাতাল উদ্বোধন