কর্তৃপক্ষ জানিয়েছেন, শনিবার ক্লিনটন কাউন্টির একটি রাস্তার পাশে আবর্জনার ব্যাগের ভেতর থেকে কলার ও লিশসহ একটি বাদামী রঙের পিটবুল-মিশ্র জাতের কুকুরের মরদেহ উদ্ধার করা হয়//Clinton County Sheriff's Office
ডিউইট টাউনশিপ, ২০ এপ্রিল : কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার রাস্তার পাশে একটি আবর্জনার ব্যাগের ভেতর মৃত কুকুর উদ্ধারের ঘটনায় ক্লিনটন কাউন্টি কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
ক্লিনটন কাউন্টি শেরিফ অফিস কুকুরটির পরিচয় শনাক্ত করতে এবং এটি ফেলে যাওয়ার সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজে বের করতে জনসাধারণের সহায়তা চেয়েছে।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বাদামী রঙের পূর্ণবয়স্ক পুরুষ ‘পিট বুল মিক্স’ প্রজাতির কুকুরটি একটি আবর্জনার ব্যাগের ভেতর দড়ি ও কলারসহ পাওয়া যায়। ব্যাগটি ডিউইট টাউনশিপের ওল্ড ইউ.এস. ২৭ ও বোইচট রোড সংলগ্ন এলাকায় পাওয়া গেছে।
সোমবার ফেসবুকে প্রকাশিত এক বিবৃতিতে কর্মকর্তারা বলেন, “যে অবস্থায় কুকুরটিকে পাওয়া গেছে, তা অত্যন্ত উদ্বেগজনক এবং এটি স্পষ্ট যে ফেলে দেওয়ার আগে প্রাণীটি চরম কষ্টের শিকার হয়েছিল।” তারা আরও জানান, ঘটনাটির বিস্তারিত জানতে ময়নাতদন্তের ফলাফলের অপেক্ষা করা হচ্ছে।
কেউ যদি কুকুরটির কলার বা দড়ি চিনতে পারেন, অথবা কুকুর বা এর মালিক সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে ক্লিনটন কাউন্টি শেরিফ অফিসে (989) 224-5116 এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
কর্তৃপক্ষ আরও বলেন, “যেকোনো ছোট তথ্যও এই ঘটনার রহস্য উদঘাটন এবং দায়ীদের শনাক্ত করতে সহায়তা করতে পারে।”
Source & Photo: http://detroitnews.com
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুপ্রভাত মিশিগান ডেস্ক :